এক্সপ্লোর

RG Kar Protest: বৈঠকের জন্য কোন ৩ শর্ত দিল ডাক্তাররা? একমাত্র কোন শর্ত মানল রাজ্য?

RG Kar Case:৫ দফা দাবি পূরণের জন্য ৩টি শর্ত মানার জন্য মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের। উত্তরে কী বলল রাজ্য?

কলকাতা: দীর্ঘ টালবাহানা এবং বারবার ভেস্তে যাওয়ার পরে আজ মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক করতে যাচ্ছেন আন্দোলনকারী ডাক্তাররা। তবে তাঁরা খোলাখুলি ৩ শর্তের কথা জানিয়েছেন। ওই তিন শর্তেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির বৈঠকে যেতে রাজি জুনিয়র চিকিৎসকরা।

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। 'সন্দীপ-অভিজিতের গ্রেফতারির পরে বৈঠকের স্বচ্ছতা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ', মত আন্দোলনকারীদের তরফে। সরকারকে কোন ৩ শর্ত দিয়ে কালীঘাটের বৈঠকে যোগদানের ইচ্ছেপ্রকাশ করা হয়েছে?
 
শর্ত ১: ২ তরফেই কালীঘাটের বৈঠকের ভিডিওগ্রাফি করা হোক 
শর্ত ২: ২ তরফে না হলে বৈঠকের পরেই ভিডিও ফাইল দিতে হবে
শর্ত ৩: ভিডিও ফাইল দেওয়া সম্ভব না হলে বৈঠকের কার্যবিবরণীতে দু'পক্ষের সই। ডাক্তারদের পক্ষ থেকেও বৈঠকের কার্যবিবরণী লেখার জন্য কাউকে নিয়ে যাওয়া হবে

৫ দফা দাবি পূরণের জন্য এই শর্ত মানার জন্য মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের। শর্তে রাজি না হলে দ্রুত ইমেল করে জানাতেও বলেছেন আন্দোলনকারীরা। পাশাপাশি, তাঁরা লিখেছেন, 'আপনাদের পক্ষ থেকে ইতিবাচক জবাবের জন্য অপেক্ষায় রইলাম।' সরকারের সঙ্গে বৈঠক, তাই কোনও প্রশাসনিক জায়গায় হলে ভাল হত, এমনটাও লিখেছেন তাঁরা। দুপুর ৩টে বেজে ৫৩ মিনিটে বৈঠকে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করে মুখ্যসচিবকে ইমেল করেন আন্দোলনকারীরা।

জুনিয়র ডাক্তারদের শর্ত মেনে বৈঠকে রাজি রাজ্য সরকার। দু'পক্ষের কার্যবিবরণী লেখার শর্ত মানল রাজ্য সরকার। ২ তরফের ভিডিওগ্রাফির শর্ত না মেনে কার্যবিবরণীর শর্তে সায়। জুনিয়র ডাক্তারদের শর্ত মেনে জবাবি ইমেল মুখ্যসচিবের। কার্যবিবরণী-শর্ত মানলেও, চিঠিতে নেই ডাক্তারদের তরফে কাউকে নিয়ে যাওয়ার প্রস্তাব। ২ পক্ষের তরফে কার্যবিবরণী লেখার শর্ত- রেখেছিল ডাক্তাররা। কিন্তু সেই ইমেলের উত্তরে রাজ্য যে উত্তর দিয়েছে তাতে কিন্তু ২ পক্ষের কার্যবিবরণী লেখার লোক থাকবে কি না সেটা স্পষ্ট করে বলা নেই। অর্থাৎ সেখানে একটি ধোঁয়াশা রয়ে গিয়েছে। অর্থাৎ, ২ পক্ষই কার্যবিবরণী লিপিবদ্ধ করতে পারবে না কি শুধুমাত্র রাজ্য করবে এমনটা স্পষ্ট করে রাজ্যের চিঠিতে নেই। 

আরও পড়ুন, ইচ্ছে করেই হাসপাতালে দেরিতে আসেন ওসি! দ্বিতীয় ময়নাতদন্তের দাবি উঠতেই তড়িঘড়ি শেষকৃত্য? রিমান্ড লেটারে CBI-এর বিস্ফোরক দাবি                                                  
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kakoli on Abhishek Banerjee: ''বিলের পক্ষে ভোট দিন'', 'আইন অনুযায়ী' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুইপ জারি কাকলির
''বিলের পক্ষে ভোট দিন'', 'আইন অনুযায়ী' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুইপ জারি কাকলির
Sudip Banerjee on Meeting: 'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:
Mamata Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget