এক্সপ্লোর

Ritabrata Banerjee : ঘর খুলে দেওয়া হল বিরোধী দলনেতার, চেয়ারে বসলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

TMC News : বিদ্রোহী ব্লকের বিদ্রোহীরা সাংবাদিক বৈঠক করেন।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ভোটে হারের একমাসের মধ্যেই ভেঙে খানখান তৃণমূল। বিধানসভার LOP-র চেয়ারে বসলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহের আগুনে জ্বলছে তৃণমূল, ভিড় বাড়ছে বিদ্রোহী ব্লকে। আজ কিছুক্ষণ আগেই ঘর খুলে দেওয়া হয় বিরোধী দলনেতার। বিরোধী দলনেতার চেয়ারে বসলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পরে বিদ্রোহী ব্লকের বিদ্রোহীরা সাংবাদিক বৈঠক করেন। Ritabrata Banerjee TMC News

সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনও নেতা নেই। পরিষদীয় দল একটা টিম। কারণ, আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে। যে, কেউ নেতা, কেউ ভৃত্য...এটা নয়। এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে, তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে।কেউ বিরোধী দলনেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপ দলনেতা। কিন্তু, এটা গোটাটা একটা ৫৮ জনের টিম আপাতত। তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত ৫৮ জন বিধায়কের এটা টিম আজ পর্যন্ত । আপাতত এইজন্য, কারণ আরও দুইজন আছেন। যারা এই মুহূর্তে এখানে নেই। রাজ্যের বাইরে আছেন। তাঁরা তাঁদের বক্তব্য জানিয়ে দেবেন। ৬০ হবে। সেই দুইজনের সম্মতি যেহেতু আছে, তাই আমি ৬০ বললাম। আমাদের পরিষদীয় দল এই জব ডিস্ট্রিবিউসন যে করেছে সেই অনুযায়ী চিফ হুইপ হিসাবে আমরা চিঠিও দিয়েছি, রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আখরুজ্জামান। তিনি মুখ্য সচেতকের দায়িত্ব পালন করবেন। ডেপুটি লিডার হিসাবে আমরা চারজনকে ঠিক করেছি। সেই ভূমিকা পালন করবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বহুবারের বিধায়ক ও বর্ষীয়ান রাজনীতিক জাভেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শিউলি সাহা এবং সন্দীপন সাহা। আমরা ৫৮ জন বিধায়কের সমর্থন করা চিঠি রাজ্য বিধানসভার অধ্যক্ষকে আজ দিয়েছিলাম। সিংহভাগ বিধায়কই সশরীরে উপস্থিত ছিলেন। আজ নবান্ন সভাঘরে একটা মিটিং ছিল। মুখ্যমন্ত্রী প্রশাসনিক মিটিং। আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে এইজন্য ধন্যবাদ জানাই, আপনি বিরোধীদের ডেকেছিলেন।" বুধবার তৃণমূলের ৫৮ জন বিধায়কের বৈঠক হয় বিধানসভায়। ওই বৈঠকে শামিল ছিলেন দলের বহিষ্কৃত দুই বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় এবং সন্দীপন সাহাও। এর পর সকলের সই সম্বলিত একটি চিঠি জমা দেওয়া হয় বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে, যাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব ছিল। মুখ্যসচেতক করার প্রস্তাব রয়েছে আখরুজ্জামানকে।

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Census 2026: জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget