এক্সপ্লোর

RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিস্ফোরক TMC সাংসদ সৌগত, 'কানা গলিতে....'

Sougata On RG Kar Protest: RG কর কাণ্ডের পর অনেকগুলি দিন পার, আন্দোলনে অটুট জুনিয়র চিকিৎসকরা, আর এবার এই ইস্যুতেই বিস্ফোরক প্রতিক্রিয়া সৌগত রায়ের, কী বললেন তৃণমূলের এই সাংসদ ?

কলকাতা: ফের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ তৃণমূল সাংসদের। এদিন তিনি বলেন, 'ওদের আন্দোলনটা একটা কানা গলিতে ঢুকে পড়েছে। যে কোনও আন্দোলনের একটা এক্সিট রুট থাকা দরকার। প্রথমে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর, প্রত্যাহার করে নেওয়া উচিত ছিল।  এরা অপরিণত। গণ-আন্দোলনের অভিজ্ঞতা ছিল না। কিছু স্বার্থান্বেষী লোকদের উৎসাহ দিচ্ছিলেন। তাই আন্দোলনটা ভুল পথে গিয়েছে।' 

 প্রসঙ্গত, ৯ অগাস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন থেকেই কর্মবিরতি শুরু করেন আর জি কর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা। পরদিন অর্থাৎ ১০ অগাস্ট থেকে এই কর্মবিরতিতে সামিল হন রাজ্য়ের সমস্ত মেডিক্য়াল কলেজের জুনিয়র চিকিৎসকরা। তখন থেকেই পথে নামা শুরু। অন্যদিকে, আর জি কর মেডিক্য়ালে মঞ্চ বেঁধে চলতে থাকে ধর্না-অবস্থান। এরমধ্য়েই, ১৪ অগাস্ট প্রাক স্বাধীনতার রাতে আর জি কর মেডিক্যালে তাণ্ডব চলে। একদল প্রথমেই আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে তছনছ করে দেয়। আরেকদল গেট ভেঙে ঢুকে পড়ে হাসপাতালের জরুরি বিভাগে। 

এরপর বাড়তে থাকে আন্দোলনের ঝাঁঝ। যা আছড়ে পড়ে রাজপথে। ২ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, হাতে প্রতীকী শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকরা। হাতে প্রতীকী শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে, তাঁর হাতেই স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরা। তাঁর টেবিলে রাখেন প্রতীকী শিরদাঁড়া। এরপর, ১০ সেপ্টেম্বর মগজ, চোখ, টিবিয়া হাতে স্বাস্থ্যভবন অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকরা।

এরপর টানা ৯ দিন স্বাস্থ্যভবন চত্বরেই পড়ে থাকেন জুনিয়র চিকিৎসকরা। এরমধ্যে দফায় দফায় মেল চালাচালি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ঠিক হওয়ার পরও লাইভ স্ট্রিমিং-এর প্রশ্নে দুয়ার থেকে জুনিয়র চিকিৎসকদের ফিরে আসা। খোদ মুখ্যমন্ত্রী পৌঁছে যান অবস্থান মঞ্চে মুখ্য়মন্ত্রী বলেন, আমি মুখ্য়মন্ত্রী নই, আমি মুখ্য়মন্ত্রী হিসেবে বলতে আসিনি। আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। 

আরও পড়ুন, আসছে ঘূর্ণিঝড় 'দানা', আগামীকাল থেকে ২৫ অক্টোবর অবধি বাতিল অনেক ট্রেনের পরিষেবা, দেখুন তালিকা

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget