এক্সপ্লোর

RG Kar Protests Live Updates: মেডিক্যাল পরীক্ষা যাতে সঠিক ভাবে হয়, তার জন্য কঠোর পদক্ষেপ করা হবে: মমতা

RG Kar Case Live Updates: প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

Key Events
RG Kar Protests Live Updates Junior Doctors continue with Hunger strike get know latest developments RG Kar Protests Live Updates: মেডিক্যাল পরীক্ষা যাতে সঠিক ভাবে হয়, তার জন্য কঠোর পদক্ষেপ করা হবে: মমতা
—নিজস্ব চিত্র।

Background

সিনিয়রদের সঙ্গে বৈঠকের পর ফের রাজ্যকে ডেডলাইন জুনিয়র ডাক্তারদের। সোমবারের মধ্যে দাবি না মানলে মঙ্গলবার সরকারি-বেসরকারি হাসপাতালে ধর্মঘটের হুঁশিয়ারি। (RG Kar Protests)

১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন। আজ সোদপুর থেকে ধর্মতলা ন্যায়বিচার যাত্রা। রবিবার অনশন মঞ্চে জমায়েতের ডাক। বার্তা মুখ্যমন্ত্রীকেও। বললেন, "উনি কেন এত নিশ্চুপ? প্রত্যেক জলের ফোঁটার হিসেব দিতে হবে।" (RG Kar Case)

 অসুস্থ জুনিয়র ডাক্তারদের সঠিক চিকিৎসা সুনিশ্চিত হোক। মেডিক্যাল বোর্ড করে দিনে দু'বার দিতে হবে স্টেটাস রিপোর্ট, সমস্ত মেডিক্যাল কলেজে চিঠি স্বাস্থ্য দফতরের। (Mamata Banerjee)

বাঙাল-ঘটির এক স্বর, জাস্টিস ফর আর জি কর। আজ ফের ডার্বির আগে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের প্রতিবাদ। উল্টোডাঙা থেকে রুবি মোড় পর্যন্ত হবে মানববন্ধন। (Junior Doctors Hunger Strike)

 বিচার-সহ ১০ দফা দাবিতে অনশনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে থ্রেট কালচারের অভিযোগে রবিবার ৭ ঘণ্টা অনশনের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের।

আর জি কর-কাণ্ডে ২মাস পার, অধরা বিচার। প্রয়োজনে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি, এবিপি আনন্দর সটুডিওয় এসে জানালেন নির্যাতিতার মা-বাবা। 

 আর জি কর-আবহেই শাসক নেতা ও বামপন্থী চিকিৎসকের বৈঠক ঘিরে জল্পনা। সেই নিয়ে জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা বললন, "কষ্ট দিয়েছে, এই বৈঠক ভাল ভাবে নিইনি।" আর এক জন বলেন, "ওঁকে কে দৌত্য করতে বলেছে? উনি কে?"


জট কাটাতে আলোচনাই একমাত্র পথ। দাবি চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, "অনেকেই জুনিয়র ডাক্তারদের বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছেন।"

শিরদাঁড়া নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, ফের হুমকি উদয়নের। বললেন, "যারা এরাজ্যে শিরদাঁড়া নিয়ে ব্যবসা করছেন, তাদের শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়া হবে।"

সিবিআইয়ের আবেদন, নার্কো টেস্টে সম্মতি দিলেন না সন্দীপ ঘোষ। পলিগ্রাফ টেস্টে না ধৃত টালার প্রাক্তন ওসির। ৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ শিয়ালদা কোর্টের।

আর জি কর কাণ্ডে নির্যাতিতার বক্তব্য়, "নির্যাতিতার মা- আর জি করে আমরা ময়নাতদন্ত চাইনি। জোর করে চাপ দিয়ে ওখানে ময়নাতদন্ত করানো হয়েছিল।"

প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে পুজো কার্নিভালে গিয়ে আটক, পরে মুক্তি। কলকাতা পুলিশের আটকের পদ্ধতিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তপোব্রত রায়। ২২ অক্টোবর শুনানি।

ফরাক্কায় ৯ বছরের বালিকাকে ধর্ষণ করে খুন, পরিবারের দাবিতেই সিলমোহর ময়নাতদন্তের রিপোর্টে। দেহ উদ্ধারের ৬দিনের মাথায় ঘটনাস্থলে ফরেন্সিক।

কৃষ্ণনগরে মণ্ডপের ভিতরেই অগ্নিদগ্ধ তরুণী, ঘটনাস্থলে ছিল কেরোসিনের গন্ধ। রাত ৯টায় ঢুকতে দেখা যায় কলেজ মাঠে। কাছেই ছিল প্রেমিকের টাওয়ার লোকেশন। খবর পুলিশ সূত্রে।

কীভাবে মৃত্যু কৃষ্ণনগরের তরুণীর? এখনও ধোঁয়াশা। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। ফোনে সম্পর্ক ছিন্নের কথা বলে রাহুল। অন্য তরুণীর সঙ্গে দেখতে যায় সিনেমা, দাবি পুলিশ সূত্রে।

ফের দামি ওষুধ। হাঁপানি, গলুকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা, মানসিক অসুস্থতা সহ আটটি জরুরি ওষুধের দাম একধাক্কায় পঞ্চাশ শতাংশ বাড়াল কেন্দ্রীয় সরকার।

পূর্ণিমা কান্দুর মৃত্যু রহস্যে চাঞ্চল্যকর মোড়। জামিনে মুক্ত স্বামীর খুনি, ১০দিন আগেই প্রাণহানির আশঙ্কায় স্বরাষ্ট্রসচিব, ডিজি, এসপিকে চিঠি। মৃত্যুর পর বাড়িতে মোতায়েন পুলিশ।

ঝালদার কংগ্রেস কাউন্সিলরের পাকস্থলিতে বিষাক্ত পদার্থ। উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। কীভাবে বিষক্রিয়া? সিআইডি দাবি তৃণমূল কাউন্সিলর ভাইপোর।

বরাবাজারের পর মানবাজার, পরপর ২দিনে কুমারী নদীতে ২মহিলার মৃতদেহ উদ্ধার। আততায়ী কে বা কারা? এখনও ধোঁয়াশা। অজানা মৃতদের পরিচয়। দুই ঘটনার মধ্যে কি যোগসূত্র? তদন্তে পুলিশ।

রাজ্যে ফের যুবতীর মৃত্যু ঘিরে রহস্য, এবার বালুরঘাটে। ২দিন নিখোঁজের পর পুকুরে উদ্ধার মানসিক ভারসাম্যহীন তরুণীর দেহ। তদন্তে পুলিশ।
ফের যুবতীর মৃত্যু-রহস্য

তেরো বছরের মাথায় ফিরল আমরির ভয়াবহ সমৃতি। শিয়ালদা ইএসআই-এ বিধ্বংসী আগুন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু এক রোগীর, দাবি পরিবারের। আগুনের কারণে মৃত্যু নয়, দাবি হাসপাতালের।

রতন টাটাকে শ্রদ্ধা জানিয়ে সিঙ্গুরে মিছিল শুভেন্দুর। ফের নিশানা মমতাকে। বললেন, "রতন টাটাকে তাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাটার মতো কারখানা ভেঙে উড়িয়ে দিয়েছে।"

১৩ নভেম্বর ৬বিধানসভায় উপনির্বাচন। ২৫ অক্টোবরের মধ্যে রাজ্যে আসছে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হাড়োয়ায় ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি তৃণমূলেরই অন্দরে। বিভিন্ন জায়গায় পোস্টার।

নৈহাটি উপনির্বাচনে প্রার্থী নিয়ে আলোচনা বামেদের। সিপিআইএম লিবারেশনকে ছাড়তে পারে সিপিএম। রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত। আসন সমঝোতা নিয়ে জেলার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে কংগ্রেস।

সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে

15:16 PM (IST)  •  19 Oct 2024

RG Kar Protests: কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা চিকিৎসকদের

পুজো কার্নিভাল থেকে চিকিৎসক তপোব্রত রায়কে আটকের নিন্দা করেনি পুর কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের তরফে দুঃখপ্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়নি। এবার কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা চিকিৎসকদের। 

15:07 PM (IST)  •  19 Oct 2024

Mamata Banerjee: মেডিক্যাল পরীক্ষা যাতে সঠিক ভাবে হয়, তার জন্য কঠোর পদক্ষেপ করা হবে: মমতা

মেডিক্যাল পরীক্ষা যাতে সঠিক ভাবে হয়, তার জন্য কঠোর পদক্ষেপ করা হবে। যতটুকু করা সম্ভব, কথা দিচ্ছি নিশ্চয় করব: মমতা বন্দ্যোপাধ্য়ায়।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget