এক্সপ্লোর

Anandalok Hospital Fire: সল্টলেকে আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ড ! আতঙ্ক হুড়োহুড়ি! কী পরিস্থিতি সেখানে?

প্রাথমিকভাবে জানা গিয়েছে, 'দোতলায় অপারেশন থিয়েটারের AC থেকে আগুন', AC-তে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অনুমান দমকলের।

কলকাতা: সল্টলেকে (Saltlake) আনন্দলোক হাসপাতালে (Anandalok Hospital) অগ্নিকাণ্ড (Fire Case)। আনন্দলোক হাসপাতালের দোতলায় আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ডে আতঙ্ক। বাইরে বের করে আনা হচ্ছে রোগীদের।                      

প্রাথমিকভাবে জানা গিয়েছে, 'দোতলায় অপারেশন থিয়েটারের AC থেকে আগুন', AC-তে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অনুমান দমকলের। প্রত্যক্ষদর্শীদের দাবি, দোতালার একটি জানলা থেকে লেলিহান আগুন দেখা যায়। এরপর ধীরে ধীরে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।   

জানা যাচ্ছে, এই হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এমনকী অপারেশন থিয়েটারের পাশে যে রোগীরা আছে তাঁদেরও বের করে আনা হয়। একাধিক রোগীদের অ্যাম্বুলেন্স করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। দমকল কর্মী ও পুলিশরা তৎপরতার সঙ্গে রোগীদের নিরাপদে সরানোর কাজ করেন। 

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অপারেশন থিয়েটারের পাশের এসি মেশিন থেকে শর্ট সার্কিট হয়েই এই আগুন লাগে। মুহূর্তে হাসপাতাল চত্বর ও বাইরেও কালো ধোঁয়ায় ঢেকে যায়। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে খবর।  

হাসপাতালের এক কর্মীর দাবি, 'আমরা এই কালো ধোঁয়া দেখতে পেয়েই, রোগীদের হাসপাতালের অন্য বিল্ডিংয়ে নিয়ে যাই।' এখনও হাসপাতালের বাইরে বহু রোগী বসে আছে, এমনই দৃশ্য দেখা যাচ্ছে।

এই ঘটনা মনে করাচ্ছে ২০১১-র ৯ ডিসেম্বর ঢাকুরিয়া আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডকে। ওই সময় আগুনে পুড়ে ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে কার্যত গ্যাস চেম্বার পরিণত হওয়া হাসপাতালে মৃত্যু হয়েছিল ৯২ জন রোগীর। বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছিল সকলের। চেষ্টা করেও গ্যাস চেম্বার থেকে বেরোতে পারেননি অসুস্থ, অসহায় মানুষগুলো।          

দমকল ও পুলিশের তরফে বলা হয়েছে, 'আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। কোনও রোগী আহত হয়নি। কোথাও কেউ আটকে নেই। সবাইকে নিরাপদে বের করে নেওয়া হয়েছে। তাও আমরা প্রতিটি তলা চেক করে দেখছি কেউ কোথায় আঁটকে আছে কি না। চেষ্টা করা হচ্ছে সকলে যেন নিরাপদে থাকে।'                                        

প্রসঙ্গত, গতকাল বর্ধমানের নবাবহাটে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে,  অন্নপূর্ণা নার্সিংহোমে ভয়াবহ আগুন লাগে। দমকলের ৪টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার মধ্যেই আজ সল্টলেকে আনন্দলোক হাসপাতালে আগুন লাগল।             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget