এক্সপ্লোর

সন্দেশখালিতে ভোলানাথের গাড়িতে ধাক্কা মারার পর থেকে উধাও আলিম মোল্লা! অ্যারেস্ট ওয়ারেন্টও জারির পরও ঘুরে বেড়াচ্ছেন কীভাবে?

সন্দেশখালিতে ED-র উপর হামলার ঘটনায় যাঁর নাম CBI চার্জশিটে রয়েছে। তাঁর নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে।

সন্দেশখালি: বুধবার ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারার পর থেকে উধাও ঘাতক ট্রাকের চালক। অভিযোগকারী যে আলিম মোল্লার নামে অভিযোগ করছেন, তাঁর নাম সন্দেশখালিতে ED-র উপর হামলার ঘটনায় চার্জশিটে রয়েছে। তাঁর নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে। তারপরও কীভাবে ঘুরে বেড়াচ্ছেন আলিম? উঠছে প্রশ্ন।

বুধবার বাসন্তী হাইওয়েতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারার পর থেকেই, বেপত্তা ঘাতক ট্রাকের চালক। কিন্তু, সেই সময় ট্রাকটি চালাচ্ছিলেন কে? যে ট্রাকের ধাক্কায় দু-দু'জনের প্রাণ চলে গেল, সেই ঘাতক ট্রাকের স্টিয়ারিংয়ে হাত ছিল কার? এই প্রেক্ষাপটেই যার নাম নিচ্ছেন পুত্রহারা ভোলানাথ ঘোষ, তিনি হলেন আলিম মোল্লা।

সন্দেশখালিতে ED-র উপর হামলার ঘটনায় যাঁর নাম CBI চার্জশিটে রয়েছে। তাঁর নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে। বুধবারের ঘটনার পর তাঁর বিরুদ্ধে থানায় FIR করেছেন ভোলানাথ ঘোষ।

এদিকে, অভিযুক্ত আলিম মোল্লার বাড়িতে পৌঁছেছে এবিপি আনন্দ। কিন্তু বুধবার ঘটনার পর থেকেই বাড়িতে নেই তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে পরিবার।

অভিযুক্ত আলিম মোল্লার স্ত্রী রোশনারা বিবি, আগারহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। স্ত্রীর দাবি, 'পরিকল্পনা করে বিজেপি পার্টি ফাঁসানোর চেষ্টা করছে। ভোলা ঘোষ তো প্রথমে বলছে যে, আমি দেখিনি কাউকে। তারপর ৩টের সময় থেকে বলল কেন, ওকে পুরো পরিকল্পনা করে'

গত বছর ৫ জানুয়ারি মাসে, সন্দেশখালিতে ED-উপর হামলার ঘটনায় CBI-এর দ্বিতীয় চার্জশিটে যে ৫ জনের নাম রয়েছে, তাঁদের মধ্যে একজনকে গ্রেফতার করা হলেও চারজন পলাতক। চারজনের মধ্যে একজন আলিম মোল্লা। CBI সূত্রে দাবি, তাঁদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়ার, ১ বছরে কাউকে গ্রেফতার করেনি পুলিশ শেষে বসিরহাট আদালত CBI-কেও গ্রেফতার করার অনুমতি দেয়।

এখানেই প্রশ্ন উঠছে, আলিম মোল্লার মতো যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি রয়েছে, তাঁরা এভাবে ঘুরে বেড়াচ্ছেন কী করে?

এদিকে পরিবহণ দফতরের তথ্য বলছে, ঘাতক ট্রাকের মালিক আব্দুস সামাদ মোল্লা। যিনি স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য। এদিন তাঁকেও বাড়িতে পাওয়া যায়নি। পরিবারের দাবি, তাঁরা ওই ট্রাক আগেই নজরুল মোল্লা নাম এক ব্যাক্তিকে বিক্রি করে দিয়েছেন তাঁরা।

বুধবারের ঘটনার পর পুলিশে দায়ের হওয়া FIR-এ নাম রয়েছে, নজরুল মোল্লারও। কিন্তু তাঁকেও এদিন বাড়িতে পাওয়া যায়নি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget