এক্সপ্লোর

Russia Ukraine War: ইউক্রেন থেকে বাড়ি ফিরে আতঙ্কের অভিজ্ঞতা শোনাচ্ছেন ডাক্তারি পড়ুয়া চন্দ্রনাথ দত্ত

চরম উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের। কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরেছে ছেলে। খুশি পরিবারের সকলে। বাড়ি ফিরেই সেখানকার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন ডাক্তারি পড়ুয়া।

নান্টু পাল, বীরভূম: সবকিছু ঠিকঠাকই চলছিল। ডাক্তারি পড়তে ২০১৮ সালে ইউক্রেন (Ukraine) পাড়ি দিয়েছিলেন বীরভূমের ছাত্র চন্দ্রনাথ দত্ত। কিন্তু আচমকাই শুরু হয়ে গেল যুদ্ধ। চারদিকে গোলা বারুদের গন্ধ আর রাশিয়ান সেনাদের হানা। চরম উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের। কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরেছে ছেলে। খুশি পরিবারের সকলে। বাড়ি ফিরেই সেখানকার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন ডাক্তারি পড়ুয়া।

বীরভূমের রামপুরহাট থানার নারায়নপুর গ্রামের ডাক্তারি পড়ুয়া চন্দ্রনাথ দত্ত। ২০১৮ সালে ডাক্তারি পড়তে সুদূর ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন। চতুর্থ বর্ষের ছাত্র চন্দ্রনাথ স্বপ্নেও ভাবতে পারেননি তাঁর এমন অভিজ্ঞতা হবে। কোনওরকমে দেশে ফিরে পরিবারের ও গ্রামবাসীদের কাছে আতঙ্কের অভিজ্ঞতা শোনালেন তিনি। বলেন, 'আমি ছিলাম ইউক্রেনের পূর্ব অংশ পলটাভায়। রাশিয়ার (Russia Ukraine War) সঙ্গে যুদ্ধে ওই এলাকাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিলাম বাঙ্কারে। দিন কয়েক সেখানেই কাটে। আমার সঙ্গে সেখানে আরও বেশ কিছু ডাক্তারি পড়ুয়া ছিলেন। এরপর আমরা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করি। তাঁদের পরামর্শমতো একটি বাস ভাড়া করে আমরা বোমানিয়ার বর্ডায় কোনওক্রমে পৌঁছই। বাসের মধ্যে ভারতের পতাকা লাগানো হয়েছিল যাতে রাশিয়ার সেনারা আমাদের উপর আক্রমণ করতে না পারে। আমরা যখন বাসে করে বর্ডারে পৌঁছই, তখন সেখানে আরও হাজার খানের ছাত্রছাত্রী দাঁড়িয়ে ছিল। ওইদিনই আমরা বর্ডার পেরিয়ে রোমানিয়ায় পৌঁছে যাই। সেখানেই খাবারের ব্যবস্থা করা হয় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে। এরপর সেখান থেকে আমরা রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছই। তারপর সেখান থেকে মুম্বই। এরপর জেলা প্রশাসন আমাকে বাড়িতে পৌঁছে দেয়।'

আরও পড়ুন - Russia Ukraine War: কোর্স শেষ হয়নি, মেডিকেল ডিগ্রির কী হবে? চিন্তায় ডোমজুরের ছাত্র

বাঙ্কারের মধ্যে থাকার সময় অভিজ্ঞতা হয়েছিল ভয়ঙ্কর। চন্দ্রনাথ দত্ত বলছেন, 'আমরা যখন বাঙ্কারে ছিলাম, তখন প্রতিটা দিন মারাত্মক আতঙ্কের মধ্যে কাটত। বাঙ্কারে প্রায় পঞ্চাশেরও বেশি ছাত্রছাত্রী ছিলেন। প্রয়োজন হলে মাঝে মধ্যে এটিএমে টাকা তুলতে যেতে বাইরে বেরতে হত। যখন বাইরে বেরিয়েছি মাথার উপর দিয়ে ড্রোন উড়ে যেতে দেখেছি। আমাদের কলেজের পাশেই ইউক্রেনের সেনাবাহিনীর একটি অফিস ছিল। রাশিয়ান সেনারা সেখানে ঘন ঘন আক্রমণ করেছে। ফলে, কার্যত ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে আমাদের দিন কাটাতে হয়। এমন পরিস্থিতিতে বাঙ্কার ছাড়া অন্য কোনও জায়গা সুরক্ষিত নয়। বাড়ি ফিরে মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেলাম।' ছেলে সুরক্ষিতভাবে বাড়ি ফিরে আসায় খুশি চন্দ্রনাথেক পরিবার। ডাক্তারি পড়ুয়ার মা শিল্পী দত্ত জানাচ্ছেন, যুদ্ধের খবরে সারাক্ষণ তাঁরা আতঙ্কে থাকতেন। ছেলে যে ফিরে আসবেন, তা ভাবতে পারেননি। তিনি বলছেন, 'চিন্তায় আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। ছেলের সুরক্ষিতভাবে বাড়ি ফিরে আসায় ভারত সরকারকে অনেক ধন্যবাদ জানাই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Weather Today: আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
Arms Recovered: ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget