এক্সপ্লোর

RG Kar Case: 'একটু ধৈর্য ধরুন, ন্যায়বিচার পাবেন', সিবিআই ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ অভয়ার মা-বাবার

RG Kar Incident: দিল্লিতে সিবিআই- এর হেডকোয়ার্টারে যাওয়ার আগেও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন অভয়ার মা-বাবা।

RG Kar Case: আর জি করকাণ্ডে সুবিচার পেতে এবার দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে বৈঠক নিহত চিকিৎসকের বাবা-মায়ের। 'ন্যায়বিচার পাবেন, আশ্বস্ত করেছেন সিবিআইয়ের ডিরেক্টর', সাক্ষাতের পর প্রতিক্রিয়া মৃতার বাবা-মার। সিবিআই তদন্ত নিয়ে এর আগে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন মৃতার বাবা-মা। 'এমনভাবে তদন্ত হয়েছে, মেয়ের ডেথ সার্টিফিকেটই পাইনি', ক্ষোভ প্রকাশ পরিবারের। দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য ই-মেল করেছিলেন নিহত চিকিৎসকের মা-বাবা। সময়ের অভাবে সাক্ষাৎ সম্ভব নয়, জানানো হয়েছে রাষ্ট্রপতিভবনের তরফে। 

সিবিআই ডিরেক্টরের সঙ্গে সাক্ষাতের পর আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের বাবা বলেছেন, 'সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের সব প্রশ্ন শুনেছেন। আশ্বস্ত করেছেন আমরা ন্যায়বিচার পাব। ওঁরা বলেছেন, আমরা তদন্ত করছি, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে।' এর পাশাপাশি নিহতের মা-বাবা এও বলেছেন যে, 'আমরা এর শেষ দেখবই'। আদালত নির্দেশ দিয়েছিল তদন্ত প্রক্রিয়া চলাকালীন নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে সিবিআই-কে। যদিও নিহতের পরিবারের অভিযোগ, তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেনি সিবিআই। এই প্রসঙ্গও সিবিআই ডিরেক্টরের সামনে তুলেছেন আর জি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। এই প্রসঙ্গে সিবিআই জানিয়েছে, তদন্তের ব্যাপারে অনেক অসুবিধা আছে। সবসময় হয়তো যোগাযোগ করা হয়নি। আগামী দিনে করা হবে। এমনটাই বলেছেন নিহতের বাবা। তিনি আরও বলেছেন, 'মেয়েকে ডাক্তার বানাতে ৬২ বছর বেঁচে আছি। আর ১০ বছর বাঁচলে বিচারের জন্যই বাঁচব। আমরা ধৈর্য রাখব। শেষ দেখে ছাড়ব।'

দিল্লিতে সিবিআই- এর হেডকোয়ার্টারে যাওয়ার আগেও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন অভয়ার মা-বাবা। ৭ মাস হয়ে গিয়েছে ঘটনার। অথচ এখনও ডেথ সার্টিফিকেট পাননি তাঁরা। এই প্রসঙ্গ তুলেই অভিযোগ করেছিলেন আর জি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। তদন্ত যে সঠিক ভাবে হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিবিআই- এর বিরুদ্ধে। নিহতের মা জানান, ঘটনার দিন তাঁর মেয়ের সঙ্গে বাকি যাঁরা ছিল তাঁদের জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। এমনকি পরবর্তীকে সন্দীপ ঘোষ (আর জি করের তৎকালীন অধ্যক্ষ) এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেফতার হলেও তাঁদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করতে না পারায়, জামিন পেয়ে যান ২ জনই। তদন্তে একাধিক অসংগতি রয়েছে, এই অভিযোগ বারবারই করেছেন নিহতের বাবা-মা। এবার সিবিআই ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাঁদের। আশ্বাস পেয়েছেন যে এই নৃশংস ঘটনার বিচার পাবেন তাঁরা। তবে একটু ধৈর্য ধরতে বলা হয়েছে অভয়ার বাবা-মাকে। এখন দেখার কতদিনে ন্যায়বিচার পান আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget