এক্সপ্লোর

Road Accident: বেপরোয়া লরির ধাক্কায় খিদিরপুরে মৃত্যু পথচারীর

Kolkata Road Accident: রাস্তা পার হওয়ার সময় ওই পথচারীকে ধাক্কা মারে। এসএসকেএমে (SSKM Hospital) নিয়ে আহত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা (Doctors)। লরি আটক করেছে পুলিশ।

আবির দত্ত, কলকাতা: খিদিরপুরে (Khidirpur) বেপরোয়া লরির ধাক্কায় পথচারীর মৃত্যু। গতকাল রাত ১১টা নাগাদ খিদিরপুর ট্রামডিপোর (Khidirpur Tram Depot) কাছে দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিল লরিটি। রাস্তা পার হওয়ার সময় ওই পথচারীকে ধাক্কা মারে। এসএসকেএমে (SSKM Hospital) নিয়ে আহত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা (Doctors)। লরি আটক করেছে পুলিশ। 

জানা গিয়েছে, গতকাল বুধবার রাত ১১টা নাগাদ রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় আচমকা দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়া বেপরোয়া লরির ধাক্কা মারে তাঁকে। তৎক্ষণাত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে (SSKM Hospital) হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে প্রায় একই সময় শহরের আরেক প্রান্তে দুর্ঘটনা ঘটে। রাতের শহরে ফের মোটরসাইকেল দুর্ঘটনা (Motorbike Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গার্ড রেল এবং পরে ডিভাইডারে ধাক্কা মোটরসাইকেল আরোহীর। দুর্ঘটনায় (Kolkata Motorbike Accident) গুরুতর আহত হয়েছেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বুধবার রাতে এজেসি বোস রোড উড়ালপুলে ওঠার মুখে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ১টা নাগাদ মোটরসাইকেল নিয়ে উড়ালপুলে উঠছিলেন আরোহী। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলন আরোহী। তাতে প্রথমে রাস্তার ধারে গার্ড রেলে ধাক্কা মারে মোটরসাইকেলটি। তার পর ডিভাইডারেও গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দুর্ঘটনাগ্রস্ত ওই মোটরসাইকেলের আরোহীকে। তাঁর নাম মহম্মদ জাকির হোসেন। বয়স ৩২ বছর। এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) ট্রমা কেয়ার সেন্টারে(Trauma Care Centre) ভর্তি রয়েছেন তিনি। দুর্ঘটনায় তিনি গুরুতর ভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। 

এদিকে পুলিশ লেখা গাড়িতে এসে পিক আপ ভ্যানের চালককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার ও পুলিশের গাড়ির চালক। অভিযোগকারী পিক আপ ভ্যান চালকের দাবি, গতকাল রাতে তিনি স্ট্র্যান্ড রোডের কাছে আর্মেনিয়ান ঘাট স্ট্রিটের সংযোগস্থলে গাড়ি দাঁড় করান। অভিযোগ, সেইসময় পুলিশ লেখা একটি গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তাঁকে মারধর করে রুপোর গয়না ও ব্যাগ কেড়ে নিয়ে চম্পট দেয়। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশের গাড়ির চালক শেখ জামির মণ্ডল ও সিভিক ভলান্টিয়ার শেখ আকবরকে গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ। ধৃতরা পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্মী।

আরও পড়ুন: Kolkata Bike Accident: রাতের শহরে ফের বাইক দুর্ঘটনা, এসএসকেএম ট্রমা সেন্টারে আরোহী

 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget