এক্সপ্লোর

RG Kar News: আর জি করে ভয়ঙ্কর ঘটনা ! সমস্যা থাকা লিফট কেন চলছিল ? বারবার উঠছে এই প্রশ্ন, নেই উত্তর

RG Kar Incident: যে লিফটে সমস্যা সেখানে 'আউট অফ অর্ডার' বার্তা লিখে দেওয়া হল না কেন? লিফটের গায়ে যদি লেখা থাকত যে ওই লিফটি চলছে না, তাহলে তো এত বড় দুর্ঘটনা ঘটত না।

কলকাতা : আর জি কর মেডিক্যালে লিফট বিপর্যয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫ জন। তাঁদের মধ্য়ে রয়েছেন ৩জন লিফটম্যান এবং ২জন নিরাপত্তারক্ষী। গ্রেফতার হয়েছেন লিফটম্যান মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস, মানস গুহ। এছাড়াও গ্রেফতার হয়েছেন নিরাপত্তারক্ষী আশরাফুল রহমান ও শুভদীপ দাস। ধৃতদের আগামী ২৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু প্রশ্ন উঠছে, লিফটে সমস্যা থাকা সত্ত্বেও কেন সেটি চালু রাখা হয়েছিল? এখানেই শেষ নয়, প্রশ্ন হল ৩ জনকে উদ্ধার করতে দেড় ঘণ্টা লাগল কেন? চূড়ান্ত গাফিলতি তো হয়েইছে। কিন্তু তার দায় কার? আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট বিপর্যয়ে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এটাই এখন বড় প্রশ্ন। আরও অনেক প্রশ্নের উত্তর এখনও অধরা। 

যে লিফটে সমস্যা সেখানে 'আউট অফ অর্ডার' বার্তা লিখে দেওয়া হল না কেন? এটা তো একপ্রকার প্রশাসনিক গাফিলতি। লিফটের গায়ে যদি লেখা থাকত যে ওই লিফটি চলছে না, তাহলে তো এত বড় দুর্ঘটনা ঘটত না। মৃতের পরিবারের এখন একটাই দাবি, দোষীদের শাস্তি হোক, তাঁদের ছেলে ন্যায়-বিচার পাক। ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলেন দমদমের বাসিন্দা অরূপ। বছর ৪০- এর যুবকের সঙ্গে সেখানেই ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। নিজের জন্মদিনের পরের দিন বেঘোরে প্রাণ হারিয়েছেন অরূপ বন্দ্যোপাধ্যায়। 

আশ্চর্যের বিষয় হল, শুক্রবার এতব়ড় মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, তারপরও শনিবার অনেক লিফটে অপারেটর ছিলেন না বলে অভিযোগ করলেন অনেক রোগীর আত্মীয়। ইতিমধ্য়েই ঘটনাস্থল এবং আশেপাশের সিসি ক্য়ামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে দুর্ঘটনা পর্যন্ত, কারা ডিউটি করছিলেন তাঁদের রস্টার চাওয়া হয়েছে। পাশাপাশি, জানার চেষ্টা করা হচ্ছে উদ্ধারের সময়ে কে কী করছিলেন। শনিবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। হাসপাতালে ঘটনাস্থলে আসেন হোমিসাইড বিভাগের আধিকারিকরাও। 

আর জি করের লিফটে আটকে যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যেসব প্রশ্ন বারবার উঠছে সেগুলি হল - 

  • লিফটে সমস্যা থাকা সত্ত্বেও কেন সেটি চালু রাখা হয়েছিল? 
  • লিফট চালু থাকলেও সেখানে কেন লিফটম্যান ছিলেন না? 
  • ৩ জনকে উদ্ধার করতে দেড় ঘণ্টা লাগল কেন? 
  • বেসমেন্টে লিফটের বাইরে লোহার গেটের তালার চাবি কার কাছে ছিল? 
  • ঘটনার সময় সেই চাবি পাওয়া গেল না কেন? 
  • সিড়ি দিয়ে বেসমেন্টে নামার গেটের চাবিও পাওয়া গেল না কেন? 
  • আপদকালীন পরিস্থিতির জন্য় ডুপ্লিকেট চাবি কি তৈরি করা হয়েছিল? 
  • তাহলে সেটাই বা কার কাছে রাখা ছিল? 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget