এক্সপ্লোর

Samik Bhattacharya: 'কয়েক মাসের মধ্যে বিজেপির সরকারের সঙ্গে কাজ...', সরকারি কর্মীদের বার্তা শমীক ভট্টাচার্যের

BJP News: বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "বাংলা ও বাঙালির লজ্জা হল পশ্চিমবঙ্গবাসীকে দেখতে হচ্ছে যে নির্বাচন (Election) ঘোষণার আগে থেকেই বিভিন্ন রাস্তায় কেন্দ্রীয় বাহিনী ঘোরাফেরা করছে।"

Samik Bhattacharya: রাজনীতির টানটান উত্তেজনায় প্রতিদিন একটু একটু করে পারদ চড়ছে পশ্চিমবঙ্গে। মার্চের শুরুতেও রাজনীতির উত্তাপ ছুঁয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে। নিশানা, পাল্টা নিশানা - সব মিলিয়ে সরগরম আবহাওয়া চতুর্দিকে। এই আবহে এবার পুলিশ-প্রশাসনের উদ্দেশে বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, অপরিকল্পিতভাবে বিজেপি (BJP) কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল। 

আজ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "বাংলা ও বাঙালির লজ্জা হল পশ্চিমবঙ্গবাসীকে দেখতে হচ্ছে যে নির্বাচন (Election) ঘোষণার আগে থেকেই বিভিন্ন রাস্তায় কেন্দ্রীয় বাহিনী (Central Force) ঘোরাফেরা করছে। ওরা জানে ক্ষমতা ছাড়তে হবে, ক্ষমতা থেকে চলে যেতে হবে। শেষ মুহূর্তে কেউ টিকিট পাওয়ার কারণে, কেউ নেতাদের নেক নজরে আসার কারণে বিজেপি কর্মীদের ওপরে কিছুটা অপরিকিল্পিতভাবে আক্রমণ চালাচ্ছে।" তৃণমূলকে নিশানা করে শমীক ভট্টাচার্য বলেন, "তৃণমূল কংগ্রেস (TMC) চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে গেছে। ভালো লাগুক বা নাই লাগুক। যারা সরকারি কর্মী আছেন, তাদের কিন্তু কয়েক মাসের মধ্যে বিজেপির সরকারের সঙ্গে কাজ করতে হবে।" 

রাজনীতির আঁচ তপ্ত রেখেই তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) এর পাল্টা বলেন, "শমীক ভট্টাচার্য যা বলছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। ত্রিপুরায় যখন তৃণমূল কংগ্রেস গিয়েছিল, তখন মনে ছিল না যে পরিমাণ হামলা হয়েছে দিনের পর দিন? তখন শমীকবাবু কোথায় ছিলেন? এখানে বিজেপি লাগাতার প্ররোচনা দিচ্ছে। বিজেপি পার্টি অফিসের মধ্যে থেকে ধর্ষণের অভিযোগ আসছে। কোথায় নেমেছে পার্টিটা! নাচতে না জানলে উঠোন বাঁকা। হারের সব অজুহাত তৈরি হচ্ছে।" 

পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে এবার 'পরিবর্তন যাত্রা'-র আয়োজন করেছে বিজেপি। যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। খড়গপুরে বিজেপির 'পরিবর্তন যাত্রা'-তে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বসিরহাটে থাকবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। আসানসোলে 'পরিবর্তন যাত্রা'-তে থাকবেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। এছাড়াও কোচবিহারে থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদের। রায়গঞ্জে 'পরিবর্তন যাত্রা'-তে যোগ দিতে আসছেন মধ্যপ্রদেশের মন্ত্রী সাবিত্রী ঠাকুর।  

এই 'পরিবর্তন যাত্রা' নিয়েও বাগযুদ্ধে নেমেছে তৃণমূল ও বিজেপি। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "এবার মুখোমুখি সংঘর্ষ হবে। সংঘর্ষের জন্য আমরা প্রস্তুত। তৃণমূল কংগ্রেস যদি ঝামেলা করে যাত্রা আটকাতে চায় ইটের জবাব কিন্তু পাটকেলে দেব।" পাল্টা সুর ছড়িয়েছেন তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, " "ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি-র গল্প।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget