এক্সপ্লোর

Junior Doctors Hunger Strike: অনিকেতের স্বাস্থ্য-উদ্বেগের পরে উঠে আসে চর্চায়, কী এই কিটোন বডি ? কী ক্ষতি হতে পারে ?

RG Kar News: বৃহস্পতিবারই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সন্ধের পর থেকে অবস্থা আরও খারাপ হলে তাঁকে তড়িঘড়ি আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কলকাতা : অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক হলেও স্থিতিশীল। উঠে বসেছেন অনিকেত, সাড়া দিচ্ছেন চিকিৎসায়।  স্বাভাবিক ভাবে কথা বলতে পারছেন তিনি। জ্বর নেই, পালস রেটও স্বাভাবিক। তবে এখনই CCU থেকে বের করা হচ্ছে না বলে খবর হাসপাতাল সূত্রে।

বৃহস্পতিবারই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সন্ধের পর থেকে অবস্থা আরও খারাপ হলে তাঁকে তড়িঘড়ি আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভর্তি সিসিইউতে। অনিকেতের শরীরে অক্সিজেন পৌঁছনো নিয়ে জটিলতা দেখা দেয়। তাঁর শরীরে কিটোন পাওয়া গিয়েছে বলে জানা যায়। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা। কিন্তু, কী এই কিটোন ? কী ক্ষতি হতে পারে ? তা জানালেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। 

তিনি বলেন, "ইউরিনে কিটোনটা দেখা খুব গুরুত্বপূর্ণ। কনফিডেন্সিয়াল কারণে কারো নাম নেব না। একজনের ইউরিনে কিটোন পাওয়া যাচ্ছে। বারে বারে পাওয়া যাচ্ছে। তাঁরা ভাল নেই। যখন খেতে পায় না তখন বডির মাসল ব্রেক-ডাউন হয়, সেইটার জন্য কিটোনটা বাড়ে। আশা রাখব, ছাত্ররা ওঁদের বারে বারে স্বাস্থ্য পরীক্ষা করছেন। সেই স্বাস্থ্য-পরীক্ষা অনুযায়ী তাঁরা নিশ্চয়ই দায়িত্ব নিয়ে একটা জায়গায় পৌঁছবেন।"

অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি, দ্রুত হাসপাতালের CCU-তে ভর্তির কথা বলে আর জি কর মেডিক্যালের সুপারকে চিঠি লেখেন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও অ্যানাস্থেশিওলজি বিভাগের প্রধান সোমা মুখোপাধ্যায়। চিঠিতে উল্লেখ করা হয়, অনিকেতের শরীরে সিভিয়র ডিহাইড্রেশন, মেটাবলিক ডিরেঞ্জমেন্টের সমস্যা রয়েছে, মিলেছে মাত্রাতিরিক্ত কিটোন বডি। এর জন্য কার্ডিওলজি, মেডিসিন, নেফ্রোলজি এবং গ্যাসট্রোএন্টেরোলজির বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠনের কথাও বলা হয় চিঠিতে।  

শারীরিক অবস্থার অবনতি হলেও অনশন থেকে সরে আসতে রাজি ছিলেন না অনিকেত। তিনি বলেন, ' আমাদের যেরকম কর্মসূচি চলছে, চলবে। আমরা মনে করি রাজ্য প্রশাসন অতি দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিক। আলোচনায় বসুক। ' তবে  রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনিকেত মাহাতোর পরিস্থিতির আরও অবনতি হওয়ায়, আর ঝুঁকি নেননি আন্দোলনকারী  জুনিয়র ডাক্তাররা। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। 

গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। যে ৭ জন অনশন করছেন, তাঁদের মধ্যে অনিকেতই একমাত্র আর জি কর মেডিক্যালের ডাক্তার। অনিকেতের জন্য ৫ সদস্যের চিকিৎসকদের টিম তৈরি করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget