এক্সপ্লোর

RG Kar Doctors Protest: 'ডেকে অপমান', সরকারের সঙ্গে বৈঠকের পর ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা

RG Kar News: দেবীর বোধনের দিনেই যেন নতুন করে বোধন হল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনেরও।

কলকাতা: রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে মিলল না কোনও রফাসূত্র। দু-ঘণ্টার বেশি সময় পর, বৈঠক থেকে বেরিয়ে, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তোলার আহ্বান জানালেন মুখ্যসচিব।


রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক সেই নিষ্ফলাই। দু'ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা চললেও, মিলল না কোনও রফাসূত্র। দু-ঘণ্টার বেশি সময় পর, বৈঠক থেকে বেরিয়ে, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কথায়, রাজ্য সরকারের সম্পূর্ণভাবে সদিচ্ছার অভাব। এটা ডেকে অপমানের সমান। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, 'আমাদের ৭ জন সহযোদ্ধা এবং উত্তরবঙ্গের ২ জন সহযোদ্ধা ১০০ ঘণ্টার উপরে আজকে না খেয়ে রয়েছেন, ওনারা বলেছেন যে, পুজোটা কেটে যাক তারপর আমরা ভাবছি। আমরা মৌখিক প্রতিশ্রুতি দিচ্ছি। কী পেয়েছি আজকে, এই মিটিংটায় কী করতে এসেছি?' 

দেবীর বোধনের দিনেই যেন নতুন করে বোধন হল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনেরও। দ্রোহকালে আরও দুর্বার হল আন্দোলন। জুনিয়র ডাক্তারদের ২৯ জন প্রতিনিধির সঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের বৈঠকে, মুখ্যসচিব, স্বাস্থ্য সচিব, রাজ্য পুলিশের DG এবং স্বাস্থ্যকর্তাদের পাশাপাশি ছিলেন গ্রিভান্স কমিটির ও বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা।                                                         

এদিকে, মুখ্যসচিব মনোজ পন্থ বলেছেন, 'মিটিং অনেকক্ষণ চলল, সব বিষয় নিয়ে আলোচনা করলাম। + ওদেরকেও এগিয়ে আসতে হবে এবং যাঁরা অনশনে আছেন, ওঁদেরকে আমরা অনুরোধ করলাম এঁদের মাধ্যমে যাতে ওরা অনশন থেকে উঠে যায় এবং সব দিক থেকে সব ঠিক থাকে। যেটা ওঁরা চাইছে, কী এই মুহুর্তে একটা ডেডলাইন দেওয়া, কাজ চলছে, সব জিনিসের একটা অগ্রগতি হচ্ছে, তা আমরা ওঁদেরকে বোঝালাম।' 

যদিও বরফ তো গলেইনি, তার কোনও সম্ভাবনা তো তৈরি হলই না। উল্টে পরিস্থিতি আরও জটিল হতে পারে, তৈরি হল এমন আশঙ্কা।               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget