এক্সপ্লোর

RG Kar Case: 'আন্দোলনের নাম করে গুন্ডামি ক্ষমা করবে না বাংলার মানুষ', কারামন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়

RG Kar Protest: আরজি কর কাণ্ডে তোলপাড়ে গোটা রাজ্য। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ।

মুরারই : উদয়ন, লাভলী, কাঞ্চন, পরেশরাম, অতীশের পরে এবার চন্দ্রনাথ সিনহা ! আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের এবার হুঁশিয়ারি কারামন্ত্রীর ! বিচার চেয়ে রাত দখলের আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিলেন তিনি। 'আন্দোলনের নাম করে গুন্ডামি ক্ষমা করবে না বাংলার মানুষ', এই মন্তব্য করে মুরারইয়ের জনসভা থেকে আন্দোলনকারীদের নিশানা করেন চন্দ্রনাথ।

তিনি বলেন, 'পরশু রাতে আবার তাঁরা রাত দখলের নামে রাস্তায় নেমেছিলেন কলকাতা-সহ বাংলার অনেক শহরে। যাঁরা সিপিএম-বিজেপির ঝান্ডা নিয়ে মালতামি করছেন, তাঁদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবেন না। এই ধরনের আন্দোলনের নাম করে যারা মদ খেয়ে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলাদের গায়ে হাত দিতে দেয়, তাদেরও কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না।'

আরজি কর কাণ্ডে তোলপাড়ে গোটা রাজ্য। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। এই আবহেই তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী আন্দোলনকারীদের একাংশকে হুঁশিয়ারি দিয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, বিধায়ক কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্রর পর এবার চন্দ্রনাথ সিংহ। ফের তৃণমূলের নিশানায় আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীদের একাংশ। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

মন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে আক্রমণ শানাল বিরোধীরা। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, 'উনি কারামন্ত্রী ? ওঁর তো কারার আড়ালে থাকা উচিত। ওঁর বাড়ি থেকে তো ইডি ক'দিন আগে টাকা উদ্ধার করেছিল। এই চন্দ্রনাথ সিনহা তো সেই লোকটা যে লোকটার বাড়ি থেকে হিসাব বহির্ভূত বেআইনি অর্থ উদ্ধার করেছিল ইডি। সেই লোকটা বলছে রাত দখলের নামে গুন্ডামি হচ্ছে ? সেই লোকটা বলছে ছেড়ে কথা বলবে না ? রাত দখলের নামে কেউ গুন্ডামি করছেন বলে তাঁদের সোজা করবার নামে চন্দ্রনাথ সিনহা কোন স্পটে আসতে চান সেটা জানিয়ে দিক...আমি আর মীনাক্ষী সেই স্পটে গিয়ে দাঁড়িয়ে থাকব।'

অন্যদিকে অধীর চৌধুরী বলেন, 'বলার কিছু নেই। লাজ-লজ্জাহীন তৃণমূলের মন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী এর আগে ভাষণে বলেছিলেন ফোঁস করতে হবে। তাই এঁরা মাঝে মাঝে ফোঁস করছেন। যদি ক্ষমতা থাকে বাংলার মানুষের এই আন্দোলনটা থামিয়ে দেওয়ার... তো থামিয়ে দেখাক। আমরা চ্যালেঞ্জ করছি...আমরা সবাই আছি। আমরা সাধারণ মানুষ এই আন্দোলনে আছি।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget