এক্সপ্লোর

RG Kar News: এবার কর্মবিরতির সিদ্ধান্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসকদেরও

Mass Resignation: কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের একাংশ।

RG Kar News: এবার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও। অ্যাপোলো হাসপাতালে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকদের একাংশ। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষকে ২৩ জন চিকিৎসক চিঠি পাঠিয়েছেন। সোমবার থেকে জরুরি বিভাগ ছাড়া অন্যান্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের একাংশ। কর্মবরতির হুঁশিয়ারি দিয়ে যে চিঠি অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে সেই চিঠিতে সই করেছেন চিকিৎসক জয়রঞ্জন রাম। 

ডক্টর রাম বলেছেন, 'আজ আমাদের একটা মিছিল ছিল। প্রায় দু'মাস হল। সরকারের তরফে কোনও হেলদোল নেই। আমাদের ভাইবোনেরা, সহকর্মীরা আমরণ অনশন করছেন। সরকারের তরফে বিন্দুমাত্র কোনও উদ্বেগ প্রকাশ হচ্ছে না। আমরা বাধ্য হয়ে আজ ঠিক করলাম ওদের সঙ্গে হাত মেলাতে সোমবার থেকে আমরা অ্যাপোলোর যাঁরা কনসালট্যান্ট রয়েছি তাঁরা এমার্জেন্সি ছাড়া বাকি সব পরিষেবা প্রত্যাহার করব। পশ্চিমবঙ্গের অন্যান্য বেসরকারি হাসপাতালের ডাক্তারদেরও আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাবো। আমাদের সবাইকে বার্তা দিতে হবে যে আমরা সবসময় জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছি।'  

ধর্মতলার ধর্নামঞ্চে অনশন করছেন ৭ জন জুনিয়র ডাক্তার। বিগত চারদিন ধরে অনশনে রয়েছেন তাঁরা। এখনও কেন নির্লিপ্ত সরকার? প্রশ্ন তুলে ডাক্তারদের 'গণ-ইস্তফা' চলছে রাজ্যজুড়ে। উত্তর থেকে দক্ষিণ, রাজ্য জুড়ে ২৫০-র বেশি সিনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন ইতিমধ্যেই। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১০৬জন চিকিৎসক ইস্তফা দিয়েছেন। কলকাতা মেডিক্যাল পদত্যাগ করেছেন ৭০জন সিনিয়র চিকিৎসক। ন্যাশনাল মেডিক্যাল কলেজে ৩৫জন সিনিয়র ডাক্তারের ইস্তফা পাওয়া গিয়েছে। তালিকায় রয়েছে আরও অনেক সরকারি মেডিক্যাল কলেজ। উত্তরবঙ্গ মেডিক্যালে ৫০জন সিনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন। জলপাইগুড়ি মেডিক্যালে ১৯জন সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছে। এর পাশাপাশি সাগর দত্ত মেডিক্যালে গণইস্তফার হুঁশিয়ারি দিয়ে ৩০ চিকিৎসকের ডেডলাইন দিয়েছেন। এন আর এস মেডিক্যালেও সিনিয়র ডাক্তারদের ইস্তফার হুঁশিয়ারির খবর পাওয়া গিয়েছে। আমরণ অনশনে জুনিয়ররা, কেন আলোচনায় আপত্তি সরকারের? প্রশ্ন তুলে অধ্যক্ষকে ডাক্তারদের চিঠি, সরকারকে বেঁধে দেওয়া হল ২৪ ঘণ্টার ডেডলাইন। 

অন্যদিকে জানা গিয়েছে, আজ ৯ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকে বসার জন্য আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্যভবনে। জুনিয়র ডাক্তারদের ইমেল করেছেন মনোজ পন্থ। ৮ থেকে ১০ জন প্রতিনিধি নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বৈঠকে বসার জন্য ডাকা হয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে, জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget