এক্সপ্লোর

Saltlake News: সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস? সল্টলেকে চাঞ্চল্যকর অভিযোগ

‘পার্টি অফিস নয়, অস্থায়ী ঘরে দলীয় কাজে ব্যবহৃত জিনিস রাখা হয়’ বলে দাবি স্থানীয় তৃণমূল কর্মীদের।

অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক,  সল্টলেক: সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস? সল্টলেকের এ-ই ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ। পুর ও নগরোন্নয়ন দফতরের জমিতে তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস তৈরির অভিযোগ। ‘পার্টি অফিস নয়, অস্থায়ী ঘরে দলীয় কাজে ব্যবহৃত জিনিস রাখা হয়’ বলে দাবি স্থানীয় তৃণমূল কর্মীদের। ‘প্রশাসনের সাহায্য়ে জমি দখল করে পার্টি অফিস, এ রাজ্যে এটাই স্বাভাবিক’, কটাক্ষ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। জমি দখল করে অফিস তৈরি, দল সমর্থন করে না, মন্তব্য পুর ও নগরোন্নয়নমন্ত্রীর। 

সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরের জমিতে তৃণমূলের পার্টি অফিস করার অভিযোগ। যদিও স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, পার্টি অফিস নয়, দলীয় কাজকর্মে ব্যবহৃত জিনিসপত্র রাখা হচ্ছে অস্থায়ী ঘরে। জমি দখল করে অফিস তৈরি, দল সমর্থন করে না। বললেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

সল্টলেকের AE ব্লকের এই জমি পুর ও নগরোন্নয়ন দফতরের। অভিযোগ, এখানেই অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে তৃণমূলের পার্টি অফিস। যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক!

পুর ও নগরোন্নয়ন দফতরের জমির পাশেই রয়েছে গ্রিন ভার্জ। তৃণমূল সূত্রে খবর, আগে সেখানে ছিল তাদের পার্টি অফিস। উন্নয়নমূলক কাজের জন্য, সরকারের তরফে সেটিকে সরাতে বলা হয়। দীর্ঘ ৬ মাস পর সম্প্রতি পার্টি অফিসটিকে সরিয়ে, পাশের এই সরকারি জমিতে তৈরি করা হয়। 

এই জায়গাটি, বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। যেখানকার তৃণমূল কাউন্সিলর হলেন সব্যসাচী দত্ত।  যিনি আবার পুরসভার চেয়ারম্যান।

যদিও স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, মন্ত্রী সুজিত বসুর নেতৃত্বে তাঁরা গ্রিন ভার্জ থেকে পার্টি অফিস সরিয়েছেন। তবে নতুন যে অস্থায়ী ঘরটি তৈরি করা হয়েছে, সেটি পার্টি অফিস নয়, দলের কাজে ব্যবহৃত কিছু জিনিসপত্র রাখা হয়েছে মাত্র।

পার্টি অফিস সরানো কথা জানেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী। তবে সেটি তাঁর দফতরের জমিতে সরিয়ে আনা হয়েছে কি না, সে বিষয়ে কার্যত অন্ধকারে ফিরহাদ হাকিম। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে বলেন, আমাদের দল কোনও সরকারি জমির উপরে পার্টি অফিস, দখল করে পার্টি অফিস অনুমোদন করে না।। তারপরেও আছে কিন্তু দল অনুমোদন করে না, লোকালি হয়। আমার সঙ্গে সরিয়ে দেওয়ার কথা হয়েছিল। ছ মাস বাদে সরিয়েছে, কিন্তু কোথায় নিয়ে গেছে জানি না।

সরকারি জমিতে তৃণমূলের বিরুদ্ধে পার্টি অফিস করার অভিযোগ ওঠায়, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সোমবার, এলাকায় এসে টিনের অস্থায়ী ঘরটির ছবি তুলে নিয়ে যান সরকারি আধিকারিকরা।

সেরা শিরোনাম

House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget