এক্সপ্লোর

RG Case: RG Kar কাণ্ডের পর বিস্ফোরক পোস্ট BJP-র মালব্যর, 'নির্যাতিতার চরিত্র হনন করেন মমতা..'

Malviya Attacks Mamata on RG Kar: আরজিকর কাণ্ডের পর এবার বিস্ফোরক পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর, মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে কী বললেন তিনি ?

কলকাতা: আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই উত্তাল রাজ্য-রাজনীতি (RG Kar Doctors Death Mystery)। প্রতিবাদের ঢেউ রাজ্য পেরিয়ে সারা দেশ তথা বিদেশেও। আরজিকরে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে জোর নিশানা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ( BJP IT Cell Chief Amit Malviya)। 

এদিন মালব্য সোশাল মিডিয়ায় পোস্ট করে বলেন, 'বাংলায় মেয়েদের জীবনের কোনও মূল্য নেই। অসংখ্য খুন হয়, অথচ কেউ কিছুই জানে না। অভিযোগ যাতে না হয়, তা নিশ্চিত করে বাংলার পুলিশ। পুরো বিষয়টি চাপা পড়ে যায় কার্পেটের নীচে। যদিও কেউ প্রতিবাদ করে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ছোট ঘটনা। অথবা নির্যাতিতার চরিত্র হনন করেন মমতা বন্দ্যোপাধ্যায়', বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর।

প্রসঙ্গত, রাজ্যে এর আগেও একাধিক ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া-সহ বাংলার একাধিক জেলায় উঠে এসেছে অভিযোগ। বিরিয়ানির লোভ দেখিয়ে ধর্ষণ করে শিশু কন্যাকে খুনের ঘটনাও ঘটেছে এই মহানগরের বুকেই। তবে আরজিকর কাণ্ডের মাঝে বিরোধী দলের মুখে বারবার ফিরছে অতীতের আরও একটি নৃশংস ঘটনা। বিতর্কিত সেই ঘটনাটি হল হাঁসখালির ধর্ষণ ও হত্যাকাণ্ড। যে ঘটনায় চরম বিতর্কে জড়িয়ে ছিল শাসকদল।  

আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা কলকাতা হাইকোর্ট থেকে গিয়েছে সুপ্রিম কোর্টে। CBI এই মামলায় স্টেটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে। আর জি কর মেডিক্যালে নিরাপত্তার দায়িত্ব CISF-কে দিয়েছে সুপ্রিম কোর্ট। ভয়াবহ ঘটনা, বীভৎস ঘটনা। শুনানিপর্বে মন্তব্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। বৃহস্পতিবারের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে CBI-কে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন, দিদি-র তৈরি নিরাপদ শহরে আরও এক নির্ভয়ার করুণ পরিণতি : বিস্ফোরক সুকান্ত মজুমদার

আর জি কর-কাণ্ডে পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায়, বৃহস্পতিবারের মধ্যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদনও জানিয়েছে সর্বোচ্চ আদালত। আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বস্ত করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাঁদের উদ্বেগের জায়গাগুলি সর্বোচ্চ আদালত সর্বাধিক গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

বিস্তারিত আসছে...
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget