এক্সপ্লোর

Rudranil Ghosh: বেহাল নিকাশী, রাস্তায় জমে কালো-নোংরা জল! এলাকাবাসীর সঙ্গে কথা বলতে, তাতেই নেমে ঘুরলেন রুদ্রনীল ঘোষ!

Rudranil Ghosh BJP: এদিনের ছবিটাও একেবারেই আলাদা ছিল না, একাধিক রাস্তা ডুবে ছিল নোংরা জলে। আর সেই জলেই, সাদা পাজামা পাঞ্জাবি পরে নেমে পড়লেন, বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ

কলকাতা: অনেক সময়েই একটা অভিযোগ শোনা যায় যে, ভোটে একবার জয় হওয়ার পরে, নেতা-মন্ত্রীদের নাকি এলাকায় আর দেখা যায় না। তবে এই ছবির বাইরে, একেবারে অন্য ছবি দেখল, হাওড়ার জগাছা। হাওড়ার একাধিক জেলায়, সামান্য বৃষ্টিতেই জল জমে যায়, নিকাশি-ব্যবস্থার কার্যত বেহাল দশা। এই পরিস্থিতিতে, একরকম বাধ্য হয়েই অভ্যস্থ হয়ে পড়েছিলেন মানুষ। 

নোংরা জমা জলেই নেমে পড়লেন রুদ্রনীল, কথা বললেন স্থানীয়দের সঙ্গে

এদিনের ছবিটাও একেবারেই আলাদা ছিল না, একাধিক রাস্তা ডুবে ছিল নোংরা জলে। আর সেই জলেই, সাদা পাজামা পাঞ্জাবি পরে নেমে পড়লেন, বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এদিন এলাকায় ঘুরে ঘুরে তিনি রাস্তার অবস্থা দেখেন, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। জমা জল দ্রুত নামানোর ব্যবস্থা নেওয়া হবে, সেই আশ্বাস যেমন তিনি দিয়েছেন, তেমনই ক্ষোভ উগরে দিয়েছেন বাম ও তৃণমূল আমলের বিরুদ্ধে। রুদ্রনীলের অভিযোগ, গত ২ সরকারের আমলে, নিকাশি ব্যবস্থা নিয়ে কার্যত কাজ হয়নি। সেই কারণেই এই পরিস্থিতি। তিনি বলেন, প্রায় সমস্ত MLA-রাই রাস্তায় নেমেছেন। কথা বলে দেখছেন, ইঞ্জিনিয়ারদের সঙ্গে। কীভাবে পরিস্থিতির দ্রুত উন্নতি করা যায়, সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে রুদ্রনীল লিখেছেন, 'দায়িত্বের মর্যাদা রক্ষা করা সবচেয়ে কঠিন "দায়িত্ব"। সেই দায়িত্বে দায়বদ্ধ নতুন পশ্চিমবঙ্গ সরকার। বিকশিত হবেই প্রিয় শিবপুর, প্রিয় হাওড়া।'

টলিউডের গুরুদায়িত্বেও রুদ্রনীল

অন্যদিকে, টলিউডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন রুদ্রনীল। ১৯ জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে, রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের তরফ থেকে। ফেডারেশন ও গিল্ড সহ যাবতীয় কাজ সুষ্ঠুভাবে করতেই, তৈরি হল নতুন এই কমিটি, এমনটাই জানানো হয়েছে সরকারের তরফে। কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রীর দফতরের অতিরিক্ত সচিব শান্তনু বসু। নতুন কমিটিতে রয়েছেন তথ্য সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন। এছাড়াও এই  কমিটিতে থাকছেন, রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly), পাপিয়া অধিকারী (Papia Adhikari), হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এছাড়াও থাকছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। উল্লেখ্য যে, তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। এছাড়াও থাকছেন, দেব (Dev)। যিনি আপাতত তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদান করেছেন। এছাড়াও ওই কমিটিতে থাকছেন, যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta)। পরিচালকদের মধ্যে থাকছেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় ও অন্যান্যরা।

 

 

আরও পড়ুন: Anupam Kher: ২৬ বছর পরে বাংলা ছবিতে অনুপম খের, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কী অনুরোধ?

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget