এক্সপ্লোর

RG Kar Protest : 'হয়তো ওদের মধ্যেই অপরাধী লুকিয়ে...' কাদের সন্দেহ এবার নির্যাতিতার মায়ের

জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে নিহতের পরিবার। নির্যাতিতার মায়ের মনে গভীর হয়েছে আশঙ্কা।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : আর জি কর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আদলে আচমকা তৈরি হয়েছে আরেকটি সংগঠন। সপ্তাহ খানেক আগেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে আসে সংগঠনটি। সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন নামক সংগঠনের মুখ হিসাবে যাঁরা রয়েছেন, তাঁদের অনেকেই মেডিক্যাল কলেজগুলিতে 'থ্রেট কালচার সিন্ডিকেটে'র সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন ফ্রন্টের মেম্বাররা। এঁরা প্রায় সকলেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছেন গত আড়াই মাস ধরে আন্দোলনরত জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসকরা। এবার এই সদ্য গজিয়ে ওঠা প্ল্যাটফর্মের সদস্যদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন নির্যাতিতার মা-বাবা। 

জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে নিহতের পরিবার। নির্যাতিতার মায়ের মনে গভীর হয়েছে আশঙ্কা। তাঁর সন্দেহ, 'থ্রেট কালচারে অভিযুক্তরাই এখন বিচারের দাবিতে সংগঠন গড়েছে। ওরা বলছে বিচার চাই, হয়তো ওদের মধ্যে অপরাধী লুকিয়ে আছে'। মনে করছেন সন্তান হারানো মা।  নিহতের বাবা বলেন, 'ওদের কী উদ্দেশ্য জানি না, সবাই বিচার চাই, বিচার চাই বলছে। কিন্তু বিচার কীভাবে আনবে, তা বলছে না। এতে আমাদের মনে চাপ বাড়ছে' । এবার তাঁরাও আন্দোলনে নামবেন, বললেন চিকিৎসকের বাবা - মা।                                     

দীপাবলিতেও চারিদিকে আঁধারই দেখছেন তাঁরা। আশার আলে যেন ক্ষীণ হয়ে আসছে প্রতি নিয়ত। স্মৃতি খাচ্ছে কুরে কুরে আর ডুকরে উঠছেন সন্তান হারানো বাবা - মা। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছিলেন। লিখেছিলেন মর্মস্পর্শী চিঠি। এখনও হয়নি সাক্ষাৎ। কার্যত হতাশ নিহত চিকিৎসকের মা-বাবা। বলছেন, অমিত শাহ হয়ত সময় দিতে পারেননি, সারা দেশের দায়িত্ব রয়েছে। তবে জানালেন, বিজেপির লোকেরা যোগাযোগ রাখছেন। তবে বলছেন, 'অমিত শাহের সাক্ষাৎ পেলে ভাল লাগত, মনের জোড় বাড়ত'।  

তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের পর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।  তাঁদের আন্দোলনের সঙ্গে আগাগোড়াই থেকেছেন নির্যাতিতার বাবা -মা। অনশন মঞ্চে গিয়ে অনশনও ভাঙিয়েছেন 'সন্তানসম' আন্দোলনকারীদের। তারপর হঠাৎ আত্মপ্রকাশ করে নতুন প্ল্যাটফর্ম। সেখানে থাকা বেশির ভাগ মুখের বিরুদ্ধেই কলেজ জুড়ে ত্রাসের রাজত্ব চালানোর ভুরি ভুরি অভিযোগ। তাই হয়ত এবার আরও আশঙ্কিত নির্যাতিতার পরিবার। 

আরও খবর :

স্মৃতিভ্রংশ হচ্ছে কম বয়সেই, ঘিরে ধরছে অবসাদ ! মস্তিষ্কেও কোভিডের বিষদাঁত, চাঞ্চল্যকর ফল গবেষণায়

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget