এক্সপ্লোর

RG Kar Case: ঘিরে ধরেন ১৫ ডাক্তার, সাদা কাগজে সই করানোর চেষ্টা করেন, ফেলে দেওয়া হয় ধাক্কা মেরে, দাবি নির্যাতিতার পরিবারের

RG Kar Victim Family: রাত দখলে যোগ দিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবারের লোকজন।

কলকাতা: আর জি কর কাণ্ডে আরও বিস্ফোরক অভিযোগ তুললেন নির্যাতিতার পরিবার। ডাক্তাররা তাঁদের ঘিরে ধরে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন বলে দাবি তাঁদের। জোর করে প্রিন্সিপালের ঘরে নিয়ে যাওয়া হয়, গাড়িতে উঠতে গেলে পুলিশ ধাক্কা মেরে ফেলে দেয় বলেও অভিযোগ করেছেন তাঁরা। নয়া এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। (RG Kar Case)

রাত দখলে যোগ দিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবারের লোকজন। নির্যাতিতার কাকার বক্তব্য, "২.৪০ বা ৩.১০ হবে। মেয়েকে দেখে বেরিয়েছি। তার কিছু ক্ষণ পর মুখ্যমন্ত্রীর ফোন আসে, কথা বলি। এর পর ডাক্তারবাবুরা আমার দাদা আর বউদিকে একটা ঘরে আটকে রাখে। অন্তত ১৫ জন ডাক্তার ছিলেন। সাদা কাগজ দিয়ে বলেন, 'আপনি এর উপর সই করে দিন। যা দরকার আমরা লিখে নেব। আপনি এখন টেনশনে আছেন'। আমি বললাম, 'সাদা কাগজে সই করাচ্ছেন কেন'? আমাদের বাড়ি থেকে ১৮ জন লোক ছিল। তাদের কাউকে তো ডাকতে পারত! ডাকেনি। আমি সাদা কাগজটা ছিঁড়ে ফেলি।" (RG Kar Victim Family)

নির্যাতিতার কাকিমা জানিয়েছেন, পুলিশ এসে ঘিরে ধরে। বার বার করে প্রিন্সিপালের ঘরে যেতে বলা হয়। তাঁরা সাফ জানিয়ে দেন, কোথাও যাবেন না। প্রিন্সিপালের প্রয়োজন পড়লে তিনি এসে কথা বলুন। কিন্তু পুলিশ একরকম হাইজ্যাক করে প্রিন্সিপালের ঘরে নিয়ে যেতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। নির্যাতিতার মা-বাবাকে পাঁচ মিনিটের জন্য বলে, তার পর যে নিয়ে যায় পুলিশ, আর দেখা মেলেনি বলে অভিযোগ। 

নির্যাতিতার কাকিমা বলেন, "পাঁচ মিনিটের জন্য বলে নিয়ে গেলেন, আর দেখতে পাইনি আমরা। মা-বাবা একদিকে, বাকি পরিবার অন্য দিকে। বলা হয়েছিল আমাদের জন্য দু'টি গাড়ি রয়েছে। আমি যখন গাড়িতে উঠতে যাই, দায়িত্ব নিয়ে বলছি, আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। বলা হয়, ওই গাড়িতে পুলিশ ছাড়া আর কেউ উঠতে পারবে না আমরা অসহায় অবস্থায় দাঁড়িয়ে ছিলাম। চোখের সামনে দিয়ে মেয়ের দেহ চলে যায়। দাদাকে ফোন করলাম, তাঁরা টালা থানায় বসে। খবর পেলাম, দেহ বাড়িতে পৌঁছে গিয়েছে। ২০ মিনিট দেহ রাখা হয়েছিল বলছে পুলিশ, আমি দায়িত্ব নিয়ে বলছি, মেয়ের দেহ বাড়ির সামনে দেড় ঘণ্টা ছিল। বাড়ির কেউ ছিলেন না, ওখানকার কাউন্সিলর ছিলেন। ওখানে পৌঁছলেও পুলিশ ঢুকতে দিচ্ছিল না। বলছিল, পরিবারে ক'জন লোক থাকে। তখন আমি কড়া দৃষ্টিতে তাকিয়ে বলি, একচু মানবিক হোন। ৩০০-৪০০ পুলিশ ছিল। দেহ দাহ হওয়ার পর আর একজনও ছিল না।" 

মেয়ের দেহ বাড়িতে আসার পর ডিসি নর্থ ঘরে ঢুকে টাকা দিতে চেয়েছিলেন বলে দাবি করেছেন নির্যাতিতার বাবারও। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বার বার মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন তিনি। দেহ রেখে দিতে চেয়েছিলেন তাঁরা, কিন্তু চাপ দেয় পুলিশ। নির্যাতিতার বাবার দাবি, ৩০০-৪০০ পুলিশ টালা থানায় ঘিরে রেখেছিল, বাড়ির সামনে ৪০০ পুলিশ ব্যারিকেড করে রেখেছিল। তাই বাধ্য হন মেয়ের দেহ দাহ করতে। এর পর শ্মশানের খরচ কেন বিনামূল্যে করে দেওয়া হল, প্রশ্ন তুলেছেন তিনি। ময়নাতদন্তে কেন দেরি হল, প্রশ্ন তুলেছেন।

এ নিয়ে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, "আমি যখন পরিবারের কাছে গিয়েছিলাম, বেরিয়ে এসে এটাই বলেছিলাম পরিবারকে উদ্ধৃত করে। ওঁর বাবা-মা জানিয়েছিলেন, মেয়ের দেহ শায়িত থাকাকালীনই পাশের ঘরে পুলিশ টাকা দিতে চায়। আমি আর জি করেও যাওয়ার চেষ্টা করেছিলাম, সেদিনও বলেছিলাম। এটা ভয়ঙ্কর অভিযোগ। আমরা বুঝতে পারছি, পশ্চিমবঙ্গ সরকার, তার পুলিশ বাহিনী, প্রথম দিন থেকে গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সরকার ধর্ষণের পক্ষে। সরকার গণতন্ত্র, মানুষের অধিকারকে ধর্ষণ করতে চাইছে। ধর্ষক এই সরকার। এতবড় অন্যায় পশ্চিমবঙ্গের মানুষ সহ্য করতে পারে না।"

রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "এটা প্রাতিষ্ঠানিক খুন। মেয়েটি পুরুষ হলেও খুন হতে হতো। মহিলা বলে ধর্ষিতা হতে হয়েছে। প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ, তৃণমূলের নেতাদের তরফে। হাসপাতাল থেকে শ্মশান পর্যন্ত প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে।" তথ্য লোপাটের চেষ্টা হয়েছে বলে মত সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। তাঁর কথায়, "তথ্য লোপাটের এই চেষ্টা নজিরবিহীন। দেহ রয়েছে, তার মধ্যে টাকার রফা হচ্ছে। ডিসি সেন্ট্রাল রোজ মিথ্যে বলছেন।"

সেরা শিরোনাম

Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget