এক্সপ্লোর

RG Kar Case: 'RG করের প্রতিবাদ মিছিলে যোগ দিলে সাসপেন্ড করব দল থেকে..', হুঁশিয়ারি TMC বিধায়কের, ভাইরাল অডিও

TMC MLAOn RG Kar Protest: আর জি কর-কাণ্ডের প্রতিবাদের মাঝেই ভাইরাল অডিও ক্লিপে, পথে নামা আটকাতে হুঁশিয়ারি দিতে শোনা গেল ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে !

শান্তনু নস্কর ও পূর্ণেন্দু সিংহ, দক্ষিণ ২৪ পরগনা: পরিবারের কেউ প্রতিবাদ মিছিলে যোগ দিলে দল থেকে সাসপেন্ডের হুঁশিয়ারি দিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। ভাইরাল অডিও ঘিরে বিতর্কের ঝড়। তৃণমূল মানেই হিংসা, হুমকি, ভয় দেখানো। সোশাল মিডিয়ায় অডিও পোস্ট করে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক। 

আর জি কর-কাণ্ডে প্রতিবাদ রুখতে 'হুঁশিয়ারি'

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ এখন সর্বত্র। গর্জে উঠেছেন সর্বস্তরের মানুষ। এই প্রেক্ষিতে একটি ভাইরাল অডিও ক্লিপে, পথে নামা আটকাতে হুঁশিয়ারি দিতে শোনা গেল ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে! চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে রবিবার মিছিলের ডাক দেন ক্যানিং ডেভিড সেশুন হাইস্কুলের প্রাক্তনীরা। কেউ যাতে এই মিছিলে যোগ না দিতে পারেন, সেজন্য় দলের কর্মীদের কার্যত ফরমান জারি করেন তৃণমূল বিধায়ক। 

'RG করের প্রতিবাদ মিছিলে যোগ দিলে সাসপেন্ড করব দল থেকে..'

ভাইরাল অডিও। ক্যানিং পশ্চিম তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে বলতে শোনা যায়,  সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে নির্দেশ দিন যে, কোনওভাবে কোনও মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয়। আর বিশেষ করে আমাদের দলীয় বাড়ির কোনও ছেলে বা মেয়ে আবেগে না বেরোয়। যদি কেউ এই ধরনের সেইদিন বেরোয়, আর আমাদের নজরে আসে, তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে।

আরও পড়ুন, 'দেহ উদ্ধারের দিন সেমিনার হলে লাল জামা পরা ব্যক্তি SSKM-র চিকিৎসক পড়ুয়া অভীক দে..' ! দাবিতে অনড় IMA

'হিম্মত থাকলে এদের নিয়ে মিছিল করে দেখাও'

আর জি কর-কাণ্ডে প্রতিবাদ রুখতে 'হুঁশিয়ারি'। রবিবার প্রতিবাদ নিয়ে আপত্তিকর ভাষায় আক্রমণ শানাতে শোনা গেছে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, এরা গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। এরা অনেক বেড়ে গেছে। মিথ্যা অপপ্রচার করে বলছে আমরা কন্যাশ্রী, একশো দিনের কাজের টাকা, লক্ষ্মীর ভান্ডার, পুজোর অনুদান চাইনা। হিম্মত থাকলে এদের নিয়ে মিছিল করে দেখাও। তাহলে বাপের বেটা বলব।সব মিলিয়ে প্রতিবাদ-বিক্ষোভ ঘিরে রাজনৈতিক তরজার পারদও চড়ছে সমানতালে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget