এক্সপ্লোর

RG Kar Case: 'চোখ দিয়ে রক্ত বের করে ছাড়ল..', বিধানসভায় নির্যাতিতার মা-বাবা, শুভেন্দু-নৌশাদের সঙ্গে সাক্ষাৎ

RG Kar Case Victim Parents In Assembly : বিচারের দাবিতে বিধানসভায় গেলেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা, শুভেন্দু-নৌশাদের সঙ্গে সাক্ষাতের পর কী বললেন নির্যাতিতার মা-বাবা ?

উজ্জ্বল মুখোপাধ্য়ায়, সমীরণ পাল ও সন্দীপ সরকার, কলকাতা: আর জি কর কাণ্ডের পর ৩ মাস পার হতে চলল। এবার, বিচারের দাবিতে বিধানসভায় গেলেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। দেখা করলেন শুভেন্দু অধিকারী, নৌশাদ সিদ্দিকির সঙ্গে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিচারের দাবিতে ১০ই ডিসেম্বর, রাজভবনে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি। 

 'চোখ দিয়ে রক্ত বের করে ছাড়ল। কেন এই নির্মম পরিস্থিতি হল? '

এদিন  নিহত তরুণী চিকিৎসকের মা বলেন, 'চোখ দিয়ে রক্ত বের করে ছাড়ল। কেন এই নির্মম পরিস্থিতি হল? আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন,আমার পাশে আপনাদের চাই।' উত্তরে অভয় দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'একদম।' সেই ৯ অগাস্ট থেকে, এখন প্রায় নভেম্বরের শেষ।সাড়ে তিন মাস হতে চলল। বিচার এখনও মেলেনি। আর জি কর মেডিক্য়ালে, চিকিৎসক মেয়ের ধর্ষণ, খুনের বিচার চেয়ে, এবার বিধানসভায় আর জি কর মেডিক্য়ালের নিহত তরুণীর মা-বাবা। 

' এটা আমি আজও জানতে পারলাম না, আমার মেয়ের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল? '

মঙ্গলবার, সংবিধান দিবসে, তাঁরা দেখা করলেন বিরোধী দলনেতার সঙ্গে। এদিন বেলা সাড়ে ১২ টা নাগাদ, বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে বিধানসভায় যান, আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবা। নিহত তরুণী চিকিৎসকের মা বলেন,সুরক্ষিত জায়গায় কী হল এরকম, নৃশংসভাবে তাঁকে খুন করা হল।  এটা আমি আজও জানতে পারলাম না, আমার মেয়ের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল? 

আরও পড়ুন, 'পাকিস্তানের মতো অন্ধকারে চলে পারে বাংলাদেশ' ! ধর্ম নিরপেক্ষতার প্রশ্ন তুলে আশঙ্কা ফিরহাদের

 '১০ ডিসেম্বর, বিচারের দাবিতে রাজভবনে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি'

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,' উনি বলেছেন, আপনারা জনগণকে নিয়ে এই অন্য়ায়ের বিরুদ্ধে, বিচারের দাবিতে লড়ুন। আমরা আজকে সব বিজেপি বিধায়করা পিতৃ-মাতৃদেবীর সামনে ড. বাবা সাহেব অম্বেদকরকে স্মরণ করে, আমরা অঙ্গীকার করছি, আমরা জনতার দরবারে নিয়ে যাব, এবং, এই জঘন্য়, নির্মম, বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না। আমরা অঙ্গীকারবদ্ধ।' শুভেন্দু অধিকারী জানিয়েছেন, '১০ ডিসেম্বর, বিচারের দাবিতে রাজভবনে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি। 'এদিন বিধানসভায়, ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির সঙ্গেও দেখা করেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
June Malia: আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget