এক্সপ্লোর

Sabyasachi Dutta: আরও বিপাকে সব্যসাচী, ধৃত তৃণমূল নেতার ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, উদ্ধার প্রচুর টাকা, বাজেয়াপ্ত গাড়ি

TMC Sabyasachi Dutta: তোলাবাজির অভিযোগে আগেই তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরও অনেক অভিযোগ রয়েছে সব্যসাচী দত্তর বিরুদ্ধে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তর ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ। ফিক্সড ডিপোজিট, নগদ মিলিয়ে বিধাননগরের প্রাক্তন মেয়রের ৩ কোটি ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। এছাড়াও আরও ৫টি সম্পত্তির হদিশ মিলেছে, দাবি পুলিশের। সব্যসাচী দত্তকে আজ আদালতে পেশ করে আরও ৬ দিন হেফাজতে নেওয়ার আবেদন করা হবে, দাবি পুলিশের।                   

সব্যসাচী দত্তকে আজ আদালতে পেশ করা হয়েছে। বিধাননগর নর্থ থানা থেকে তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়। গত ৮ জুন ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন সব্যসাচী দত্ত। পুলিশ হেফাজতে থাকাকালীন সব্যসাচী দত্তকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেও বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সব্যসাচী দত্ত বিধাননগর পুরসভার চেয়ারম্যান থাকাকালীন যে স্করপিও গাড়ি ব্যবহার করতেন, সাদা রঙের সেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার থেকে টানা বিভিন্ন জায়গায় সব্যসাচী দত্তকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।                 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। রবিবার বিকেল ৪টে নাগাদ সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে তাঁর রাজারহাটের ফ্ল্যাটে যায় বিধাননগর নর্থ থানার পুলিশ। রাজারহাটের একটি বিলাসবহুল আবাসনে দুটো ফ্ল্যাট রয়েছে সব্যসাচীর দত্ত। সেখানেই নিয়ে যাওয়া হয় সব্যসাচী দত্তকে। প্রথমে তাঁর ৭ তলার বিলাসবহুল ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় সব্যসাচীকে। সেখানে জিজ্ঞাসাবাদের পর, সব্যসাচী দত্তকে তাঁর ১৩ তলার ফ্ল্যাটে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দু'টি ফ্ল্যাটেই ম্যারাথন তল্লাশি চালায় পুলিশ।            

রবিবার সকালেও তোলাবাজির অভিযোগে ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি চালানোর জন্য পুলিশের টিম বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড অফিসে যায়। ওয়ার্ড অফিস থেকে ধৃত তৃণমূল নেতাকে বের করতেই সব্যসাচীকে লক্ষ্য করে ডিম ছোড়েন বিক্ষোভকারীরা, ওঠে 'চোর চোর' স্লোগান।সব্যসাচী দত্তকে তাঁর শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েও তল্লাশি চালায় পুলিশ। গাইঘাটার উত্তর বাগনানে সব্যসাচী দত্তর শ্বশুরবাড়ি। ধৃত বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে তল্লাশি চালায় পুলিশ। গ্রেফতারের পর থেকে সব্যসাচী দত্তর নামে একের পর এক বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে এসেছে যা শুনে শিউরে উঠতে হয়। তোলাবাজির টাকা না পেলে ভয়ঙ্কর অত্যাচার চালানো হত - এমন অভিযোগ করেছেন অনেকেই।        

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget