এক্সপ্লোর

RG Kar News: ৪২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ, আরজি কর কাণ্ডে নজর হাইকোর্টের দিকে

Calcutta High Court: ৪২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে, নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবা।

কলকাতা: ৪২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে, নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবা। মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। 

কেন তড়িঘড়ি শেষকৃত্য় করা হল? নিহত চিকিৎসকের বাবা দ্বিতীয়বার ময়নাতদন্ত চাওয়া সত্ত্বেও, কেন তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হল? মৃতদেহ উদ্ধারের দীর্ঘক্ষণ পর কেন মৃত ঘোষণা করা হয়? তাহলে চিকিৎসককে যখন উদ্ধার করা হয়েছিল, তখন কি তিনি বেঁচে ছিলেন? ইচ্ছাকৃতভাবেই কি তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়নি?এমনই ৪২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে, নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবা। তাঁরা প্রশ্ন তুলেছেন, ক্রাইম সিনে (ঘটনাস্থলে) ধস্তাধস্তির চিহ্ন মেলেনি। তবে, কি ঘটনার পর ঘটনাস্থল সাজানো হয়েছিল? ময়নাতদন্তে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যার কথা বলা হচ্ছে। কিন্তু, ধস্তাধস্তির কোনও শারীরিক প্রমাণ মেলেনি। ক্রাইম সিনকে ভুল পথে চালিত করতে ও ঘটনা পরম্পরা যাতে বোঝা না যায় তাই কি একাজ করা হয়ে থাকতে পারে? আরজি কর মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেন থানায় এফআইআর দায়ের করলেন না তা খুঁটিয়ে দেখা দরকার। ওই দিন রাতে সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন দেখা উচিত।তিনি কোথায় ছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন?

CBI ৯০ দিনে চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায় ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই প্রেক্ষাপটে চূড়ান্ত হতাশ আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবা। নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। নিহত চিকিৎসকের বাবার কথায়, "আমরা চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনার। আমরা আদালতে বলেছিলাম ভাল এজেন্সি, আদালত CBI-কে ভাল মনে করেছিল বলে দিয়েছিল। এখন CBI ঠিক মতো কাজ করেনি। আবার যদি কিছু অর্ডার বেরোয় তাহলে তাই হবে।''

নিহত তরুণী চিকিৎসকের পরিবার প্রশ্ন তুলেছে, কেন ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস? কেন ৮ অগস্ট রাত ১১টার পর থেকে সিসিটিভি ফুটেজ CBI-কে দেওয়া হল না? নতুন করে তদন্তের আবেদন জানিয়ে নিহত চিকিৎসকের পরিবার এই প্রশ্নও তুলেছে, কেন স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলরের নজরদারিতে তড়িঘড়ি মৃতদেহ সৎকার করা হয়েছিল? নিহত চিকিৎসকের মোবাইল ফোনের ফ্রিঙ্গারপ্রিন্ট পরীক্ষা কি করা হয়েছে? আজ, মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WB Dengue: পিছু ছাড়ছে না ডেঙ্গি আতঙ্ক, চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার পরিসংখ্যান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
Annapurna Yojana Website: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget