এক্সপ্লোর

Mamata Banerjee: কথা না বলতে চাইলেও ভিতরে এস, তোমরা ভিজো না, আমার অনুরোধ... কালীঘাটে আর কী কী বললেন মুখ্যমন্ত্রী

RG Kar Update: লাইভ সম্প্রচারের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা, ভিডিও মিনিটসের রেকর্ড রাখার প্রস্তাব মমতার।

RG Kar News: বৃহস্পতিবার নবান্নের পর আজ কালীঘাটের বৈঠক নিয়েও জটিলতা। ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। কিন্তু বৈঠকের লাইভ স্ট্রিমিং নিয়ে ফের শুরু হয়েছে জটিলতা। সন্ধে ৬টায় বৈঠক শুরু হওয়ার কথা ছিল। সাড়ে ৬টা নাগাদ পৌঁছন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। তবে বৈঠক এখনও শুরু হয়নি। এখনও লাইভ স্ট্রিমিংয়ে এখনও রাজি নয় সরকার। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বলেন, আজ দুপুরে ওখানে যাওয়ার পর তোমাদের তরফেই প্রস্তাব এসেছিল। তোমাদের চিঠিতে লাইভ স্ট্রিমিংয়ের কথা ছিল না। আমাদের চিঠিতেও ছিল না। গোটা মিটিংয়ের মিনিটস করে দেব। সই করে দেব। আমাদের তরফে একজন সই করব। তোমাদের তরফেও একজন সই করবে। গোটা মিটিংয়ের ভিডিও রেকর্ড করা হবে। তবে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বৈঠকের ভিডিও রেকর্ডিংয়ের কথায় সায় দেননি তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টী বিচারাধীন। আজ ভিডিও রেকর্ডিং দিতে পারব না। আদালতের অনুমতি নিয়ে তোমাদের সঙ্গে বৈঠকের ভিডিও রেকর্ডিং শেয়ার করে দেব। বারংবার তাঁর প্রতি আস্থা, বিশ্বাস রাখার কথাও এদিন জুনিয়র ডাক্তারদের বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন মুখ্যমন্ত্রীকে জুনিয়র ডাক্তারদের উদ্দেশে বারবার বলতে শোনা যায়, 'তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে। কথা না বললেও ভিতরে এসো। এখানে জামাকাপড় আছে দিচ্ছি। তোমাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। ছাতা রয়েছে। কেন ভিজছ? কথা না বললেও ভিতরে এস, চা খেয়ে যাও।' বৈঠকের লাইভ স্ট্রিমিং প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে এও বলতে শোনা গিয়েছে, 'এখানে তো একটা নিরাপত্তার ব্যাপারও রয়েছে। তোমরা বুঝবে আশা করি। লক্ষ্মী ভাই-বোনেরা তোমরা ভিজো না। আমার সঙ্গে কথা না বলো, অন্তত একবার ভিতরে এসে চা খেয়ে যাও।'  

প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। আজ শনিবার দুপুরে স্বাস্থ্যভবনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে যান মুখ্যমন্ত্রী। তারপর এদিন বিকেলে মুখ্য সচিব মনোজ পন্থের তরফে জুনিয়র ডাক্তারদের চিঠি পাঠিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে বসার আহ্বান জানানো হয়। সরকারের তরফে ১৫ জনের প্রতিনিধি দল প্রথমে যেতে বলা হলেও পরে বাড়ানো সংখ্যা। তুমুল বৃষ্টি মাথায় করেই কালীঘাটে পৌঁছন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। এখনও তাঁরা সেখানেই রয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি থেকে ইতিমধ্যেই মুখ্য সচিব এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। এখনও শুরু হয়নি বৈঠক। তাহলে কি আজও বৈঠক হবে না? মিলবে না রফাসূত্র? এই প্রশ্নই উঠছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget