এক্সপ্লোর

Bayron Biswas : দলবদলের পরেই নিরাপত্তা বাড়ল সাগরদিঘির বিধায়কের

MLA's Security Increased : মাত্র তিন মাস আগে, কংগ্রেসের টিকিটে সাগরদিঘির উপনির্বাচনে জিতেছিলেন

কলকাতা : দলবদলের পরেই বাড়ল বায়রন বিশ্বাসের (Bayron Biswas) সুরক্ষা। সাগরদিঘির বিধায়কের (Sagardighi MLA) জন্য হাউস গার্ড মোতায়েনের সিদ্ধান্ত। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পরেই বাড়ল নিরাপত্তা। ব্যক্তিগত রক্ষী ছাড়াও বাড়িতেও সর্বক্ষণ থাকবে নিরাপত্তারক্ষী। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাত্র তিন মাস আগেই কংগ্রেসের টিকিটে সাগরদিঘির উপনির্বাচনে জিতেছিলেন। সেই বায়রন বিশ্বাস গতকাল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের হাত ধরে যোগ দেন তৃণমূলে। এনিয়ে অধীর চৌধুরী বলেন, 'দিদি যে খেলা আজ খেলছেন, একদিন সেই খেলায় নিজে শেষ হবেন।'

সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি। সাগরদিঘির বাম সমর্থিত কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসও ৩ মাসের মধ্য়ে কথাখেলাপি করলেন ! সিপিএমের সমর্থনে কংগ্রেসের প্রতীকে জিতে পাল্টি খেলেন তৃণমূলে ! পঞ্চায়েত ভোটের আগে, বাংলায় ফের দলবদলের খেলা ! ভোটে হারের পর, দল ভাঙিয়ে বিধানসভায় কংগ্রেসকে শূন্য় করল ক্ষমতাসীন তৃণমূল। মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বায়রন ৩০০ কিলোমিটার দূরে, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এসে যোগ দেন তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে সাগরদিঘির উপনির্বাচনে জিতেছিলেন বায়রন। এবার, সেই বায়রনের হাতে পতাকা তুলে দিয়ে, দলে টানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এনিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, "দিদি যে খেলা আজ খেলছে একদিন সেই খেলায় নিজে শেষ হবে। দিদির দল এভাবেই এভাবেই শেষ হবে।"

বায়রনের দলবদলের পর অভিষেক মন্তব্য করেন, ‘বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত। আশা করি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বায়রন। কংগ্রেস-সিপিএম জোটে কাদের সুবিধা হয়েছে মানুষ দেখেছে। কংগ্রেস-সিপিএম জোটে বিজেপির লাভ হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপির হাত শক্তশালী করছে। বাংলায় তৃণমূলকে ভাঙতে চেয়েছে কংগ্রেস, তাতে কার হাত শক্ত হবে? রামধনু জোটের নির্যাস শূন্য। আমরা ভাঙার খেলায় বিশ্বাস করি না, গড়ার খেলায় বিশ্বাস করি।’

অন্যদিকে বায়রনের বক্তব্য, ‘কংগ্রেসে কাজ করতে পারছিলাম না, আমি বরাবরই তৃণমূলে ছিলাম।’ এদিকে বায়রনের দলবদল নিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক দলেরই বিধায়ক। সাগরদিঘির বিধায়কের দলবদল নিয়ে বিস্ফোরক বারাসাতের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, 'একজনের ভোটে জিতে কীভাবে অন্য দলে চলে গেলেন ? এটা উচিত নয়, আমি এসব পছন্দ করি না। যে চিহ্ন দেখে মানুষ ভোট দিয়েছিল, তাহলে সেই চিহ্নেরই মূল্য থাকল না। তাহলে তো লোক ঠকানো হবে।'

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget