এক্সপ্লোর

RG Kar Lift Tragedy: আর জি করে এবার জোড়া লিফট বিপত্তি, আটকে গেলেন স্বয়ং লিফটম্যান

RG Kar Lift Crisis: উদ্ধার করতে কালঘাম ছুটে যায় রীতিমতো। 

কলকাতা: লিফটে ঘষটে প্রাণ চলে গিয়েছে তরতাজা যুবকের। কিন্তু অরূপ বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্য়ুর পরও বদলায়নি পরিস্থিতি। এখনও যে হুঁশ ফেরেনি আর জি কর হাসপাতালের, আবারও তার প্রমাণ মিলল। এবার দু'টি লিফট আটকে গেল। মধ্যরাতে এমন বিপত্তি ঘটে যে স্বয়ং লিফটম্যানই ভিতের আটকে পড়েন। সকালে আবার আটকে পড়েন রোগী, লিফ্টম্যান-সহ রোগীর পরিবারের লোকজন। তাঁদের উদ্ধার করতে কালঘাম ছুটে যায় রীতিমতো। (RG Kar Lift Crisis)

হাসপাতাল সূত্রে খবর, গতকাল গভীর রাতে প্রথমে অ্যাকাডেমিক বিভাগে প্রথমে লিফট চলতে চলতে হঠাৎ থেমে যায়। ভিতরে আটকে পড়েন স্বয়ং লিফটম্য়ান। বেশ কিছু ক্ষণ পর দরজা খুলে উদ্ধার করা হয় তাঁকে। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। (RG Kar Lift Tragedy)

এর পর, বুধবার সকালে দ্বিতীয় ঘটনাটি ঘটে। সকাল ৭টা বেজে ৫২ মিনিটে ক্যাজুয়ালটি বিভাগের একটি লিফট আটকে যায়। এই ক্যাজুয়ালটি বিভাগ একসময় এমার্জেন্সি বিভাগ ছিল। অভয়াকাণ্ডের পর সেখানে ভাঙচুর হয়। সেখানকার চারতলাতেই অভয়ার সঙ্গে নৃশংস ঘটনা ঘটে। এদিন সেখানকার ১ নম্বর লিফটটি আটকে যায়। ভিতরে আটকে পড়েন রোগী, লিফটম্যান-সহ প্রায় সাত জন। গ্রাউন্ড ফ্লোরে আটকে যায় লিফটটি। দরজা খুলছিল না কিছুতেই।

দরজা খুলছে না বোঝা যেতেই দ্রুত পদক্ষেপ করা হয়। সেখানে মোতায়েন পুলিশকর্মী, সিআইএসএফ কর্মীরা দ্রুত পূর্ত দফতরদের টেকনিশিয়ান ডেকে বিকল লিফট থেকে শেষ পর্যন্ত সকলকে উদ্ধার করা সম্ভব হয়। হাসপাতাল সূত্রে খবর, এক মিনিটের মধ্যে আলাদা চাবি দিয়ে লিফটের দরজা খুলে বের করে আনা হয় সকলকে। কিন্তু ট্রমা কেয়ারের লিফটে একজনের মৃত্যুর পরও কেন হুঁশ ফিরল না, উঠছে প্রশ্ন। 

পর পর এমন ঘটনায় রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। হাসপাতাল সূত্রে দাবি, বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন তাঁরা। পূর্ত দফতরের সঙ্গে কথা বলা হবে এ নিয়ে। তবে এমন ঘটনা ঘটতে থাকলে আগামী দিনে রোগী এবং তাঁদের পরিজনরা লিফটে উঠতেই ভয় পাবেন বলে আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে, গত ২০ মার্চ প্রায় ৪৫ মিনিট লিফটে আটকে থেকে মৃত্যু হয় অরূপ বন্দ্যোপাধ্যায়ের। বেসমেন্টে থেমে যায় লিফট। আটকে পড়েন স্ত্রী এবং সন্তানও। সেখানে লিফটের দরজা খুললেও, গ্রিলের গেটে তালা ছিল। লিফট এবং গ্রিলের মাঝে দাঁড়ান তিন জন। আচমকা লিফট উপরে উঠতে শুরু করলে দরজায় আটকে যান অরূপ। লিফটের নীচের গর্তে পড়ে যান অরূপের স্ত্রী এবং ছেলে। এর পর অরূপের দেহ আছড়ে পড়ে স্ত্রীর কোলে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget