এক্সপ্লোর

Samik Bhattacharya : সপরিবারে বিজেপি অফিসে গিয়েছিলেন তারক সিং, কী বললেন শমীক ভট্টাচার্য ?

West Bengal Politics : রাজ্য রাজনীতিতে নতুন চমক। রবিবার ভরদুপুরে আচমকা রাজ্য বিজেপির দফতরে দেখা গেল 'ঋতব্রত তৃণমূল'-এর তারক সিংকে।

শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : সপরিবারে বিজেপি অফিসে গিয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশলের সঙ্গে দেখা করলেন তারক সিং। কলকাতার প্রাক্তন মেয়র পারিষদ ও বর্তমানে ঋতব্রত তৃণমূলের ওই নেতার দাবি, তাঁর পরিবারের ওপর দেওয়া মিথ্যে মামলা নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। পাশাপাশি পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা নিয়েও উস্কে দিয়েছেন জল্পনা।

রাজ্য রাজনীতিতে নতুন চমক। রবিবার ভরদুপুরে আচমকা রাজ্য বিজেপির দফতরে দেখা গেল 'ঋতব্রত তৃণমূল'-এর তারক সিংকে। ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে সপরিবারে দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশলের সঙ্গে। তারক সিংয়ের দাবি, তাঁদের বিরুদ্ধে যেভাবে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, বদনাম করার চেষ্টা চলছে, সেইসব অভিযোগ জানাতেই তিনি দেখা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে। 

প্রাক্তন মেয়র পারিষদ ('ঋতব্রত-তৃণমূল') তারক সিং বলেন, "আমি এসেছিলাম এখানে যে আমাদের অঞ্চলে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, বিশেষ করে আমাদের ফ্যামিলির ওপরে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। রোজ কিছু না কিছু সোশাল মিডিয়ায় আজেবাজে কথা বলছে। বনশলজির সাথে দেখা করে ওঁকে অভিযোগটা জানিয়ে গেলাম আমরা। উনি বলেছেন আমরা এটা এনকোয়ারি করে দেখে যা ব্যবস্থা নেওয়ার নেব।"

তাঁকে প্রশ্ন করা হয়, এটা তো আপনি পুলিশকেও জানাতে পারতেন...। তার উত্তরে তারক সিং বলেন, "পুলিশকেও জানানো হয়েছে। পুলিশ অ্যাকশন নিলে আমি এখানে আসব কেন?"

একসময় পরিচিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে। তৃণমূল আমলে কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের পাশাপাশি সামলেছিলেন মেয়র পারিষদ নিকাশির দায়িত্বও। তবে রাজ্যে পালাবদলের পর কালীঘাট-তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে 'ঋতব্রত তৃণমূল'-এ নাম লেখান তারক সিং। এই আবহেই, পুরভোটের মুখে তারক সিংয়ের বিজেপি দফতরে যাওয়ার পিছনে কী রয়েছে নতুন কোনও ইঙ্গিত ?

যে সময় তারক সিং বিজেপির অফিসে গিয়েছিলেন, সেই সময় সেখানে ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। তিনি বলেন, "এই বিষয়টা তো সুনীল বনশল দেখবেন না। এই বিষয়টা রাজ্যের যিনি পুলিশমন্ত্রী তিনি দেখবেন।"

তৃণমূল আমলে কার্যত সপরিবারে জোড়াফুলের জনপ্রতিনিধি ছিলেন তারক সিং। তিনি নিজে ছিলেন কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । তারক সিংয়ের ছেলে অমিত সিং কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তাঁর মেয়ে কৃষ্ণা সিং ছিলেন কলকাতা পুরসভার ১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এদিন তিনজনেই গিয়েছিলেন বিজেপির দফতরে। যা নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা। 

রাজ্য বিজেপির সভাপতি বলেন, "এখন যদি কেউ সপরিবারে আসে, তিনি আসবেন। আমরা তো রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না। আসবেন, বসবেন, চা খাবেন, কোনও অসুবিধা হলে বলবেন। কিন্তু ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।"

কলকাতা পুরসভার আসন্ন ভোটে কি প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন মেয়র পারিষদ তারক সিং ? তা নিয়ে আগেই ইঙ্গিতপূর্ণ উত্তর দিয়েছিলেন তিনি।
তিনি বলেছিলেন, "কার হয়ে দাঁড়াব, এটা আমি এখনও ঠিক করিনি। তবে আমি মমতাপন্থী তৃণমূলের হয়ে দাঁড়াব না। মমতা ব্যানার্জির সঙ্গে দল করব না। তার থেকে মৃত্যু হলে হবে।"

এদিন অবশ্য নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট কিছু বলেননি তারক সিং। তাঁকে প্রশ্ন করা হয়, সিং পরিবারের ভোটের প্রস্তুতি কীরকম ? তার উত্তরে প্রাক্তন মেয়র পারিষদ ('ঋতব্রত-তৃণমূল)' বলেন, "সিং পরিবারের তো ভোট হয় না, ভোট হয় পলিটিক্যাল পার্টি থেকে আর না হলে নিজস্ব নির্দল হয়ে। সেটা ভেবে দেখব।"

একদিকে ‘ঋতব্রত-তৃণমূল’, অন্যদিকে বিজেপির সদর দফতরে হাজিরা। পুরভোটের আগে কি ফের বদলাবে সিং পরিবারের রাজনৈতিক ঠিকানা ? নাকি অভিযোগ জানানোতেই থেমে থাকবে এই সাক্ষাৎ?

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Advertisement

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget