এক্সপ্লোর

RG Kar Lift Accident: সমস্যা জেনেও কেন সবার জন্য চালু রাখা হল অভিশপ্ত ২ নম্বর লিফট? RG করের যুবকের মৃত্যুতে উঠছে একাধিক প্রশ্ন

RG Kar Death: মানুষ হাসপাতালে যায় জীবন বাঁচাতে। কিন্তু, সেখানেই যে মৃত্য়ু ওঁত পেতে রয়েছে, তা কে জানত!

কলকাতা: লিফটম্যান কোথায় ছিলেন? বেসমেন্টে লিফটের বাইরে গেটের চাবি কার কাছে ছিল? এক ঘন্টাতেও কেন তাঁকে খুঁজে পাওয়া গেল না? আর জি কর-কাণ্ডে এরকম অনেক প্রশ্নই উঠছে। গাফিলতি ছিল, মেনে নিচ্ছে কর্তৃপক্ষও।

মৃতের বাবা অমল বন্দ্য়োপাধ্য়ায় হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছেন, 'ওরা বলছে PWD-র কাছে চাবি। দাঁড়ান তো আপনি। আমাকে ধমকাচ্ছে এরা। নিরাপত্তারক্ষী, কর্মী... সবাই।' এক রোগীর আত্মীয় ক্ষুদ্ধ হয়ে বলছেন, 'লিফটের মধ্যে কোনও লোকই থাকে না। বললে গ্রাহ্যও করে না। সব কানে হেডফোন।'... এই কথা, এই ক্ষোভ কি অস্বীকার করা যায়? এর থেকে সত্যি কি আর কিছু হয়? একটা প্রাণ ঝরে গেল অকালে.. এই সত্যিকে অস্বীকার করবে কে? 

মানুষ হাসপাতালে যায় জীবন বাঁচাতে। কিন্তু, সেখানেই যে মৃত্য়ু ওঁত পেতে রয়েছে, তা কে জানত! জানতেন না দমদমের অরূপ বন্দ্য়োপাধ্য়ায়ও। লিফটে আটকে তাঁর মর্মান্তিক মৃত্য়ু একগুচ্ছ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামোকে। এই হাসপাতালের ট্রমা সেন্টারে মোট ৩ টে লিফট। কেউ কেউ বলছেন, যে ২ নম্বর লিফটে আটকে গিয়ে অরূপ বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যু হয়েছে, তাতে আগে থেকেই সমস্যা ছিল।

আর জি কর মেডিক্যাল কলেজের এক রোগীর আত্মীয় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার উঠেছিলেন ওই অভিশপ্ত ২ নম্বর লিফটেই। সমস্যা যে রয়েছেন বুঝেছিলেন তিনিও। এবিপি আনন্দকে তিনি বললেন, 'দরজা লাগছিল না ভাল করে। দরজা ধীরে ধীরে খুলছিল। এই সমস্য়া ছিল। স্লো ছিল লিফটটা। দরজা ধীরে খুলত। ধীরে আটকাতো। এই সমস্য়া ছিল।' অভিযোগ, লিফটে থাকেন না কোনও অপারেটর। আরেক রোগীর আত্মীয় বলছেন, 'একদম বাজে। চারতলা নিয়ে যাচ্ছি, লিফটে তো কেউ থাকার দরকার। কেউ নেই। এখানে অনেকবার ডাকাডাকি হয়েছে। শুধু লিফট নয়, সব পরিষেবাই খারাপ।'

এখানেই প্রশ্ন উঠছে, লিফটে ত্রুটি থাকা সত্ত্বেও সেটি খুলে রাখা হয়েছিল কেন? লিফটে যে আগে থেকেই সমস্যা ছিল, সেটা কি কর্তৃপক্ষের কেউ জানত না? যে লিফটে অসুস্থ, বয়স্করা ওঠানামা করেন, সেখানে লিফটম্যান ছিলেন না কেন? লিফটে কি প্যানিক বাটন ছিল না? অরূপ বন্দ্য়োপাধ্য়ায়দের নিয়ে, লিফট যখন ঘণ্টাখানেক বেসমেন্টে আটকে, হাসপাতালের কর্মী, পুলিশ কেউ বেসমেন্টে নেমে উদ্ধারের চেষ্টা করেননি। বেসমেন্টে নামার সিঁড়ির গেটেও ভোরবেলা তালা লাগানো ছিল।

মৃতের পরিবারের দাবি, লিফট যখন দীর্ঘক্ষণ বেসমেন্টে আটকে থাকে, তখন হাজার কাকুতি-মিনতি করেও কারও সাহায্য পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি লিফটের বাইরে লোহার গেটের চাবি। মৃতের বাবা অমল বন্দ্য়োপাধ্য়ায় বলছেন, 'পুলিশকে বললাম দমকলে ফোন করুন। ওরা এসে ভেঙে দিতে পারে। আগে ডাকলে এই হত! ওরা কিচ্ছু করল না। পরে ২ ঘণ্টা বাদে, একটা হাতুড়ি নিয়ে এসে আমার ছেলে, আমার নাতিটাকে এরকম করে ছুড়ে ফেলে দিয়েছে। ভিতরে আমাদের ঢুকতে দেয়নি তো। গিয়ে দেখুন তালা-চাবি দেওয়া। এটা যদি ভেঙে দিত, তাহলে কোনও অসুবিধা হত না। কিচ্ছু তো বলেনি, ওখানকার কী সমস্য়া। ওরা নিজেরা ভাল জানে, ওরা খুলতে পারে। কিচ্ছু করল না।'

এখানেও প্রশ্ন উঠছে, লিফটে আটকে থাকা ব্য়ক্তিদের সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেল না কেন? লিফট আটকে পড়ার সঙ্গে সঙ্গে সেই তালা খোলার ব্য়বস্থা করা হল না কেন? তখনই তালা ভেঙে কেউ বেসমেন্টে নামলেন না কেন? কেন দ্রুত দমকল ডাকা হল না? এরকম অসংখ্য প্রশ্ন যখন উঠছে, তখন গাফিলতির কথা মেনে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর জি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের মেডিক্যাল সুপার সপ্তর্ষি চট্টোপাধ্য়ায় বলছেন, 'রক্ষণাবেক্ষণ এখানে হত, PWD ইলেকট্রিকাল থেকে এটার রক্ষণাবেক্ষণ হয়। বিশদে রক্ষণাবেক্ষণ। তার রিপোর্ট প্রতিমাসে আপডেট হয়। আমাদের তদন্ত করে জানাবেন যে, কী প্রযুক্তিগত ত্রুটি ছিল।'

ছেলেকে সুস্থ করে তুলতে হাসপাতালে এসেছিলেন। ছেলে নিশ্চয়ই একদিন সুস্থ হবে। কিন্তু, বাবাকে সে আর দেখতে পাবে না। এই অপূরণীয় ক্ষতির দায় কি আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget