এক্সপ্লোর

Regent Park Murder Update: রিজেন্ট পার্কে ব্যবসায়ীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত

অভিযুক্ত সুজিত মল্লিকের মোবাইল ফোন বন্ধ। সম্ভাব্য ডেরায় খোঁজ চলছে। অভিযুক্তের স্কুটারের হদিশ পেতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা:  রিজেন্ট পার্কে (Regent Park) ব্যবসায়ীকে খুনের (Businessman Murder ) ঘটনায় এখনও অধরা অভিযুক্ত। রাতভর ডায়মন্ড হারবার-সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ। অভিযুক্ত সুজিত মল্লিকের মোবাইল ফোন বন্ধ। সম্ভাব্য ডেরায় খোঁজ চলছে। অভিযুক্তের স্কুটারের হদিশ পেতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ভিনরাজ্যে পালানোর আশঙ্কা থাকায় বিভিন্ন স্টেশনেও চলছে নজরদারি। অভিযুক্তের পুরনো অপরাধের রেকর্ড মেলেনি বলে পুলিশ জানিয়েছে। তা হলে এত সহজে কী করে আগ্নেয়াস্ত্র পেল, তা নিয়ে উঠছে প্রশ্ন।  

বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে বচসার জের। ব্যবসায়ীকে গুলি (Shoot Out) করে খুনের অভিযোগ বন্ধু বিরুদ্ধে। দোলের বিকেলে রিজেন্ট পার্কে (Regent Park) রক্তপাত। আগ্নেয়াস্ত্র-সহ ফেরার অভিযুক্ত। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম দিলীপ সিংহ। তাঁকে খুনের অভিযোগ উঠেছে বন্ধু সুজিত মল্লিকের বিরুদ্ধে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার দোলের সকালে সুজিতের স্ত্রীর গায়ে আবির লাগিয়ে দেন দিলীপ। কটূক্তিও করেন বলে অভিযোগ।

দুপুরে দিলীপ সিংহের বাড়িতে বসে মদের আসর। দিলীপ, সুজিত ছাড়াও তাঁদের আরও ২ বন্ধু সেখানে ছিলেন। সেই সময় স্ত্রীকে আবির মাখানো নিয়ে দিলীপ ও সুজিতের মধ্যে বচসা-হাতাহাতি হয়। বাকিরা তাঁদের থামিয়ে দেন। প্রচণ্ড আক্রোশে দিলীপের ঘর থেকে বেরিয়ে যান সুজিত। দুপুর ৩.১৫ নাগাদ দিলীপের ঘরে ঢুকে তাঁকে গুলি করেন সুজিত। এরপর স্কুটার নিয়ে চম্পট দেন। এদিন ঘটনাস্থলে যান লালবাজারের হোমিসাইড বিভাগের অফিসারেরা। আশঙ্কাজনক অবস্থায় দিলীপ সিংহকে নিয়ে যাওয়া হয় SSKM মেডিক্যাল কলেজে সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। অভিযুক্ত সুজিত মল্লিকের খোঁজে চলছে তল্লাশি। তিনি কোথা থেকে পিস্তলটি পেলেন, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Tiljala Shootout: বচসার জেরে সাতসকালে প্রতিবেশীকে শ্যুটআউট, বোমাবাজি তিলজলায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget