এক্সপ্লোর

RG Kar Protest: 'স্লোগান মুছে দিয়ে কি আন্দোলন মোছা যায়?' প্রতিবাদের ভাষায় আলকাতরার ছোপ, কী বলছেন কিঞ্জল নন্দ?

RG Kar Doctors Protest: এই ঘটনা নিয়েই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, 'স্লোগান মুছে দিয়ে কি আন্দোলন মোছা যায়? আন্দোলনের ভাষা মানুষের ভিতরেই রয়েছে'।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের ধর্না উঠতেই মোছা হল প্রতিবাদের ভাষা। ফুটপাতে, রাস্তায় আঁকা স্লোগানের ওপর পড়ল আলকাতরার পোঁচ। স্বাস্থ্য ভবনের আশেপাশে বিভিন্ন অফিসের দেওয়ালে রং করা হয়েছে। কোথাও কালো গেটের ওপর প্রতিবাদের ভাষা মুছতে ফের চাপানো হয়েছে রং। স্বাস্থ্য ভবনের দেওয়াল পর্যন্ত নতুন করে রং করা হয়েছে। প্রতিবাদীরা সরতেই দ্রুত হাতে মোছা হচ্ছে প্রতিবাদের ভাষা। 

এই ঘটনা নিয়েই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, 'স্লোগান মুছে দিয়ে কি আন্দোলন মোছা যায়? আন্দোলনের ভাষা মানুষের ভিতরেই রয়েছে। সেগুলিকে কেউ মুছতে পারবে না। এই যেগুলি মুছে দিচ্ছে সেগুলি প্রতীকী মোছা। এগুলো নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাই না তাই। আমরা প্রতিবাদ, বিদ্রোহ, আন্দোলনের যে আগুন জ্বালিয়ে দিতে পেরেছি, যে ভাষা লিখতে পেরেছি সেই ভাষা আলকাতরা বা কোনও কিছু দিয়েই মুছে ফেলা যাবে না।'  


প্রসঙ্গত, চিকিৎসকের ধর্ষণ-খুনের ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে টানা ৪২ দিনের কর্মবিরতির পর আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে শুধুমাত্র জরুরি বিভাগে পরিষেবা দেবেন তাঁরা। আউটডোর বা অ-জরুরি পরিষেবা তাঁরা দিচ্ছেন না। কিন্তু ITU, ICU-তে আগের মতোই সিনিয়র চিকিৎসকদের সহযোগিতা করবেন জুনিয়র ডাক্তাররা। 

আরও পড়ুন, তৃণমূল পার্টি অফিসে বসেই কষা হয়েছিল ব্যবসায়ী অপহরণের ছক? চাঞ্চল্যকর দাবি সিআইডির

৪২ দিনের কর্মবিরতি ও স্বাস্থ্য ভবনের সামনে ১১ দিনের মাথায়, গতকাল ধর্না তুলে নেন আন্দোলনকারীরা। তার আগে বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তাররা।

এদিকে টানা ৪২ দিনের আন্দোলন শেষে আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আর জি কর মেডিক্যালে  জরুরি বিভাগে সকাল থেকে কাজ শুরু করেছেন তাঁরা। বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে দিকে দিকে খোলা হল 'অভয়া ক্লিনিক'। স্বাস্থ্য়ভবনের সামনে থেকে ধর্না তুলতে না তুলতেই, বন্যাদুর্গত এলাকার উদ্দেশে ত্রাণ নিয়ে বেরিয়ে পড়লেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা । পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেও ত্রাণ নিয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার যান জুনিয়র চিকিৎসকরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের
মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget