এক্সপ্লোর

RG Kar News: আজই কি হতে চলেছে আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট?

RG Kar Update: প্রেসিডেন্সি জেলে রয়েছে আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। আজ সকালে প্রেসিডেন্সি জেলেই গিয়েছে সিবিআই- এর দল। রয়েছেন দুই আধিকারিক। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: আজই কি আর জি কর (RG Kar News)-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট (Polygraph Test)? সিজিও কমপ্লেক্স থেকে প্রেসিডেন্সি জেলে গিয়েছে সিবিআই- এর একটি দল। প্রেসিডেন্সি জেলেই রয়েছে আর জি কর (RG Kar Incident)-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। জানা গিয়েছে, আজই ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সিবিআই। প্রেসিডেন্সি জেলে গিয়েছেন দুই সিবিআই আধিকারিক এবং তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। শিয়ালদা আদালতে এই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করার জন্য আবেদন জানানো হয়েছিল সিবিআই- এর তরফে। সঞ্জয় রায়েরও অনুমতি নেওয়া হয়। আজ রবিবার বেলা ১১টা ৩৫ মিনিট নাগাদ সিবিআই- এর দল পৌঁছয় প্রেসিডেন্সি জেলে। সিবিআই সূত্রে খবর, আজকের মধ্যে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট সম্পন্ন করতে চান তদন্তকারী আধিকারিকরা। ঠিক কখন শুরু হবে প্রক্রিয়া, তা নিশ্চিত ভাবে জানা যায়নি। সিবিআই সূত্রে আরও খবর, আইনসঙ্গত নিয়ম মেনেই সঞ্জয় রায়কে প্রশ্ন করে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। এর পাশাপাশি জানা গিয়েছে, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ বাকি ৬ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়াও শুরু হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন এবং হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত তদন্ত, দু'ক্ষেত্রেই পলিগ্রাফ টেস্ট করার কথা বলেছেন সিবিআই আধিকারিকরা। গতকাল অর্থাৎ শনিবারও সিবিআইয়ের প্রতিনিধি দল এসেছিল এবং পলিগ্রাফ টেস্ট হওয়ার জন্য যাবতীয় প্রয়োজনীয় বিষয় তাঁরা দেখে গিয়েছিলেন। এরপর রবিবার ফের আসে সিবিআইয়ের টিম। শনি এবং রবিবার, এই দু'দিন পলিগ্রাফ টেস্টের জন্য সময় রয়েছে। পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআইয়ের টিমের সঙ্গে রয়েছেন ফরন্সিক মেডিসিন বিশেষজ্ঞ, মনরোগ বিশেষজ্ঞ। এছাড়াও রয়েছেন মহিলা আধিকারিকরা। প্রেসিডেন্সি জেলের ভিতরে যে হাসপাতাল রয়েছে সেখানেই ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা হবে। আর জি কর কাণ্ডের তদন্তে ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। 

গত ৯ অগস্ট ঠিক কী ঘটেছিল, শুধু সঞ্জয় রায়ই এই কাণ্ডে জড়িত নাকি তাকে সাহায্য করেছিল অন্য কেউ, আসল তথ্য জানার জন্য প্রশ্নমালা সাজিয়েছে সিবিআই। এর ভিত্তিতেই হবে জিজ্ঞাসাবাদ। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ছাড়াও, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সঞ্জয়ের ঘনিষ্ঠ আর এক সিভিক ভলান্টিয়ার এবং চারজন চিকিৎসক, অর্থাৎ মোট সাতজনের পলিগ্রাফ টেস্ট হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- 'মমতার বাড়িতেও যাক CBI, ওঁর ফোনও বাজেয়াপ্ত করা হোক', দাবি তুললেন সুকান্ত 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget