এক্সপ্লোর

Sagore Dutta Hospital: সাগর দত্ত হাসপাতালে হামলাকাণ্ডে নিরাপত্তারক্ষীদের শো-কজ, 'ওইদিন ফিমেল মেডিসিন ওয়ার্ডে যাঁরা..'

Super On Sagore Dutta Hospital: সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের উপর হামলাকাণ্ডের পর ফিরল হুঁশ, কী পদক্ষেপ সুপারের ?

কলকাতা:  সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের উপর হামলা-কাণ্ডে বেসরকারি নিরাপত্তারক্ষীদের শো-কজ। ওইদিন ফিমেল মেডিসিন ওয়ার্ডে যাঁরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁদের শো-কজ করলেন হাসপাতাল সুপার। নিরাপত্তারক্ষী যাঁরা সরবরাহ করেন, সেই সংস্থাকেও শো-কজ করলেন হাসপাতালের সুপার। হামলাকাণ্ডের পর ফিরল হুঁশ, হাসপাতালে লাগানো সিসি ক্যামেরার সংখ্যা বাড়াচ্ছে হাসপাতাল। আগে ছিল ২৪৪টি ক্যামেরা, আরও ৩৩০টি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত হয়েছে হাসপাতালের তরফে।  

শুক্রবার সাগর দত্ত মেডিক্যালে ঢুকে জুনিয়র ডাক্তারদের ওপর রীতিমতো হামলা চালায় রোগীর আত্মীয়রা। আর এই ঘটনার প্রসঙ্গ এবার উঠে এল সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানিতে। সিনিয়র চিকিৎসকদের আইনজীবীর তোলা এই ইস্যুতে, পাল্টা ডাক্তারদের না আসার কারণে রোগীমৃত্যু হয়েছে বলে দাবি করলেন রাজ্য সরকারের আইনজীবী। যা নিয়ে হতাশা প্রকাশ করছেন চিকিৎসকরা। 

চিকিৎসরা গাফিলতিতে রোগী মৃত্য়ুর অভিযোগে ধুনধুমার। আক্রান্ত চিকিৎসক থেকে স্বাস্থ্য়কর্মী। শুক্রবারের এই ঘটনার পর থেকে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সাগর দত্ত মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা। সোমবার আর জি কর মামলার শুনানিতেও সুপ্রিম কোর্টে উঠে আসে সাগর দত্ত মেডিক্য়াল কলেজে হামলার প্রসঙ্গ। এই সবের মধ্যেও ২ টো হামলার ঘটনা ঘটেছে। ২৭ সেপ্টেম্বর সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে, উন্মত্ত জনতা ঢুকে হামলা করেছে। পুলিশ, বেসরকারি নিরাপত্তারক্ষী, রাত্তিরের সাথী এরা সেখানে দাঁড়িয়ে ছিল। দ্বিতীয় হামলার ঘটনা ঘটেছে রবিবার। রাজ্য় সরকারের আইনজীবীর বক্তব্য়ের তীব্র বিরোধিতা করেছেন সাগর দত্ত মেডিক্য়াল কলেজের জুনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুন, 'সোশাল মিডিয়ায় এখনও নিহত চিকিৎসকের ছবি', অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত রাজ্যের : সুপ্রিম কোর্ট

এদিকে সোমবার বিকেলে আচমকাই সাগর দত্ত মেডিক্য়াল কলেজের ধর্নামঞ্চ থেকে খুলে নেওয়া হয় লাইট, ফ্যান। প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি আন্দোলনকারী জুনির চিকিৎসকরা। কিন্তু সাউন্ড সিস্টেম সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সাউন্ড সিস্টেম খুলে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল,সেই গাড়ির সামনেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন জুনিয়র ডাক্তাররা। এদিকে সাগর দত্ত মেডিক্য়াল কলেজে হামলায় ঘটনায় গ্রেফতারির সংখ্য়া ৪ থেকে বড়ে হল ৬। মৃত রোগীর পরিবারের আরও দুই সদস্য়কে গ্রেফতার করল পুলিশ। উল্টোদিকে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্য়ুর অভিযোগে পাল্টা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ৩৬ বছর বয়সী মৃত রোগিণী রঞ্জনা সাউয়ের স্বামী।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget