এক্সপ্লোর

Junior Doctor Hunger strike: লিভার,কিডনিতে সমস্যা, অনিকেতের পর অসুস্থ আরও এক অনশনকারী, ভর্তি করা হল হাসপাতালে

RG Kar Junior Doctor Protest : আলোক ভার্মার লিভার এবং কিডনিতে সমস্যা দেখা  দিয়েছে। রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেছে। জানা গিয়েছে, তাঁর হার্ট-রেটও অনিয়মিত। 

কলকাতা :  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনরত চিকিৎসক আলোক ভার্মার শারীরিক অবস্থার অবনতি। আলোক ভার্মাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এইচডিইউ-তে রাখা হয়েছে আলোক ভার্মাকে।  অনিকেতের মতো আলোকের ইউরিনে কিটন বডির মাত্রা বেড়ে গিয়েছে। এরই মধ্যে তাঁর লিভার এবং কিডনিতে সমস্যা দেখা  দিয়েছে। রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেছে। জানা গিয়েছে, তাঁর হার্ট-রেটও অনিয়মিত। 

আলোক ভার্মা পরিবারে হার্ট অ্যাটাকের ইতিহাস থাকার জন্য তাঁর সহযোদ্ধারা আর ঝুঁকি নিতে চাননি। আলোকের ইচ্ছে না থাকলেও, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আলোক ভার্মার বাড়ি লখনউতে শনিবার তাঁর বাড়িতেই মাটিগাড়া থানার পুলিশ ফোন করেছিল বলে অভিযোগ। পুলিশ ফোন করে অনশন তুলতে চাপ দেয় বলে অভিযোগ।  

কলকাতায় অনশন মঞ্চে যেমন ৮ জন অনশনরত, তেমনই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশন করছেন দুই জুনিয়র ডাক্তার। তাঁদের কলকাতায় এসে একসঙ্গে অনশনে বসা অনুরোধ করেছিলেন কলকাতায় থাকা তাঁদের সহযোদ্ধারা। তবে তাঁরা উত্তবঙ্গেই তাঁদের প্রতিবাদ দেখাতে চেয়েছেন। কারণ, তাঁরা উত্তরবঙ্গের মামুষকে বার্তা দিতে চেয়েছেন যে, এ আন্দোলন সার্বিক , শুধু কলকাতা কেন্দ্রিক নয়। জানিয়েছেন, এক জুনিয়র চিকিৎসক। এরই মধ্যে অনশনকারীর বাড়িতে ফোন করে পরিবারের সদস্যদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পিছপা হতে রাজি হননি আন্দোলনকারীরা। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তুলেছেন সিনিয়র ডাক্তাররা। 

আলোক ভার্মা জানিয়েছেন, 'পুলিশ বারবার ফোন করে পরিবারের উপর চাপ সৃষ্টি করছে। শরীর খারাপ হয়ে যাবে, এই কথা বলে আমাদের বোঝাতে বলছে। অথচ ওরা (পুলিশ) জানেই না কী পরিস্থিতি, এখানে এসে দেখেও যায়নি। থানা থেকে ফোন করে আমার মা'কে বলা হয়েছে, ছেলের শরীর খুব খারাপ, আপনি জানেন না। এসব করতে বারণ করুন। এভাবেই চাপ সৃষ্টি করছে।আমার বাড়ির লোক উদ্বিগ্ন হয়ে পড়েছে।' 

এরপর শনিবার আলোকের শরীর আরও খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে কলকাতায় অনশনরতদের অবস্থাও খুব ভাল নয়। প্রত্যেকেরই রক্তচাপে গোলমাল হচ্ছে। ইউরিনের সঙ্গে বের হচ্ছে কিটোন বডি, যা ক্ষতিকর। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও তাঁরা পিছ পা হবেন না বলেই বারবার জানাচ্ছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget