এক্সপ্লোর

Kolkata: রিজেন্ট পার্ক খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, ৫-৬ বছর ধরে আগ্নেয়াস্ত্র রাখতেন অভিযুক্ত

Kolkata News: পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত স্বীকার করেছেন, গত ৫-৬ বছর ধরেই তিনি সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখেন। মাছের ভেড়িতে কাজের সূত্রে সুজিত সঙ্গে দেশি বন্দুক রাখতেন।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: রিজেন্ট পার্কে (regent park) দোলের দিন খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বাদাম ব্যবসায়ী (buisness) বন্ধু দিলীপ সিংকে খুনের ঘটনায় অভিযুক্ত  সুজিত মালিককে ফলতা থেকে গ্রেফতার করা হয়েছে।  পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত স্বীকার করেছেন, গত ৫-৬ বছর ধরেই তিনি সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখেন। মাছের ভেড়িতে কাজের সূত্রে সুজিত সঙ্গে দেশি বন্দুক রাখতেন। ঘটনার দিন সুজিতের স্ত্রীকে রং মাখিয়ে দেন বন্ধু দিলীপ। তাঁকে বিয়ের প্রস্তাবও দেন বলে অভিযোগ। এরপরই রাগের মাথায় দিলীপকে গুলি করেন সুজিত, এমনটাই অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এরপর বাইক নিয়ে পালানোর সময় এক বন্ধুর থেকে হেলমেট নেন সুজিত। তারপর চলে যান ফলতায়। সেখানে পরিচিত একজনের বাড়িতে বাইক ও মোবাইল ফোন রেখে আশ্রয় নেন ফলতা এলাকার এক বাগানবাড়ির মাছের ভেড়িতে। ফলতা থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।  

বন্ধুর স্ত্রীকে আবির মাখানো ঘিরে অশান্তি। তাতে দোলের (Dol 2022) দুপুরে গুলি রক্তপাত ঘটেছিল কলকাতায় (Kolkata News)। বচসা, হাতাহাতি থেকে চলল গুলি (Regent Park Firing)। তাতে বেঘোরে মৃত্যু হল ব্যবসায়ীর (Businessman Shot DEad)। বন্ধুর ছোড়া গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

কলকাতার রিজেন্ট পার্ক এলাকার নবপল্লির ঘটনা। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ আচমকাই সেখানে একটি ঘর থেকে গুলির শব্দ শোনা যায়। তাতে তড়িঘড়ি ছুটে যান পড়শিরা। কিন্তু সেখানে বছর পঞ্চাশের ব্যবসায়ী দিলীপ সিংহকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। তড়িগড়ি ওই ব্যবসায়ীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের একটি দল। লালবাজারের হোমিসাইড শাখার (Lal Bazar Homicide) আধিকারিকরাও রয়েছে সেখানে। ওই ঘরটিকে ঘিরে ফেলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পর থেকেই ফেরার সুজিত মল্লিক নামের ওই অভিযুক্ত। তাঁর খোঁজ চলছে। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget