এক্সপ্লোর

RG Kar Incident: গতকাল গ্রেফতার, আরজি কর-কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে-কে আনা হল কলকাতায়

Somnath De: পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে গতকাল গ্রেফতার করা হয় বেঙ্গালুরুতে।

খড়দা: আরজি কর মেডিক্য়ালে (RG Kar Incident) নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে। গভীর রাতে তাঁকে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়। কলকাতা বিমানবন্দরে নামার পর সোমনাথ দে-কে (Somnath De) সোজা নিয়ে যাওয়া হয়েছে খড়দা থানায়।

পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে গতকাল গ্রেফতার করা হয় বেঙ্গালুরুতে। তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও খড়দা থানার টিম। খবর অনুযায়ী, আজই ব্যারাকপুর মহকুমা আদালতে সোমনাথ দেকে পেশ করা হবে। গতকাল সোমনাথকে বেঙ্গালুরুতে গ্রেফতার করার পর তাঁকে সিটি পিউপিল আদালত পেশ করা হয়, তারপর ট্রানজিট রিম্যান্ডে তাঁকে রাতেই কলকাতায় নিয়ে আসা হয়। সেখান থেকে খড়দা থানায় নিয়ে গিয়ে তাঁকে লকআপে রাখা হয়েছে। কিছুক্ষণ পরেই সেখান থেকে সোমনাথকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে।                          

আরও পড়ুন:- প্রবল বৃষ্টিতে ছাড়া হল দুর্গাপুর ব্যারেজের জল, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ায় সতর্কবার্তা 

অভয়ার মা বাবা তাঁর দেহ তড়িঘড়ি শশ্মানে নিয়ে গিয়ে জোর করে সৎকারের যে অভিযোগ করেছিলেন, তাতে অন্যতম প্রধান অভিযুক্ত সোমনাথ দে। এছাড়াও খড়দা থানায় তাঁর বিরুদ্ধে তোলাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। মনে করা হচ্ছে এই মামলার জন্যই সোমনাথকে আজ আদালতে পেশ করা হবে এবং তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে খড়দা থানার পুলিশ। আরজি কর কাণ্ডে তড়ঘড়ি সৎকারের ঘটনায় তাঁকে শোন অ্যারেস্টও করা হবে বলে মনে করা হচ্ছে।                            

এই ঘটনায় গত সোমবার অভয়াকাণ্ডে জামিন পেয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। জামিন পেয়েছেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তবে অন্য মামলায় দু'জনেই এখন জেলে রয়েছেন। এই দুইজনের পাশাপাশি সোমনাথ দের বিরুদ্ধেও তড়ঘড়ি দেহ সৎকারের অভিযোগে এফআইআর করা হয়েছিল। এই এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। ৯ অগাস্ট অভয়ার মৃত্যুদিনের বার্ষিকীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির পরেই এই মামলা দায়ের এবং অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করা হয়েছে।                            

 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

CJP Leader: গতকাল আটক, আজ ছাড়া পেলেন CJP-র ৩ প্রধান
Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget