এক্সপ্লোর

RG Kar Incident: 'কাদের ফলো করে দেখতে পাচ্ছেন...' ফেসবুক পেজ দেখিয়ে 'ছাত্র সমাজে'র নামে কী বলল পুলিশ?

Nabanna Abhijan: সংগঠকদের একজন গতকাল শহরের পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন, দাবি পুলিশের

কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Lady Doctor Death) প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'। কিন্তু এই নামে কোনও সংগঠনই নেই বলে দাবি পুলিশের। সোমবার পুলিশের তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছে। সেখানে পুলিশের তরফে দাবি করা হয়েছে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনও সংগঠনের কথা আগে শোনা যায়নি'। এমনকী মঙ্গলবারের কর্মসূচি নিয়ে যে এত আলোচনা চলছে, সেই কর্মসূচির জন্য কোনও সংগঠন অনুমতি চাইনি বলে দাবি পুলিশের। পুলিশের শীর্ষস্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, 'নবান্ন চত্বরে কর্মসূচি করতে গেলে পুলিশের অনুমতি প্রয়োজন। অনুমতি না নেওয়ার কারণে এই কর্মসূচি বেআইনি।' তবে এটাও জানানো হয়েছে,  অন্য কোথাও কর্মসূচি করার কথা জানালে, সাহায্য করা যেতে পারে।

আন্দোলনের প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে পুলিশের তরফে। এদিন সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে বলা হয়েছে, 'শুরু থেকে বলা হচ্ছে এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক। এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামের ফেসবুজ পেজের ছবি। কাকে ফলো করে দেখুন।' পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ফেসবুক পেজ থেকে কাদের ফলো করে রাখা হয়েছে সেটা দেখিয়ে পুলিশ ওই সংগঠনের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশের আরও দাবি, 'বলা হচ্ছে এটা ছাত্র আন্দোলন, অথচ পরীক্ষার দিন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সংগঠকদের একজন গতকাল শহরের পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন। মহিলা ও পড়ুয়াদের সামনে রেখে পিছন থেকে অশান্তি-হিংসার চক্রান্ত করা হচ্ছে। নেপথ্যে যাঁরা আছেন, তাঁরা হয়ত ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানি দেবেন। তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুলিশ।' পুলিশের দাবি, মঙ্গলবারের নবান্ন অভিযানের নেপথ্যে রয়েছে দুষ্কৃতীরা, এমন তথ্য আছে তাদের কাছে। পুলিশের দাবি, এই কর্মসূচির মধ্যে দিয়ে অশান্তির ছক কষছে দুষ্কৃতীরা।

মঙ্গলবার NTA-এর পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের আশ্বস্ত করেছে পুলিশ। মঙ্গলবার পরীক্ষার্থীদের যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্য় সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, সেই দিকেও নজর রাখা হবে বলে জানানো হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ মঙ্গলবারের কর্মসূচিতে যোগদানের কথা বলেছে। কিন্তু তাদের তরফেও পুলিশের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- ভারতে আসছে ভিভো 'টি' সিরিজের আরও একটি নতুন ফোন, এবার কোন মডেল? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget