এক্সপ্লোর

RG Kar News: RG কর মেডিক্য়ালের চিকিৎসকের অস্বাভাবিক মৃত্য়ু ! দেহ পাঠানো হল ময়নাতদন্তের জন্য়

RG Kar Doctors Death Mystery : গতকাল হঠাৎ অসুস্থ বোধ, RG কর মেডিক্য়ালের চিকিৎসকের অস্বাভাবিক মৃত্য়ু !

কলকাতা: আর জি কর মেডিক্য়ালের চিকিৎসকের অস্বাভাবিক মৃত্য়ু! মৃতের নাম শুভজিৎ আচার্য। গতকাল হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে আনা হয় বারাসাতের হাসপাতালে। সেখানেই মৃত্য়ু হয় ওই চিকিৎসকের। তাঁর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য়। 

আরও পড়ুন, '২০০২-এর ভোটার লিস্টে নাম নেই', সেই পরিবারের সদস্য পেয়েছেন BLO-র দায়িত্ব ! গুরুতর অভিযোগ নদিয়ায়

প্রসঙ্গত, একের পর এক সরকারি হাসপাতাল থেকে সামনে আসছে যৌন নিগ্রহ, ধর্ষণের হুমকির মতো চাঞ্চল্য়কর সব অভিযোগ। এই প্রেক্ষাপটে রাজ্য় সরকারের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যে কড়া পদক্ষেপগুলি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন, তারই বা কী হল? কোথাও নাবালিকা রোগীর যৌন নিগ্রহ! কোথাও জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি! কোথাও ধর্ষণের উদ্দেশ্য়ে নার্সের ওপর হামলার অভিযোগ! এই সমস্ত চাঞ্চল্য়কর অভিযোগ উঠছে সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য়কেন্দ্রে! আরও মারাত্মক ঘটনা হল, এই অভিযোগগুলো সামনে আসছে আর জি কর-কাণ্ডের মাত্র একবছর পর! যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, সাড়া ফেলে দেওয়া আর জি কাণ্ডের পর তাহলে কী বদলাল? এক্ষেত্রে রাজ্য় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যে কড়া পদক্ষেপগুলি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন, তারই বা কি হল? 

অনেকে প্রশ্ন তুলছেন, নির্দেশ দেওয়ার পর তার ভিত্তিতে কী ব্য়বস্থা নেওয়া হল, বাস্তব পরিস্থিতি আদৌ পাল্টাল কিনা, সেদিকে তিনি পরে কড়া নজর দিলেন না কেন? ২০২৪ সালের ১ অক্টোবর আর জি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ই রাজ্য় সরকারের আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন, CCTV ক্য়ামেরা বসানো, নিরাপত্তা মোতায়েন, পুরুষ ও মহিলা ডাক্তারদের জন্য় আলাদা ডিউটি রুম, শৌচাগার তৈরি, গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য় বায়োমেট্রিক অ্য়াকসেসের বিষয়ে রাজ্য় সরকার কী করেছে? কাজের কী অগ্রগতি হয়েছে?

রাজ্য় সরকারের আইনজীবী সময় চাওয়ায়, তৎকালীন প্রধান বিচারপতি সরাসরি বলেন, আপনাদের তো অ্য়াকশন নিতে হবে। একই দিনে CCTV, আলোর ব্য়বস্থা-সহ কাজের গতি নিয়েও সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, কোথাও ৫০%-এর ওপরে কাজ হয়নি। ডিউটি রুম তৈরির কাজ ৪৯%, ওয়াশ রুম ৪০%, আলোর ব্য়বস্থা ৩৩%, CCTV ২৬%... কাজ এত ধীরগতিতে হচ্ছে কেন? আমরা ৯ অগাস্ট থেকে বিষয়টা দেখছি। অনেকে প্রশ্ন তুলছেন, রাজ্য় সরকারের কাজে ঢিলেমি দেখেও তৎকালীন প্রধান বিচারপতি কোনও কড়া পদক্ষেপ নেননি কেন?  

শুনানিতে রাজ্য় সরকারের কাজের গতি নিয়ে প্রশ্ন তোলার পরও, ৭ নভেম্বর যখন ডি ওয়াই চন্দ্রচূড় শেষবার প্রধান বিচারপতি হিসেবে আর জি কর মামলা শোনেন, তখন সেখানে সেখানে সরকারি হাসপাতালে সিসিটিভি, শৌচাগার, ডিউটি রুম, রেস্ট রুম তৈরির কাজ শেষ হয়েছে কি না,সেই প্রসঙ্গটাই ওঠেনি। তিনি শুধু বলেন, আমার সতীর্থ দুই বিচারপতি বেঞ্চে থাকবেন। তাঁরা বিষয়গুলো দেখবেন। যা নিয়ে তখনই হতাশা প্রকাশ করেছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget