এক্সপ্লোর

RG Kar Protest: 'আপস নয়, বিচার চাই, না পাওয়া অবধি আন্দোলন চলছে, চলবে', সুপ্রিম শুনানি প্রসঙ্গে মন্তব্য জুনিয়র ডাক্তারদের

RG Kar News, Supreme Court: জুনিয়র চিকিৎসকদের কথায়, 'সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে মঙ্গলবার। আমাদের চোখ সেদিকেও থাকবে। আমরা কিন্তু কোনও আপস করতে আসিনি'

কলকাতা: 'আমাদের বোনের বিচার চাই', এই দাবিতেই শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের লড়াই। জুনিয়র ডাক্তারদের টানা ৩৭দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষপর্যন্ত  আন্দোলনকারীদের অধিকাংশই দাবিই মানল সরকার। আর জি কর কাণ্ডে সরানো হল সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য অধিকর্তাকে। জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তকে জয় মানছেন জুনিয়র ডাক্তাররা। 

এ প্রসঙ্গে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের তরফে কিঞ্জল নন্দ বলেন, 'এই যে আন্দোলন আমরা করছি, বৈঠকে গিয়েছি, এখানে আসল যুদ্ধটা করেছেন আপনারাই। আমাদের শিরদাঁড়া সোজা রেখে ওখানে পাঠিয়েছেন আপনারাই। এই অবস্থান, বিপ্লব, প্রতিবাদকে আমার প্রণাম। আমরা প্রথম দিন থেকেই বলে এসেছিলাম স্বচ্ছ্তা নিয়ে তা এদিনকেই মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী। সেই সত্যর জায়গা থেকেই সরকার বাধ্য হয়েছে দাবি মানতে। এখনও সব দাবি মানা হয়নি। অনেক কিছু মেনেছেন। এখনও কোনও অর্ডার বেরোয়নি। যতক্ষণ না অর্ডার বেরচ্ছে ততদিন এই লড়াই চলছে, চলবে। ভুলে গেলে চলবে না, যে অভয়ার সঙ্গে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তার বিচার চাই। সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে মঙ্গলবার। আমাদের চোখ সেদিকেও থাকবে। আমরা কিন্তু কোনও আপস করতে আসিনি। আমরা বিচার চাই। সেই দাবিতে এই আন্দোলন, এই লড়াই, সংগ্রাম চলছে, চলবে'।  

মেল পাল্টা মেলের পর শর্তর-পাল্টা শর্তর পর শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করতে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ৫ ঘণ্টার বৈঠক শেষে কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের ডিসি নর্থকেও সরানোর সিদ্ধান্তর কথা জানিয়েছে রাজ্য সরকার। যদিও মৌখিক আশ্বাসে নয়, নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এমনটাই জানিয়ে দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। 

এর আগে জুনিয়র চিকিৎসকরা বৈঠক শেষে একটি ভিডিও বার্তায় বলেন, 'স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে নেমেছিলাম। সম্পূর্ণ হয়নি এখনও তা। আমরা এখনও আলোচনা সদর্থক তখনই বলব যখন মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তাদের সরানোর কাজ সম্পন্ন করবেন। আমাদের সুরক্ষা নিয়ে আরও কিছু পদক্ষেপ করার আছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন টাস্ক ফোর্স গঠন করবেন। সেই বিষয়ে আমরা একমত হতে পারিনি। আমরা বৈঠকের পথ খোলা রেখে দিলাম। সুপ্রিম কোর্টের শুনানিতে তাকিয়ে আছি।'  

আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রীর মৌখিক আশ্বাস আগে বাস্তবায়ন হোক তারপর কর্মবিরতি তোলার সিদ্ধান্ত', বড় ঘোষণা জুনিয়র চিকিৎসকদের

মুখ্যমন্ত্রী কী জানালেন? 

'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি'
'আজ বিকেল ৪টার পরে কলকাতা পুলিশে বদল আনব'
'বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন, সেখানে পাঠানো হবে'
'ওদের ৪টি দাবি আমরা মেনে নিয়েছি'
ডিসি নর্থকেও সরানোর সিদ্ধান্ত সরকারের
জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
New Market Fire: কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget