এক্সপ্লোর

Kolkata News: অভিজাত আবাসনের পানীয় জলে ই-কোলাই ব্য়াক্টেরিয়া, আতঙ্কে বাসিন্দারা

West Bengal News: EM বাইপাস লাগোয়া পঞ্চসায়রে Upohar Efficiency and Comfort Soceity-তে কয়েক মাস আগে থেকে বাসিন্দাদের মধ্য়ে কয়েকজনের পেটের সংক্রমণ শুরু হয়।

ঝিলম করঞ্জাই, কলকাতা: পঞ্চসায়রে EM বাইপাসের ওপর অভিজাত উপহার আবাসনের পানীয় জলে মিলল ই-কোলাই ব্য়াক্টেরিয়া। যা শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। আবাসিকদের বক্তব্য়, বাসিন্দাদের মধ্য়ে কয়েকজনের পেটের সংক্রমণ হয়। এরপরই জলের নমুনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তারা। তারপরই এই ভয়ঙ্কর তথ্য় সামনে আসে।                                                

EM বাইপাস লাগোয়া পঞ্চসায়রে Upohar Efficiency and Comfort Soceity-তে কয়েক মাস আগে থেকে বাসিন্দাদের মধ্য়ে কয়েকজনের পেটের সংক্রমণ শুরু হয়। দিনে দিনে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। উপহার এফিসিয়েন্সি অ্যান্ড কমফোর্ট সোসাইটির আবাসিক জানাচ্ছেন, "আমার বরের হয়েছে। ছেলের হয়েছে। বরকে তো হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। পাড়ার ওষুধের দোকানে গিয়ে জানতে পারি আমাদের আবাসনের অনেকের হয়েছে।''

বিষয়টি জানাজানি হওয়ার পর আবাসিকদের মনে সন্দেহ দানা বাধে, জল থেকে কিছু হচ্ছে না তো! এবার আবাসনের পানীয় জল পরীক্ষার পরই বেরিয়ে এল মারাত্মক তথ্য। জানা গেল, আবাসনের জলে মিলেছে ই-কোলাই ব্যাক্টেরিয়া। যার সংক্রমণ খুবই মারাত্মক। উপহার এফিসিয়েন্সি অ্যান্ড কমফোর্ট সোসাইটির সহ সভাপতি বিবেক বন্দ্যোপাধ্যায়, "৩ মাস ধরে হচ্ছে। আমাদের মনে হয়েছে জলবাহিত। জলাধার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। ট্রিটেড ওয়াটার ও রিজার্ভার থেকে টেস্ট করানো হয়। ব্যাকটেরিয়া পাওয়া গেছে।''

চিকিৎসকরা বলছেন, ক্ষেত্র বিশেষে ই-কোলাই সংক্রমণ মারাত্মক আকার নিলে, যদি সঠিক সময়ে চিকিৎসা শুরু না হয়, তা হলে প্রাণ সংশয়ের ঝুঁকিও থেকে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, পানীয় জলের মধ্যে ক্ষতিকারক ই-কোলাই ব্য়াকটেরিয়া এল কোথা থেকে? বাইপাসের ধারের এই আবাসনে এটাই হল পানীয় জলের রিজার্ভার। একদম তারই গা ঘেষে, অগ্নিনির্বাপণের জন্য প্রয়োজনীয় জল মজুতের ভূগর্ভস্থ ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কে যে আগাছা এবং ময়লা রয়েছে, তা এই ছবি থেকেই পরিষ্কার। আবাসিকদের আশঙ্কা, দুটি রিজার্ভার পাশাপাশি হওয়ায়, একটি থেকে আরেকটি রিজার্ভারে এই জীবাণু ছড়িয়ে থাকতে পারে। কিন্তু রিজার্ভার পরিষ্কারের ক্ষেত্রেও জটিলতা রয়েছে। আবাসনের প্রেসিডেন্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরিষ্কার করার জন্য দমকলের অনুমতি নিতে হবে। সেই চেষ্টা চলছে। 

আরও পড়ুন: Rampurhat X-Ray Machine Controversy: বিকল এক্স-রে মেশিন, ফের পরিষেবা ব্যাহত রাজ্যের সরকারি হাসপাতালে

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari On Annapurna Yojana:
"আজকে আমরা দেড় কোটিরও বেশি..", অন্নপূর্ণা যোজনার 'টাকা ট্রান্সফার' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, "আরও যারা বাকি আছেন..", মোদির জন্মদিনে বিশেষ বার্তা
PM Modi Birthday: প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস
প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস
Weather Update: ঝড়বৃষ্টিতে দক্ষিণের সঙ্গে পাল্লা দেবে উত্তরের জেলাগুলিও, আগামী কয়েকদিন ভারী দুর্যোগের আশঙ্কা কোন কোন জেলায় ?
ঝড়বৃষ্টিতে দক্ষিণের সঙ্গে পাল্লা দেবে উত্তরের জেলাগুলিও, আগামী কয়েকদিন ভারী দুর্যোগের আশঙ্কা কোন কোন জেলায় ?
Nandigram By Election: প্রধানমন্ত্রীর জন্মদিনেই প্রচার শুরু করলেন নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী হাসিরানি রথ
প্রধানমন্ত্রীর জন্মদিনেই প্রচার শুরু করলেন নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী হাসিরানি রথ

ভিডিও

BJP Government | আরও বেশি সংখ্যক কর্মীকে EPFO-র আওতায় আনতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার
Kunal Ghosh News | কাকলির ছেলের নালিশ, কুণালকে নোটিস বারাসাত থানার | TMC | ABP Ananda LIVE
BJP Government in Bengal | বদলি-বিল প্রত্যাহারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি
Kanchanjungha Express: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কীভাবে আচমকা কালো ধোঁয়া?
TMC News | কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? | Election Commission | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: দুপুর হতেই ঝড় শুরু কলকাতায়, কালো মেঘে ঢেকেছে আকাশ, ভারী দুর্যোগের আশঙ্কা জেলা থেকে শহরতলিতে
Weather Alert: দুপুর হতেই ঝড় শুরু কলকাতায়, কালো মেঘে ঢেকেছে আকাশ, ভারী দুর্যোগের আশঙ্কা জেলা থেকে শহরতলিতে
UPI চার্জের বিরোধিতা করছেন রাহুল ; চিদাম্বরম সহ ৫ কংগ্রেস সাংসদ করেছেন সমর্থন ? কী বলছে বিজেপি
UPI চার্জের বিরোধিতা করছেন রাহুল ; চিদাম্বরম সহ ৫ কংগ্রেস সাংসদ করেছেন সমর্থন ? কী বলছে বিজেপি
Food Safety: গোলপার্কে মিষ্টির দোকান গাঙ্গুরাম সুইটস্-এ হানা তদন্তকারীদের, নিমকির সিল করা প্যাকেটে মিলল পাখির পালক
Food Safety: গোলপার্কে মিষ্টির দোকান গাঙ্গুরাম সুইটস্-এ হানা তদন্তকারীদের, নিমকির সিল করা প্যাকেটে মিলল পাখির পালক
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
TMC News: রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
BJP News : তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
Embed widget