এক্সপ্লোর

Saktigarh Murder: দিল্লি থেকে চুরি যাওয়া গাড়ি ব্যবহার করে খুন শক্তিগড়ে! আরও ঘনীভূত রহস্য

শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে আরও ঘনীভূত রহস্য। দ্বিতীয়বার ফরেন্সিক পরীক্ষার পর উদ্ধার হয় আততায়ীদের ব্যালেনো গাড়ির আসল ইঞ্জিন ও চেসিস নম্বর।

পার্থপ্রতিম ঘোষ, মনোজ বন্দ্য়োপাধ্য়ায়, কলকাতা: দিল্লি (Delhi) থেকে চুরি যাওয়া গাড়ি ব্যবহার করে খুন শক্তিগড়ে (Saktigarh)। পাটুলির বাসিন্দার বিক্রি করা গাড়ির নম্বর ব্যবহার করা হয় দিল্লি থেকে চুরি যাওয়া গাড়িতে। শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে আরও ঘনীভূত রহস্য। দ্বিতীয়বার ফরেন্সিক পরীক্ষার পর উদ্ধার হয় আততায়ীদের ব্যালেনো গাড়ির আসল ইঞ্জিন ও চেসিস নম্বর। সেই সূত্র ধরে পুলিশ জানতে পেরেছে, গাড়ির আসল মালিক হরিয়ানা গুরগাঁওয়ের বাসিন্দা। গত জানুয়ারি মাসে, ওই ব্যক্তি, থানায় অভিযোগ করেন দিল্লি জনকপুরী থেকে তাঁর গাড়িটি চুরি হয়ে যায়। 

কীভাবে খুনের ছক?  হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দার দিল্লির জনকপুরী থেকে চুরি যাওয়া গাড়ি তাতে লাগানো হয়েছিল কলকাতার পাটুলির বাসিন্দার বিক্রি করে দেওয়া গাড়ির নম্বর। সেই গাড়িতে করে এসেই পূর্ব বর্ধমানের শক্তিগড়ে খুন! এ যেন রহস্য়ের চতুর্ভূজ!৪দিন পার, শক্তিগড়ে কয়লা মাফিয়া খুনে জাল গোটানো তো দুরঅস্থ, রহস্য়ের জাল এবার ছড়াল ভিন্নরাজ্য়েও! পুলিশ সূত্রে দাবি, দিল্লি থেকে চুরি যাওয়া গাড়িতেই খুন হন কয়লা মাফিয়া রাজু ঝা। 

এবিপি আনন্দের হাতে এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ: এর মধ্য়েই এবিপি আনন্দের হাতে এসেছে এই এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে, শনিবার, সন্ধে ৬টা ২০ নাগাদ রাজু ঝা-র গাড়ি পানাগড় টোলপ্লাজা পেরনোর পর এই নীল ব্যালেনো গাড়িও টোলপ্লাজা পেরোয়। এরপর, প্রথমে রাজু-লতিফদের গাড়িটি ছাড়িয়ে চলে যায় আততায়ীদের গাড়ি। ইউটার্ন নিয়ে ফের ফিরে আসে রাজুদের ফরচুনারের সামনে। তারপর, মাত্র ২৫ সেকেন্ডের অপারেশন! ভরসন্ধেয়, ভরা বাজারে খুন হয়ে যান কয়লা মাফিয়া রাজু ঝা। আততায়ীদের নীল ব্য়ালেনো গাড়ির পালিয়ে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়। এর পর, শক্তিগড় থানার অদূরে গাড়ি ফেলে পালিয়ে যায় আততায়ীরা। সেখান থেকেই উদ্ধার এই WB 06P3454- নম্বর প্লেটওয়ালা নীল ব্য়ালেনো গাড়ি। 

পুলিশ সূত্রে খবর, সেখান থেকেই পাওয়া যায়, ২টি ৭ এমএম পিস্তল ও ১২ রাউন্ড গুলি। এরপর জানা যায়, এই নীল ব্যালেনো গাড়ির নম্বর রেজিস্ট্রেশন হয়েছিল কলকাতার পাটুলির এক বাসিন্দার নামে। মঙ্গলবার দ্বিতীয়বার ফরেন্সিক পরীক্ষার পর উদ্ধার হয় আততায়ীদের ব্যালেনো গাড়ির আসল ইঞ্জিন ও চেসিস নম্বর। পুলিশ সূত্রে খবর, গাড়ির নম্বর ৪০ শতাংশ বিকৃত করা হয়েছিল। ফাইলার দিয়ে ঘষার পাশাপাশি, ছেনির ব্যবহার করা হয়েছিল বলেও পুলিশ সূত্রে খবর। 

মঙ্গলবার রাসায়নিক ও অত্য়াধুনিক যন্ত্র দিয়ে গাড়ির আসল ইঞ্জিন ও চেসিস নম্বর উদ্ধার হয়। এরপর শুরু হয় ব্যাক ক্যালকুলেশন! খোঁজ শুরু হয় প্রথম মালিকের। সেই সূত্র ধরে পুলিশ জানতে পেরেছে, গাড়ির আসল মালিক হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দা। গত জানুয়ারি মাসে, ওই ব্যক্তি, দিল্লি জনকপুরী থেকে তাঁর গাড়িটি চুরি গেছে বলে অভিযোগ করেন।গ্রাফিক্স আউট-
সেই ঘটনার তদন্তে নামে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এখন প্রশ্ন হচ্ছে, জানুয়ারিতে দিল্লিতে চুরি যাওয়া গাড়ি শক্তিগড়ে এল কীভাবে? তবে কি বেশ কয়েকমাস ধরে চলছিল খুনের প্ল্যানিং। 
সবমিলিয়ে, আরও ঘণীভূত রহস্য। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget