এক্সপ্লোর

RG Kar Lift Accident: শনিবার ফের আরজি করে বিকল লিফট! দাঁড়িয়ে রইল আধখোলা অবস্থায়! ভাইরাল ভিডিও

RG Kar Lift News: হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে এসে একজনের বেঘোরে প্রাণ গিয়েছে।  কিন্তু হুঁশ কি ফিরেছে? উত্তর... না।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • হাসপাতাল লিফট বিপর্যয়ে রোগীর মৃত্যু, তবু হুঁশ ফেরেনি কর্তৃপক্ষের।
  • জরুরি বিভাগে লিফটম্যান না থাকায় রোগী পরিজনদের চরম ভোগান্তি।
  • দুর্ঘটনার পরও বিকল লিফটের আপৎকালীন নম্বরগুলিতে মিলছে না সাড়াশব্দ।
  • প্রাথমিক তদন্তে লিফট পরিচালনায় গাফিলতির প্রমাণ, পুলিশের তদন্ত চলছে।

আবির দত্ত, সন্দীপ সরকার ও হিন্দোল দে, কলকাতা: আর জির মেডিক্য়ালে লিফট বিপর্যয়ে এক ব্য়ক্তির মৃত্য়ুর পরও হুঁশ ফেরেনি হাসপাতাল কর্তৃপক্ষের। ঘটনার ২দিন পরও দেখা গেল, জরুরি বিভাগের তিন নম্বর লিফটের ভিতরে লিফটম্য়ানের চেয়ার থাকলেও নেই লিফটম্য়ান। একা একাই যাতায়াত করতে হচ্ছে রোগীর পরিজনদের।

হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে এসে একজনের বেঘোরে প্রাণ গিয়েছে।  কিন্তু হুঁশ কি ফিরেছে? উত্তর... না। শুক্রবার সকালের ভয়াবহ ঘটনার পর কেটে গেছে ২ দিন। কিন্তু রবিবারও আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখা গেল পরিকাঠামোর সেই ঢিলেঢালা ছবিটা। এই হচ্ছে জরুরি বিভাগের তিন নম্বর লিফট। ভিতরে রয়েছে লিফটম্য়ানের চেয়ার। কিন্তু দেখা পাওয়া গেল না লিফটম্য়ানের।

আর জি কর মেডিক্য়ালের ট্রমা সেন্টারে যে ২ নম্বর লিফটে দুর্ঘটনা ঘটেছে, সেখানে কোনও লিফটম্য়ান ছিলেন না বলে প্রথমেই অভিযোগ তুলেছিলেন মৃত অরূপ বন্দ্য়োপাধ্য়ায়ের বাবা। মৃত অরূপ বন্দ্য়োপাধ্য়ায়ের বাবা অমল বন্দ্য়োপাধ্য়ায় বলছেন, 'মৃতদেহ আটকে গেছে। লিফটম্য়ান নেই। আমাকে ধমকাচ্ছে এরা। যারা এখানকার কর্মী, নিরাপত্তারক্ষী, আমাকে বলছে, আপনি চুপ করুন তো। আমি বললাম আমি ওর বাবা। ছেলে মরে যাচ্ছে। আপনি এখানে বলছেন, আপনি খুলবেন কিনা।'

এদিকে এই ঘটনার রেশ কাটার আগেই প্রকাশ্য়ে এল ভাইরাল এই ভিডিও। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ আর জি কর মেডিক্য়ালের এমারজেন্সি বিল্ডিংয়ের এই লিফটটি বিকল হয়ে যায়। দেখা যায়, অর্ধেক খোলা অবস্থাতেই দাঁড়িয়ে পড়েছে লিফটটি। রবিবার অন্য একটি লিফটে দেখা গেল, ভিতরে আপদকালীন পরিস্থিতির জন্য় তিনটি নম্বর লেখা রয়েছে। সেই নম্বরগুলিতে যোগাযোগ করেছিল এবিপি আনন্দ। সুপারভাইজারের নম্বরে ফোন করলে উত্তর পাওয়া গেল, 'আমি এখন কিছু বলব না। তদন্ত চলছে। এই সব বিষয়ে জিজ্ঞেস করবেন না।' আরেকটি নম্বরে ফোন করা হলেও কেউ তোলেননি।

এখানেই শেষ নয়, ম্য়ানেজারের যে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেখানে ফোন করে যা জানা গেল, তা আরও চাঞ্চল্য়কর।

এবিপি আনন্দ - দাদা, এটা কি PWD ইলেকট্রিকাল লিফটের এমারজেন্সির মেম্বার আপনি?

উত্তর - আমাদের... (টেন্ডার) ছিল ফেব্রুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারির পর থেকে PWD-র... পরিবর্তন হয়ে গেছে।

এবিপি আনন্দ - কিন্তু এই যে লিফটের মধ্য়ে লেখা ছিল, সমস্য়া হলে ফোন করার জন্য় আপনার নম্বরটা লেখা আছে।

উত্তর- ওটা আপনি সুপারভাইজার যে আছে, দেখুন ২ টো নম্বর আছে, সুপারভাইজারকে ফোন করে নিন।

অরূপ বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্য়ুর পর শনিবার ঘটনাস্থলে আসেন ফরেন্সিক দল এবং হোমিসাইড বিভাগের আধিকারিকরা। সূত্রের দাবি, তাঁদের প্রাথমিক তদন্তে চূড়ান্ত গাফিলতির ইঙ্গিত মিলেছে। অভিযোগ, যাঁদের উপর লিফট চালানোর দায়িত্ব ছিল, তাঁরা যথাযথভাবে তা পালনই করেননি। অরূপ বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্য়ুর জন্য আসলে দায়ী কে? আপাতত পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে পরিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget