এক্সপ্লোর

RG Kar Case: ৯ সেপ্টেম্বর RG Kar মামলায় সুপ্রিম-শুনানি, তাকিয়ে গোটা রাজ্য

Supreme Court: বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, সুপ্রিম কোর্টে তা হয়নি। শুনানির নতুন দিন জানিয়েছে সর্বোচ্চ আদালত

কলকাতা: সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর-মামলার (RG Kar Case) শুনানি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই হবে শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি হয়নি। সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি।

বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, সুপ্রিম কোর্টে তা হয়নি। প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়। এই পরিস্থিতিতে মামলার শুনানির নতুন দিন জানাল সর্বোচ্চ আদালত। ৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ মামলা শুনবে। ওই দিন চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। আরজি কর মেডিক্য়ালে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট পেশ করতে হবে কলকাতা পুলিশকে।

এদিকে আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। পথে নেমে সেই প্রতিবাদে সামিল হচ্ছে সমস্ত স্তরের মানুষ। শিক্ষক দিবসের দিনও শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হলেন শিক্ষক থেকে পড়ুয়ারা। বৃহস্পতিবার, ফের পথে নামে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষক-পড়ুয়া থেকে প্রাক্তনীরা। এদিন বিশ্ববিদ্য়ালয় থেকে মিছিল শুরু করেন তাঁরা। বিশ্ববিদ্য়ালয় এসে মিছিল শেষ হলে, সেখানে নাচ-গানের মাধ্য়মে প্রতিবাদ জানান পড়ুয়ারা। বৃহস্পতিবার, সুবিচারের দাবিতে পথে নামে  ESI হাসপাতালের চিকিৎসক এবং কর্মীরা। মানিকতলা ESI হাসপাতাল থেকে মিছিল শুরু হয়। এরপর সেই মিছিল কাঁকুড়গাছি মোড় হয়ে, উল্টোডাঙা মোড়ে যাওয়ার পর মানববন্ধন করেন প্রতিবাদী চিকিৎসক এবং স্বাস্থ্য়কর্মীরা। 

শিক্ষক দিবসের দিন কলেজ স্কোয়ারের সামনে অবস্থান বিক্ষোভ করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। আর জি কর মেডিক্য়ালে জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে  শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বয়কট করে অবস্থান বিক্ষোভে সামিল হন শিক্ষকরা। অন্য়দিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে,  বাগবাজারের নিবেদিতা হাউস থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত বাইক মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দারস্থ হয়েছিল একটি সংগঠন। বৃহস্পতিবার আদালতে সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। 

এদিন রাজ্য় সরকারের তরফে অ্য়াডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, 'সাধারণ মিছিলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু বাইক মিছিলে আমাদের সম্মতি নেই।' এই বক্তব্য়ে সায় দিয়েই, আবেদনকারী ওই সংগঠনকে পায়ে হেঁটে মিছিল করার অনুমতি দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। অন্যদিকে সিবিআই নির্দেশ চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ সন্দীপ ঘোষও। আগামীকাল সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের মামলার শুনানি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ফের আক্রান্ত স্বাস্থ্যক্ষেত্র! সাগর দত্ত মেডিক্যালে হামলা-ভাঙচুর

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget