এক্সপ্লোর

Russia Ukraine Conflict: মুহুর্মুহু গোলাবর্ষণ, যুদ্ধবিমানের গর্জন, ইউক্রেনে আটকে বহু বাঙালি

Russia Ukraine Crisis: করোনা মহামারীর ঢেউ থিতিয়ে আসতেই বেজে উঠেছে যুদ্ধের দামামা। বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটা থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া।

ঝিলম করঞ্জাই, সুনীত হালদার, সনত ঝা: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) আটকে বহু বাঙালি। তাঁদের বেশিরভাগই ডাক্তারি পড়ুয়া। বেহালা থেকে বনগাঁ, বালি থেকে শিলিগুড়ি, রাজ্যের বিভিন্ন প্রান্তের তরুণ তরুণীরা ছড়িয়ে রয়েছেন কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশটিতে। রুশ বাহিনীর হামলা শুরু হওয়ার পর কীভাবে তাঁরা দেশে ফিরবেন তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।

করোনা মহামারীর ঢেউ থিতিয়ে আসতেই বেজে উঠেছে যুদ্ধের দামামা। বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটা থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। মুহুর্মুহু চলছে গোলাবর্ষণ, যুদ্ধবিমানের গর্জন। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সুদূর ইউক্রেনে আটকে পড়েছে এরাজ্যের বহু বাসিন্দা, যাঁদের বেশিরভাগই পড়ুয়া।বনগাঁর বাসিন্দা কৃতী সেন। তিনিও কিয়েভ মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্রী। বাড়িতে দীর্ঘ ছুটি কাটিয়ে চলতি মাসের ৭ তারিখ ইউক্রেন ফিরেছেন। ফিরেই যুদ্ধের মুখোমুখি। হাবড়ার কাশীপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা নিশা বিশ্বাস। মধ্য ইউক্রেনের চিফ মেডিক্যাল কলেজের ছাত্রী। ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছেন, উৎকণ্ঠায় পরিবার। বেহালার বাসিন্দা রাহুল চন্দা ব্যবসা সূত্রে ইউক্রেনের কিয়েভ শহরের কাছেই থাকেন। যুদ্ধবিধ্বস্ত প্রবাসে তিনিও আটকে পড়েছেন।  এঁদের প্রত্যেকের এখন একটাই চিন্তা। কীভাবে ফিরবেন নিজের দেশে? 

হাওড়ার বালির বাসিন্দা সঞ্চয়িতা চট্টোপাধ্যায়। ইউক্রেনের টার্নোপিল ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী। হোয়াটসঅ্যাপ কল করে জানিয়েছেন সেখানকার  দুর্বিষহ পরিস্থিতির কথা। ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, “আমরা ফেঁসে গিয়েছি। আতঙ্কে রয়েছি। বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে বারণ কার হয়েছে। দোকানপাট বন্ধ। টাকা তুলতে পারছি না। ব্যাঙ্ক বন্ধ। বাবা-মায়ের কথা চিন্তা করছি। আবার কেরিয়ারের কথা ভেবেও চিন্তা হচ্ছে।‘’

ইউক্রেনে আটকে পড়া ওই ছাত্রীর বাবা বলেন, “ভারতীয় হাইকমিশন কোনও ব্যবস্থা নিচ্ছে না। খুব আতঙ্কে আছি। পড়াশোনা পরে হবে। আগে ফিরুক। ভারত সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন ঘরের ছেলেমেয়েদের ফেরাক।‘’ শিলিগুড়ির বাসিন্দা প্রীতম মালাকার। ইউক্রেনের পলটাবা মেডিক্যাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র। ইউক্রেনে আটকে থাকা ছাত্রের বাবা জানাচ্ছেন, “রোজই ভিডিওকলে কথা হয়। টেনশন করেনি। আজ থেকে বোমা পড়া শুরু হতেই পুরো এলাকায় কার্ফু জারি হয়েছে। ও টেনশনে, আমরা আতঙ্কে। কীভাবে ফিরবে? ভারত সরকার দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।‘’

একদিকে যখন এই ছবি, তখন বিপদ আশঙ্কা করে আগেভাগে ইউক্রেন ছেড়ে শিলিগুড়ির  বাড়ি পৌঁছেছেন ইউক্রেনের আরেক পড়ুয়া বিতান বসু।  যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে কেউ জানে না। প্রতীক্ষা শুধু নিরাপদে দেশে ফেরার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget