এক্সপ্লোর

West Bengal Live News Updates: পুরুলিয়ায় তৃণমূল নেতার রোষের মুখে লোকশিল্পীরা

West Bengal News Live Update: জেলা থেকে রাজ্যের সব খবর দেখুন এক ক্লিকে...

Key Events
RG kar Case CBI ED Investigation West Bengal Flood Situation Mamata Banerjee Bangla News 29 September West Bengal Live News Updates: পুরুলিয়ায় তৃণমূল নেতার রোষের মুখে লোকশিল্পীরা
লাইভ ব্লগ

Background

বানভাসি উত্তরবঙ্গ, পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফারাক্কা ব্যারাজের ছাড়া জলে প্লাবন হয়েছে বলে ফের একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি।  

ডাক্তারদের হুঁশিয়ারি হুমায়ুনের, পাল্টা হুমায়ুনকে উল্টো ঝুলিয়ে সোজা করার হুমকি শুভেন্দুর। "বাজার মাত করে প্রচারে থাকতে চাইছেন।এদের উল্টো ঝুলিয়ে কীভাবে সোজা করতে হয়, বিজেপি জানে। বিজেপি সরকারে এলে করে দেখাব।" পাল্টা হুমকি শুভেন্দু অধিকারীর।

তাণ্ডবের জেরে সাগর দত্ত মেডিক্যালে বাড়ানো হল নিরাপত্তা।

রামপুরহাট মেডিক্যালে থ্রেট কালচারের অভিযোগ, নাম জড়াল অভীক-বিরূপাক্ষদের। খোদ অধ্যক্ষ, বর্তমান ও প্রাক্তন ডিনের বিরুদ্ধে থ্রেট কালচারে মদত দেওয়ার অভিযোগ।

ভাঙড়ের পর পাথরপ্রতিমা, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আরাবুল ইসলাম ও সওকত মোল্লার দ্বন্দ্বের জেরে যখন জেরবার ঘাসফুল শিবির, তখনই প্রকাশ্যে এল পাথরপ্রতিমায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা।

সাগর দত্তে তাণ্ডবের প্রতিবাদে ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। আগামীকাল সুপ্রিম কোর্টে আর জি কর-শুনানি। নিরাপত্তা নিয়ে সরকারের বক্তব্য শুনেই চূড়ান্ত সিদ্ধান্ত। 

গত ৪-৫ দিন ধরেই পাহাড়ে বৃষ্টি হচ্ছে। বেশ কয়েকটি জায়গায় ধস নামায় লিঙ্ক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু আজ সকাল থেকে পরিষ্কার আকাশ।রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা দেখতে দার্জিলিঙের ম্যালে জড়ো হয়েছেন বহু মানুষ। অন্যদিকে, বৃষ্টি থামায় তিস্তার জলস্তর কিছুটা নেমেছে।তবে দার্জিিলিং-কালিম্পং রোডে এখনও যান চলাচল শুরু হয়নি। জায়গায় জায়গায় ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়কও বন্ধ।

প্রসূতির মৃত্যুর জেরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় দুর্গাপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। 

কলকাতা মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ। অভিযুক্ত রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায়।

 কলকাতার মেয়র ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের OSD-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ।

আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে বারাসাত ডাক বাংলো মোড়ে 'রাত জাগো' কর্মসূচি, প্রতিবাদ নাগরিক সমাজের। এই কর্মসূচিতে উপস্থিতি ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। সাগর দত্ত মেডিক্যাল থেকে হুমায়ুন করীর ইস্যুতে সোচ্চার হন তিনি।

এবার  রাজ্যজুড়ে তোলাবাজির অভিযোগে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জহর সরকার।

সাগর দত্ত মেডিক্যালে ডাক্তার-নার্সদের ওপর হামলার প্রতিবাদ। সোমবার থেকে ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। 

23:18 PM (IST)  •  29 Sep 2024

West Bengal Live News: পুরুলিয়ায় তৃণমূল নেতার রোষের মুখে লোকশিল্পীরা

রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেওয়ায় পুরুলিয়ায় তৃণমূল নেতার রোষের মুখে লোকশিল্পীরা। সরকারি ভাতা বা সম্মান ফেরানোর প্রস্তাব দিয়ে বিতর্কের মুখে পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান। সমালোচনায় সরব শিল্পীরা। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। 

23:07 PM (IST)  •  29 Sep 2024

West Bengal Live News: সাগর দত্ত মেডিক্যালের পর এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে 'নিগ্রহ'

আশ্বাসই সার, ফের হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নিগ্রহের অভিযোগ। সাগর দত্ত মেডিক্যালের পর এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে 'নিগ্রহ'। আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের হাসপাতালে চিকিৎসক নিগ্রহের অভিযোগ। মত্ত অবস্থায় জুনিয়র ডাক্তারদের গালিগালাজ, চড়াও হওয়ার অভিযোগ। অভিযোগ দায়েরেও পুলিশের গড়িমসি, দাবি জুনিয়র ডাক্তারদের। ডেপুটি সুপারের ভূমিকা নিয়েও ক্ষোভ জুনিয়র ডাক্তারদের।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget