এক্সপ্লোর

Sandeshkhali Chaos: দুষ্কৃতী হামলায় আহত এজেন্সির ৪ আধিকারিক ও গাড়ি চালক, রিপোর্ট তলব ED-র সদর দফতরের

Sadeshkhali Update: সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবে আক্রান্ত ৪ ইডি আধিকারিক সহ একজন চালক। ঘটনায় ইডির সদর দফতর থেকে রিপোর্ট তলব করা হল। 

প্রকাশ সিনহা, কলকাতা: তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি (ED) অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডব। ইডি, সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পেল না কেউই। মারতে মারতে এলাকাছাড়া করা হয় ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবে আক্রান্ত ৪ ইডি আধিকারিক সহ একজন চালক। ঘটনায় ইডির সদর দফতর থেকে রিপোর্ট তলব করা হল। 

 

কেমন আছেন আক্রান্তরা? 

ইডি সূত্রে খবর ইডির চার জন অফিসার এবং এক জন চালক আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ব়্যাঙ্কের অফিসার, একজন এনফোর্সমেন্ট অফিসার সহ আরও দুজন এবং একজন ইডির গাড়ি চালক আহত হয়েছেন। যার মধ্যে দুজনকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের মাথা ফেটে গিয়েছে। জয়েন্ট ডিরেক্টর ব়্যাঙ্কের অফিসার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন হাসপাতালে।

রিপোর্ট তলব: ইডি সূত্রে খবর, ঘটনায় দিল্লিতে তদন্তকারী এজেন্সির সদর দফতর থেকে রিপোর্ট চাওয়া হয়। জানতে চাওয়া হয়, সন্দেশখালিতে গিয়ে কী ধরনের ঘটনা ঘটেছে? এই তাণ্ডবে কে নেতৃত্ব দিচ্ছিল? কেন ইডি অফিসারদের মারধর করা হল?  ইতিমধ্যেই সেই রিপোর্ট পাঠানো হয়েছে। এদিনের ঘটনায় আইনি পরামর্শ নিচ্ছে ইডি।

তৃণমূল নেতা শেখ শাহজাহনের বাড়িতে ইডির অভিযান ঘিরে রণক্ষেত্রে চেহারা নেয় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে বারবার ডাকাডাকি সত্ত্বে সাড়া মেলেনি কারও। ১ ঘণ্টা অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা করতেই তৈরি হয় বিপত্তি। সকাল ৮টা ১০ নাগাদ নাগাদ শয়ে শয়ে শাহজাহানের অনুগামী বাড়ির সামনে জড়ো হয়। কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হয় শাহজাহান অনুগামীরা। এরপর মারতে মারতে এলাকাছাড়া করা হয় ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। গাড়ি ভাঙচুর করতে থাকে দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় চারটি সংবাদ মাধ্যের গাড়িও। প্রাণভয়ে এবিপি আনন্দর গাড়িতে চড়ে বসেন ৪ ইডি আধিকারিক। পালিয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই গাড়িতে চেপে পালাতে গিয়ে উল্টো দিকে চলে যান তাঁরা। ধামাখালি জেটি ঘাটে পৌঁছে যান। সেখান থেকে ফেরার পথ নেই বুঝতে পেরে সেখানে দাঁড়িয়ে থাকা সন্দেশখালি থানার একটি পুলিশের ভ্যানের কাছে সাহায্য চান তাঁরা। সন্দেশখালি থানার ওসির সঙ্গে কথা বলেন ইডি আধিকারিকরা। ১০ টা নাগাদ পুলিশের লঞ্চে চেপে পৌঁছন সন্দেশখালি থানায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Justice Abhijit Ganguly: 'তদন্তকারীরা মার খেলে তদন্ত কীভাবে হবে?' সন্দেশখালির ঘটনায় প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget