এক্সপ্লোর

Ritabrata Banerjee: মমতার হাত ছাড়তে পারেন ফিরহাদ ? ববির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋতব্রতর, "সংখ্যা আরও বাড়বে"

Ritabrata Firhad Meet: ফিরহাদের সঙ্গে বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋতব্রতর, "সংখ্যা আরও বাড়বে", সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা

কলকাতা: রাজ্যে প্রায় প্রত্যেকদিনই রাজনৈতিক দলগুলির সমীকরণ বদলাচ্ছে। সংখ্যাটা যে আরও বাড়তে পারে, গতকালই বিশেষ সাক্ষাৎকারে তাৎপর্য ইঙ্গিত দিয়েছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। আর আজকে ফিরহাদ হাকিমের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সেই জল্পনা আরও উসকে গেল। এবার সাংবাদিকদের মুখোমুখি বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন, দিল্লিতে ভেঙে চুরমার তৃণমূল, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন ২০ 'বিদ্রোহী' তৃণমূল সাংসদদের বৈঠক ? বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হল ?

প্রশ্ন: আজকে আপনারা বলেছিলেন যে ৬০ জন বিধায়ক আপনাদের সঙ্গে আছে, আজকে দেখা গেল, ফিরহাদ হাকিম, নতুন করে আপনাদের সঙ্গে বৈঠক করলেন। আপনাদের কি সংখ্যা বাড়ল ? আর এই বৈঠক নিয়ে কী বলবেন ? 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়: মাননীয় স্পিকার এখন নেই। আমাদের সংখ্যা যথেষ্ট এখন। সংখ্যা  আরও বাড়বে। ববিদার (ফিরহাদ হাকিম) সঙ্গে আমার বহু পুরনো সম্পর্ক। আমি যে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, সেই বছর ববিদার সঙ্গে আলাপ। ববিদা কলকাতার প্রাক্তন মহানাগরিক, ববিদা এসেছিলেন। আর ববিদা অনেকক্ষণ আমাদের ওখানে, …অনেকেই ছিলাম আমরা। আলাদাও কথা হয়েছে। আমরা চাই ববিদা যখনই বিধানসভায় আসবেন, আমাদের সঙ্গে যেনও ববিদার এরকম ইন্টারকশন হতে পারে। স্বাভাবিকভাবে এর বেশি আমি আর কিছু বলছি না।  হ্যাঁ ববিদা আজকে এসেছিলেন, শামিম আহমেদও এসেছিলেন। কিন্তু আজকে কোনও সিগনেচার হয়নি। কেননা মাননীয় স্পিকার, মানে এখন তো আর আলাদা করে সিগনেচার হবে না, আলাদা করে চিঠি দিতে হবে। তো সেটা যখন মাননীয় স্পিকার যখন আসবেন, আরও যারা চিঠি দিতে চান, সেটা আমরা কাল বসে আলোচনা করব।

একে একে অনেক বিশ্বস্তই গেছেন। নিজের দলেই এখন কার্যত বহিরাগত মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আরও বড় ধাক্কা কি অপেক্ষা করে আছে তাঁর জন্য়? তাঁর আদি অনুগামী। কিচেন ক্য়াবিনেটের সদস্য়। ছায়াসঙ্গী ববি হাকিমও কি এবার তাঁর সঙ্গ ছেড়ে, অন্য় পথে হাঁটতে পারেন? সোমবার যখন দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায়, তখন তাঁর লোকসভার সংসদীয় দলে ভাঙন ধরে গেছে।  আর এদিনই কলকাতায় নিজেদের আসল তৃণমূল বলে উল্লেখ করা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম।

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে ভাঙন, বিধানসভায় ঋতব্রত-ববি বৈঠক এদিন, বিধানসভায় গিয়ে প্রথমে লবিতে বসেন ফিরহাদ হাকিম। কিছুক্ষণের মধ্যেই ডেপুটি লিডার সন্দীপন সাহা তাঁর হাত ধরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের ঘরে নিয়ে যান। প্রায় একঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ। 

সেরা শিরোনাম

Chhath Puja 2026: ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget