এক্সপ্লোর

Madan Mitra:বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা

Madan Mitra Suili Saha Attacks Arup Roy: ঋতব্রতর দিকের ২ বিধায়ক মদন-শিউলির উল্টো দাবি গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্য়ান অরূপ রায়ের

আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না। নিজে মুখে এই দাবি করছেন, ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়দের শিবিরের বিধায়ক মদন মিত্র, শিউলি সাহা। যদিও এই দাবি মানতে রাজি নন অরূপ রায়। তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, কেন যেতে পারছেন না? এনিয়ে খোঁচা দিয়েছেন মদন মিত্র।  

আরও পড়ুন, প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', নতুন করে কোন কোন ট্রেন বাতিল ? রেলের জরুরি ঘোষণা

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব। বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। অঞ্জন দত্তর গানের এই লাইনই কি সত্য়ি হয়ে উঠেছে রাজনীতিবিদদের একাংশের জীবনে? গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস মদন মিত্র বলেন, যদি অসুবিধা না হত, তাহলে তো বলতাম না। আমরা চোখের সামনে দেখছি, আমরা যাব তো পরের প্রশ্ন, বিজেপির নিজের হাতে নিজেদের ছেলেরা খুন হয়ে যাচ্ছে। মদন মিত্র।উত্তর ২৪ পরগনার কামারহাটির বিধায়ক।যুগ যুগ ধরে ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছায়াসঙ্গী।সিপিএম আমল থেকে তৃণমূল যখন ক্ষমতায় তখনও। কিন্তু কিছুদিন আগে হঠাৎ ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়দের শিবিরে যোগ দিয়েছেন।তিনিই এখন বলছেন, নিজের দীর্ঘদিনের বিধানসভা কেন্দ্র কামারহাটিতে যেতে পারছেন না।

 গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র বলেন, যারা আমায় জিতিয়েছে, তাদের কাছে যেতে পারব না? একই সুর একাধিকবার শোনা গেছে কেশপুরের বিধায়ক শিউলি সাহার গলাতেও। যিনি তৃণমূলের প্রতীকে জিতেছেন। ভরাডুবির পর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়দের. গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বিধায়ক   শিউলি সাহা বলেন, কেন বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছি না? মদন মিত্র যা বলেছেন ঠিক বলেছেন। আমি এলাকায় যেতে পারেনি। নন্দীগ্রামে অঞ্জলি দিয়েছি।
 
একদা তৃণমূল সরকারে মন্ত্রী, একাধিকবারের বিধায়ক, তাঁকে কিনা পালাবদলের পর, নিজের এলাকায় শুনতে হচ্ছে গো ব্য়াক স্লোগান। তাও নিজেই বলছেন। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বিধায়ক  শিউলি সাহা বলেন, আপনারা তো দেখলেন, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে গিয়েই দূর হটাও শিউলি সাহা, গো ব্যাক শিউলি সাহা, আমাকে চলে আসতে হল, আমি থাকতে পারলাম না, মঞ্চে যেতে পারলাম না, ওটা ভারতীয় জনতা পার্টির দলীয় অনুষ্ঠান ছিল না। করতে পারিনি।মমতা তৃণমূল কংগ্রেস বিধায়ক  কুণাল ঘোষ বলেন, কী প্রচন্ড চাপ। পুলিশ দিয়ে চাপ দেওয়া হচ্ছে। তাই তো এই অবস্থা। 

ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়দের দিকের ২ বিধায়ক যখন এই কথা বলছেন, তখন একেবারে উল্টো দাবি করেছেন এই দলের অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্য়ান অরূপ রায়। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্য়ান  অরূপ রায় বলেন, তাঁরা কেন যেতে পারলেন না? কী কারণে? আমি তো যাতায়াত করছি। বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি।' গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস  মদন মিত্র বলেন, হয়তো অরূপের যাতায়াতটা নির্ধারিত রুটের মধ্য়ে, দোতলায় থাকে, একতলায় ওর দোকানদারি। ওই কী বলে, ওকালতি। একটা নির্ধারিত রুটে, নির্ধারিত সময় হুগলি ব্রিজ দিয়ে, এরকম করলে তো সারা পশ্চিমবঙ্গ কভার করা যাবে না। এখন যে তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আগামী দিনে কি সেখানেই নতুন কিছু হতে পারে, এই জল্পনাই শুরু হয়েছে। 

Advertisement

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Advertisement

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget