এক্সপ্লোর

Saayoni Ghosh : 'কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন হয়নি, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছি'

Saayoni Ghosh Update : রাতে বাড়ি ফিরে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজও হারান সায়নী ঘোষ। 

প্রকাশ সিনহা, কলকাতা : প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ( Primary Teacher Recruitment ) মামলায়, যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষকে  ( Saayoni Ghosh ) এগারো ঘণ্টা ধরে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। গোয়েন্দা সূত্রে দাবি, ধৃত কুন্তল ঘোষকে নিয়ে তদন্ত চালাতে গিয়েই সায়নী ঘোষের নাম সামনে আসে। যদিও, এদিন কুন্তল প্রসঙ্গ কার্যত এড়িয়ে যান সায়নী। রাতে বাড়ি ফিরে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজও হারান সায়নী ঘোষ। 

ইডি সূত্রে খবর, সায়নী জানিয়েছেন, 'কুন্তল ঘোষকে চিনতাম তবে তেমন পরিচয় ছিল না। কুন্তল নিজেকে সোশাল ওয়ার্কার বলে পরিচয় দিত। ওর একটা কলেজ আছে বলেছিল। আমার সঙ্গে কুন্তলের কোনওদিন কোনও আর্থিক লেনদেন হয়নি।'

২৪ ঘণ্টা থাকতে হলে থাকব: সায়নী

শুক্রবার যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। সকাল সাড়ে এগারোটা থেকে রাত দশটা চল্লিশ অবধি চলে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ। সেখান থেকে বেরিয়ে সায়নী বলেন, 'একশো শতাংশ কোঅপারেট করেছি... ২৪ ঘণ্টা থাকতে হলে থাকব... আরেকবার আসতে হবে... কোঅপারেট করছি'। 

ইডি সূত্রে খবর, সায়নী জানিয়েছেন, 'রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছি। ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদে দাবি করেছেন সায়নী ঘোষ।' খবর সূত্রের। 

 ইডি সূত্রে কী খবর

৫ জুলাই ফের তাঁকে তলব করা হয়েছে। সূত্রের খবর, সায়নী ঋণ সংক্রান্ত কাগজ আনেননি বলে দাবি করায়, বুধবার তাঁকে নথি আনতে বলা হয়েছে। ওই দিন সায়নীকে ব্যাঙ্ক স্টেটমেন্টও আনতে বলেছেন ইডি-র তদন্তকারীরা।

সূত্রের খবর, সায়নীর বয়ানের সঙ্গে তদন্তকারীদের হাতে থাকা নথি ও তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হবে। তার প্রেক্ষিতেই পরের দিন জিজ্ঞাসাবাদ করা হবে যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রীকে।      

একটি সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত নথি থেকেই প্রথমে সায়নী ঘোষের নাম উঠে আসে। এর বাইরে, একাধিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে সায়নীর নাম সামনে আসে বলে দাবি ইডি সূত্রে। সূত্রের দাবি, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা 
কুন্তলকে জেরাতেও ওঠে যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রীর নাম।  এর আগে নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তারপর এই মামলায় সিবিআই তাঁকে ডাকলেও, হাজিরা দেননি তিনি। এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নীকে জিজ্ঞাসাবাদ করল ইডি।                       

 

 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget