এক্সপ্লোর

RG Kar News: আরজি কর কাণ্ড নিয়ে 'শর্ট ফিল্ম', দলের রোষে পড়ে TMCP থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক

TMCP Leaders: 'আগমনী'র পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ট্রোল ও কটাক্ষের বন্যা বয়ে যায়। এমনকী সোশ্যাল মিডিয়া পোস্টে নাম না করে তীব্র আক্রমণ করেন কুণাল ঘোষও।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শুক্রবার সারাদিন ধরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। আর জি কর কাণ্ড (RG Kar News) নিয়ে তৈরি হচ্ছে শর্ট ফিল্ম (Short Film)! নাম ঘোষণা করে পোস্টার প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। তৃণমূলের পরিচিত মুখ রাজন্যা হালদারের অভিনয়ে প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় 'আগমনী'র ঘোষণা করা হয়। প্রতিবাদের শহরে এই পোস্টার দেখে কটাক্ষ, সমালোচনার ঝড় ওঠে। এদিনই সাসপেন্ড করা হয় তৃণমূলের রাজন্যা হালদার (Rajanya Halder) ও প্রান্তিক চক্রবর্তীকে (Prantik Chakraborty)। মহালয়ায় অর্থাৎ ২ অক্টোবর, এই শর্ট ফিল্ম মুক্তির কথা।  

আর জি কর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম! সাসপেন্ড করা হল রাজন্যা-প্রান্তিককে

তিলোত্তমাদের গল্প নিয়ে ফিল্ম, দলের রোষে পড়লেন টিএমসিপির সহ-সভানেত্রী রাজন্যা হালদার। আর জি কর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম তৈরির কারণে যাদবপুর-ডায়মন্ড হারবার TMCP-র সহ সভানেত্রী রাজন্যা হালদার ও তাঁর স্বামী TMCP-র রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীকে সাসপেন্ড করল দল। প্রান্তিকের পরিচালনায় আর জি কর কাণ্ডের পটভূমিতে 'আগমনী' নামে শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজন্যা হালদার। মহালয়ায় শর্ট ফিল্ম মুক্তির আগেই সংগঠন থেকে সাসপেন্ড করা হল তাঁদের। দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হচ্ছে বলে জানিয়ে দিলেন TMCP সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। 'আশার কথা জানিয়ে ফিল্ম তৈরি করেছিলাম, কেন সাসপেন্ড, তা দলই বলতে পারবে', সাসপেনশন নিয়ে এমনই প্রতিক্রিয়া প্রান্তিক চক্রবর্তীর। 

গোটা বিষয়ে এবিপি আনন্দকে রাজন্যা হালদার প্রতিক্রিয়া দেন, 'পার্টি কেন সাসপেন্ড করেছে সেটা পার্টিই বলতে পারবে। তবে গল্পটা কী সেটা বলতে পারি। গল্পটা প্রত্যেক তিলোত্তমার এই সমাজের বুকে থাকা। এটি ক্ষমতায়নের গল্প বলবে যা নারী ও পুরুষের সত্যির জন্য হবে। মহিলাদের ট্রেনে বাসে ট্রামে বা সমাজের নানা স্তরে যে হেনস্থার শিকার হতে হয়, তারপরে কেউ তার সঙ্গে আপোস করে নেয়, কেউ বা ভোকাল হয়। আমাদের গল্পটা একেবারেই কণ্ঠ ছাড়ার গল্প। ইতিবাচক বার্তা দেওয়ার গল্প। প্রত্যেক নির্যাতিতার ভোকাল হওয়ার গল্প যাঁরা তিলোত্তমার থেকে এই শক্তিটা পাচ্ছে, মা দুর্গার থেকে এই শক্তিটা পাচ্ছে। পার্টির সাসপেন্ডের পরবর্তী ধাপ ২ তারিখ যে শর্টফিল্মটা আসছে সেটাই উত্তর দেবে। এর আগেও আমরা দলের হয়ে নানা সময় মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলেছি, আজও সেই কথাই বলছি, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। মহালয়ার দিনে ২ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি। পোস্টার দেখে তো বিচার করা যায় না। অনেক মানুষই এর গল্প, এর বিষয়বস্তু জানে না। আদৌ এতে কতটা নেতিবাচকতা আছে বা ইতিবাচকতা আছে জানে না। আমার মনে হয় এরপর আরও বেশি করে এটি সকলের সামনে নিয়ে আসা উচিত এবং সকলের জানা উচিত আসল বিষয়টা কী।'

'আগমনী'র পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ট্রোল ও কটাক্ষের বন্যা বয়ে যায়। এমনকী সোশ্যাল মিডিয়া পোস্টে নাম না করে তীব্র আক্রমণ করেন কুণাল ঘোষও। তিনি লেখেন, 'আরজিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্টফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায়বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। যে কোনও ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে। কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার দায়িত্ব নেবে না। দল এবিষয়ে কোনও অনুমতি দেয়নি, দল জানত না। যে বা যারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখে, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে।'

আরও পড়ুন: Anubrata Mondal: 'আর্থিক কন্ডিশন সেরকম নয়', পুজোয় এবার খাওয়ানোয় 'না' অনুব্রতর; 'ব্লাড রিলেশনে সম্পর্ক রাখতে চাইছি না...'

RG Kar News: আরজি কর কাণ্ড নিয়ে 'শর্ট ফিল্ম', দলের রোষে পড়ে TMCP থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Kolkata Fire Incident: মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
Kolkata Fire Incident: মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
Cyclone Akvan : 'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?
'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?
Shankar Ghosh:
"মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না, জ্ঞানও জন্মায় না..", ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, কাকে উদ্দেশ্য করে বললেন পর্যটনমন্ত্রী ?

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget